ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ, জরুরি ৬ নির্দেশনা

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ০৪:২৪ পিএম
প্রতীকী ছবি

অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। সূচি অনুযায়ী, আগামী ৮ ডিসেম্বর থেকে শুরু হবে এই বৃত্তি পরীক্ষা। আর শেষ হবে ১৫ ডিসেম্বর। পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের জন্য ছয়টি জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (২৩ আগস্ট) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরও একই দিনে এই সূচি প্রকাশ করেছে, যদিও গত ৬ আগস্ট মাউশিতে অনুষ্ঠিত সভায় এ সময়সূচি চূড়ান্ত করা হয়।

মাউশি ও ঢাকা বোর্ডের প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ৮ ডিসেম্বর বাংলা, ১০ ডিসেম্বর ইংরেজি, ১৩ ডিসেম্বর গণিত ও ১৫ ডিসেম্বর বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা হবে।

পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশাবলি

১. পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে।

২. প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। বিজ্ঞান বিষয়ের জন্য ১ ঘণ্টা ৩০ মিনিট বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের জন্য ১ ঘণ্টা ৩০ মিনিট সর্বমোট ৩ ঘণ্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৩. পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে পরীক্ষা আরম্ভের কমপক্ষে সাত দিন পূর্বে সংগ্রহ করবে।

আরও পড়ুন

৪. পরীক্ষার্থীরা তাদের নিজ নিজ উত্তরপত্রের ওএমআর ফরমে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাজ করা যাবে না।

৫. পরীক্ষার্থীরা পরীক্ষায় বোর্ড কর্তৃক অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।

৬. কেন্দ্রসচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি/পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোনসহ অন্য কোনো ইলেকট্রনিক্স ডিভাইস সঙ্গে আনতে পারবেন না।

জুনিয়র বৃত্তি পরীক্ষার নম্বর বণ্টন যেভাবে

এবার মোট ৪০০ নম্বরের ওপর ভিত্তি করে শিক্ষার্থীদের মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি দেওয়া হবে। পরীক্ষায় বাংলা, ইংরেজি ও গণিতে প্রতিটিতে ১০০ নম্বর থাকবে। শিক্ষার্থীরা এ তিন বিষয়ে সময় পাবে ৩ ঘণ্টা করে। বিজ্ঞান ও বিশ্বপরিচয় বিষয়ে ৫০+৫০= ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। এ পরীক্ষার সময় হবে এক ঘণ্টা ৩০ মিনিট করে দুই বিষয়ে ৩ ঘণ্টা।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিয়োগের অপেক্ষায় থাকা প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের জন্য সুখবর
প্রাথমিক বিদ্যালয়ের জন্য সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন সহকারী শিক্ষককে যোগদানের জন্য নিয়োগপত্র ২৪ সেপ্টেম্বরের মধ্যে জারি করতে হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গত ১৭ সেপ্টেম্বর মন্ত্রণালয় থেকে এ রোডম্যাপ প্রকাশ করা হয়।
নিয়োগের অপেক্ষায় থাকা প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের জন্য সুখবর
আগামী বছর থেকে চট্টগ্রামের স্থায়ী ক্যাম্পাসে বিএমইউ’র ক্লাস
চট্টগ্রামে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে একাডেমিক কার্যক্রম শুরুর প্রস্তুতি এগিয়ে নিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আগামী বছর থেকে চট্টগ্রামের স্থায়ী ক্যাম্পাসে বিএমইউ’র ক্লাস
জুলাই নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ডিআইইউতে বহিষ্কার ছাত্রলীগ কর্মী
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)-এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২তম ব্যাচের শিক্ষার্থী অভি ইসলামের বিরুদ্ধে ফেসবুকে জুলাই নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও নারী হেনস্তার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে মুচলেকা নিয়ে এক মাসের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। 
জুলাই নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ডিআইইউতে বহিষ্কার ছাত্রলীগ কর্মী
বেরোবি ও আইসিএমএবির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
শিক্ষা, গবেষণা ও পেশাগত দক্ষতা উন্নয়নে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ও ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
বেরোবি ও আইসিএমএবির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
সরকারকে ধন্যবাদ জানিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ে আনন্দ র‍্যালি
নবম জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুমোদন করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়ে আনন্দ র‍্যালি করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়ন।
সরকারকে ধন্যবাদ জানিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ে আনন্দ র‍্যালি
আরও পড়ুন
আজকের নামাজের সময়সূচি
আজকের নামাজের সময়সূচি
আজকের নামাজের সময়সূচি
নিউইয়র্কে চোখের পরীক্ষার খরচ কত, করাবেন কোথায়! জানুন