ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

জবির ফিন্যান্স বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হলো ‘Finরঙ ২৬’

জবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬, ১০:৫৪ পিএম
ছবি: আরটিভি

আনন্দ-উচ্ছ্বাস ও বর্ণিল সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিন্যান্স বিভাগের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ‘Finরঙ ২৬’ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে মুখর হয়ে ওঠে পুরো মিলনায়তন।

আয়োজক সূত্রে জানা যায়, ফিন্যান্স বিভাগ প্রতিষ্ঠার পর এবারই প্রথম এত বড় পরিসরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিভাগের ১৮তম ব্যাচের (বিশ্ববিদ্যালয়ের ১৯তম ব্যাচ) শিক্ষার্থীরা মূলত এ আয়োজনের উদ্যোগ নেন।

অনুষ্ঠানে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. বায়োজিদ আলী বলেন, ‘একাডেমিক ব্যস্ততার কারণে প্রতিবছর এ ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হয় না। তবে আমরা চাই, শিক্ষার্থীরা প্রতিবছর এমন আয়োজন করুক। এতে পড়াশোনার একঘেয়েমি ও ব্যস্ততার মাঝে তারা কিছুটা স্বস্তি পাবে।’

বিভাগে এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখতে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাসও দেন তিনি।

অনুষ্ঠানের আয়োজক ১৮তম ব্যাচের শিক্ষার্থী আহনাফ হোসেন বলেন, ‘ফিন্যান্স বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অন্যতম সেরা বিভাগ হলেও এখানে সাধারণত সাংস্কৃতিক অনুষ্ঠান বা এ ধরনের আয়োজন খুব একটা হয় না। ফলে বছরের বেশির ভাগ সময় ক্লাস, অ্যাসাইনমেন্ট ও প্রেজেন্টেশন নিয়েই ব্যস্ত থাকতে হয়। সেই একাডেমিক ব্যস্ততার বাইরে এসে এমন একটি আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। আশা করছি, এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হবে এবং সবাই সতেজ মনে আবার পড়াশোনায় ফিরতে পারবে।’

অনুষ্ঠানে ছিল দলীয় নৃত্য, সংগীত পরিবেশনা, নাটক, বিভিন্ন ধরনের খেলাধুলা ও র‍্যাফেল ড্র। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ ও পরিবেশনায় পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবের আমেজ।

এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. বায়োজিদ আলী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) কার্যনির্বাহী সদস্য সাদমান সাম্য, বিভাগের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রয়াত শিক্ষার্থীদের স্মরণে নোবিপ্রবির সমাবর্তনে দেওয়া হবে মরণোত্তর সম্মাননা 
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) তৃতীয় সমাবর্তনে প্রয়াত শিক্ষার্থীদের স্মরণে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে বিশেষ মরণোত্তর সম্মাননা।
প্রয়াত শিক্ষার্থীদের স্মরণে নোবিপ্রবির সমাবর্তনে দেওয়া হবে মরণোত্তর সম্মাননা 
অধ্যাপক ড. ইয়াহইয়া: শিক্ষা, গবেষণা ও মানবসেবায় অনন্য এক জীবন
দেশের প্রখ্যাত ইসলামী শিক্ষাবিদ, গবেষক ও অধ্যাপক ড. এ. এইচ. এম. ইয়াহইয়া রহমান ছিলেন এক বহুমুখী প্রতিভার অধিকারী। শিক্ষকতা, গবেষণা, লেখালেখি ও সামাজিক খেদমতে তিনি এক বর্ণাঢ্য জীবন অতিবাহিত করেছেন। 
অধ্যাপক ড. ইয়াহইয়া: শিক্ষা, গবেষণা ও মানবসেবায় অনন্য এক জীবন
শিক্ষার্থীদের নিরাপত্তায় দুই দিন অনলাইন ক্লাসের দাবি বিএমইউ স্টুডেন্টস প্ল্যাটফর্মের
রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলন ও সংঘর্ষের মধ্যে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আগামী দুই দিন অনলাইনে ক্লাস নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি (বিএমইউ) স্টুডেন্টস প্ল্যাটফর্ম।
শিক্ষার্থীদের নিরাপত্তায় দুই দিন অনলাইন ক্লাসের দাবি বিএমইউ স্টুডেন্টস প্ল্যাটফর্মের
যবিপ্রবি ফটোগ্রাফিক সোসাইটির নেতৃত্বে ফাহিম-হাসিব
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) আলোকচিত্রবিষয়ক সংগঠন ‘যবিপ্রবি ফটোগ্রাফিক সোসাইটি’র ২০২৬–২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হয়েছেন ইংরেজি বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল ফাহিম এবং সাধারণ সম্পাদক হয়েছেন ম্যানেজমেন্ট বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল হাসিব।
যবিপ্রবি ফটোগ্রাফিক সোসাইটির নেতৃত্বে ফাহিম-হাসিব
মাদক নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরী করতে হবে: ব্যারিস্টার জিল্লুর রহমান 
মাদক নিয়ন্ত্রণে শুধু অভিযান পরিচালনা কিংবা বাহক ও খুচরা বিক্রেতাদের গ্রেপ্তার করে কাঙ্ক্ষিত সুফল পাওয়া সম্ভব নয়। মাদকের মূল সরবরাহকারী, অর্থের জোগানদাতা ও নেপথ্যের প্রভাবশালী চক্রকে আইনের আওতায় আনতে হবে৷
মাদক নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরী করতে হবে: ব্যারিস্টার জিল্লুর রহমান 
আরও পড়ুন
বর্ণিল আয়োজনে জবির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জবি শিক্ষার্থীদের অপ্রাসঙ্গিক আন্দোলন না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
জবিসহ দেশের ১৪ কেন্দ্রে অনুষ্ঠিত হলো কেমিস্ট্রি অলিম্পিয়াড
জবি দিবসে জেমসের কনসার্ট, বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ