
উচ্চ মাধ্যমিক বিদ্যালয়সহ সমমানের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এডহক কমিটিতে একই ব্যক্তি দুইবার দায়িত্ব পালন করতে পারবে না বলে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (৮ জুন) হাইকোর্টের বিচারপতি বিষ্ণুদেব চক্রবর্তী ও বিচারপতি আবদুর রহমানের দ্বৈত বেঞ্চে এ নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়, রুলের ব্যত্যয় ঘটিয়ে পরপর কেউ তিনবার এডহক কমিটিতে থাকতে পারবেন না।
গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন মামলা পরিচালনাকারী আইনজীবী বিপ্লব পোদ্দার।
আরটিভি/জেএমএ



