ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

জাকির নায়েকের সংগঠন নিয়ে এবার নতুন সিদ্ধান্ত ভারতের  

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ০২:২৭ পিএম
আলোচিত ইসলামিক বক্তা ডা. জাকির নায়েক। ছবি: সংগৃহীত

আলোচিত ইসলামিক বক্তা ডা. জাকির নায়েকের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের (আইআরএফ) বিরুদ্ধে কঠোর সন্ত্রাসবিরোধী আইন বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন বা ইউএপিএ-এর আওতায় ব্যবস্থা নেওয়ার অনুমতি দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। এর ফলে সংগঠনটির বিরুদ্ধে এখন থেকে রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলো এ আইনে পদক্ষেপ নিতে পারবে।

শুক্রবার (২৭ নভেম্বর) ভারতের সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৩ নভেম্বর আইআরএফের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানোর সিদ্ধান্ত নেয় ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আর আজ শুক্রবার সংগঠনটির বিরুদ্ধে ইউএপিএর আওতায় ব্যবস্থা নেওয়ার অনুমতি দেওয়া হলো।

আইআরএফকে বেআইনি সংগঠন হিসেবে ঘোষণা করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। বিজেপি নেতৃত্বাধীন ভারতীয় সরকারের দাবি, সংগঠনটির কর্মকাণ্ড জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করতে পারে।

আগের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার এক দিন আগে তা আরও পাঁচ বছরের জন্য বাড়ানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে আইআরএফের প্রতিষ্ঠাতা ও সভাপতি জাকির নায়েকের নামও উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, অনুসারীদের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ধর্মীয় বিভেদ ও বিদ্বেষ ছড়াতে উৎসাহিত করার জন্য জাকির নায়েক ‘বিশেষভাবে দায়ী’।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিত্যদিনের ঝগড়ায় অতিষ্ঠ হয়ে স্ত্রীদের মেরে জঙ্গলে পুঁতলেন দুই ভাই 
দুই স্ত্রীর মধ্যে দীর্ঘদিনের ঝগড়া ও বিরোধে ক্ষুব্ধ হয়ে তাদের হত্যা করে বনে পুঁতে রাখার অভিযোগ উঠেছে দুই ভাইয়ের বিরুদ্ধে।
নিত্যদিনের ঝগড়ায় অতিষ্ঠ হয়ে স্ত্রীদের মেরে জঙ্গলে পুঁতলেন দুই ভাই 
প্লেটের বদলে পানির গ্লাস ও কার্টনে খাবার নিলেন অতিথিরা, বিয়েতে ১০ লাখ মানুষের ঢল!
ভারতের বিহারের মোকামার বিধায়ক অনন্ত সিংয়ের মেয়ের বিয়েতে ঘটে গেছে এক অদ্ভুত ঘটনা। বিয়ের ভোজে অতিথিদের অনেকেই প্লেট না পেয়ে পানির গ্লাসে খাবার নিয়েছেন।
প্লেটের বদলে পানির গ্লাস ও কার্টনে খাবার নিলেন অতিথিরা, বিয়েতে ১০ লাখ মানুষের ঢল!
তিরুপতি মন্দিরে ১২১ কেজি সোনা দান করলেন এক দম্পতি
ভক্তির অনন্য দৃষ্টান্ত স্থাপন করে ভারতের তিরুপতি মন্দিরে ১২১ কেজি স্বর্ণালংকার দান করেছেন চেন্নাইয়ের এক জৈন দম্পতি। দান করা এই স্বর্ণালংকারের আনুমানিক বাজারমূল্য ২০৬ কোটি রুপি।
তিরুপতি মন্দিরে ১২১ কেজি সোনা দান করলেন এক দম্পতি
ভারতীয়দের জন্য বড় ধাক্কা, যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে হাজারো ভিসাধারীকে  
যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয়দের জন্য বড় এক ধাক্কা হয়ে এসেছে প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএমের এক সিদ্ধান্ত।
ভারতীয়দের জন্য বড় ধাক্কা, যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে হাজারো ভিসাধারীকে
নিজ রাজ্যে এবার পিতৃত্বকালীন ছুটি চালুর ঘোষণা দিলেন থালাপতি বিজয়
সন্তান লালন-পালনে বাবার অংশগ্রহণ নিশ্চিত করতে প্রথমবারের মতো এ সুবিধা চালু করছে তামিলনাড়ু রাজ্য সরকার।
নিজ রাজ্যে এবার পিতৃত্বকালীন ছুটি চালুর ঘোষণা দিলেন থালাপতি বিজয়
আরও পড়ুন
নিত্যদিনের ঝগড়ায় অতিষ্ঠ হয়ে স্ত্রীদের মেরে জঙ্গলে পুঁতলেন দুই ভাই 
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ৭৮ সদস্যসহ আটক ৪৯৬
বিজেপি নেতাকে বাংলাদেশের জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে: নাহিদ ইসলাম
প্লেটের বদলে পানির গ্লাস ও কার্টনে খাবার নিলেন অতিথিরা, বিয়েতে ১০ লাখ মানুষের ঢল!