ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

আগামী বছর থেকে চট্টগ্রামের স্থায়ী ক্যাম্পাসে বিএমইউ’র ক্লাস

বিএমইউ সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পিএম
ছবি : সংগৃহীত

চট্টগ্রামে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে একাডেমিক কার্যক্রম শুরুর প্রস্তুতি এগিয়ে নিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরিকল্পনা অনুযায়ী, আগামী এপ্রিল-২০২৭ সেমিস্টারের প্রথম সপ্তাহ থেকে স্থায়ী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের স্নাতক শ্রেণির সব ক্লাস এবং ওই সেমিস্টারে নতুন ভর্তি হওয়া মাস্টার্স প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে।

তবে এপ্রিল-২০২৭ সেমিস্টারে ইতোমধ্যে মাস্টার্স প্রোগ্রামে অধ্যয়নরত শিক্ষার্থীদের ক্লাস ঢাকার মিরপুর-১২-এর অস্থায়ী ক্যাম্পাসেই চলবে।

বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থানান্তর সমন্বয় ও ব্যবস্থাপনা কমিটির কার্যক্রমসংক্রান্ত এক নোটিশে এসব তথ্য জানানো হয়েছে।

নোটিশে বলা হয়, ঢাকার অস্থায়ী ক্যাম্পাস থেকে চট্টগ্রামের স্থায়ী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠু, সমন্বিত ও সময়োপযোগীভাবে স্থানান্তরের লক্ষ্যে ‘ক্যাম্পাস স্থানান্তর সমন্বয় ও ব্যবস্থাপনা কমিটি’ গঠন করা হয়েছে। বর্তমানে কমিটি স্থানান্তর কার্যক্রমের ‘Pre-Transition Phase’-এর আওতায় সামগ্রিক কর্মপরিকল্পনা প্রণয়নের কাজ করছে।

নোটিশ অনুযায়ী, স্থায়ী ক্যাম্পাসে এপ্রিল-২০২৭ সেমিস্টারের একাডেমিক কার্যক্রম নির্ধারিত সময়ে শুরু করতে শ্রেণিকক্ষ ও অফিসকক্ষে ব্যবহৃত সামগ্রী, জনবল এবং স্থায়ী সম্পদ স্থানান্তরের কাজ ১৫ থেকে ৩০ এপ্রিল ২০২৭-এর মধ্যে সম্পন্ন করতে হবে। তবে ল্যাবরেটরির মতো তুলনামূলক বেশি সময়সাপেক্ষ স্থায়ী সম্পদ স্থানান্তরের কাজ ১ থেকে ৩০ এপ্রিল ২০২৭-এর মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

এদিকে, স্থায়ী ক্যাম্পাসে কার্যক্রম শুরুর আগে অগ্রগামী দল হিসেবে প্রয়োজনীয় ন্যূনতম ও আবশ্যিক জনবল পাঠানোর পরিকল্পনা, ঢাকা ক্যাম্পাসে ব্যবহৃত শ্রেণিকক্ষের সামগ্রী, ল্যাবরেটরি ও অফিস সরঞ্জাম এবং সংশ্লিষ্ট জনবল স্থানান্তরের পরিকল্পনা তৈরি করতে বলা হয়েছে।

এ ছাড়া কোন সরঞ্জাম ও আসবাবপত্র স্থায়ী ক্যাম্পাসে নেওয়া হবে এবং কোনগুলো অপ্রয়োজনীয় বা অচল হিসেবে বিবেচিত হবে, তার তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। অস্থায়ী ক্যাম্পাসে খণ্ডকালীন বা চুক্তিভিত্তিক শিক্ষক এবং বহিরাগত সুবিধা, যেমন ল্যাবরেটরি, ব্যবহারের ক্ষেত্রে স্থায়ী ক্যাম্পাসে প্রয়োজনীয় বিকল্প ব্যবস্থা গ্রহণের প্রস্তাবও চাওয়া হয়েছে।

নোটিশে আরও বলা হয়, স্থানান্তর কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রতিটি অনুষদকে তাদের ফোকাল পয়েন্টের নাম ও মোবাইল নম্বর দিতে হবে। সংশ্লিষ্ট অনুষদ ও দপ্তরগুলোকে আগামী ৪ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে তাদের বিস্তারিত পরিকল্পনা ও মতামত ক্যাম্পাস স্থানান্তর সমন্বয় ও ব্যবস্থাপনা কমিটির কাছে পাঠাতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের ডিনকে এ সংক্রান্ত কার্যক্রম গ্রহণের জন্য নোটিশটি পাঠানো হয়েছে।

নতুন স্থায়ী ক্যাম্পাসে একাডেমিক কার্যক্রম স্থানান্তরের মধ্য দিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির দীর্ঘদিনের অস্থায়ী ক্যাম্পাসনির্ভর কার্যক্রমে পরিবর্তন আসতে যাচ্ছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চুয়েটে দীর্ঘসময় অবরুদ্ধ উপাচার্য
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অবরুদ্ধ উপাচার্য ভবনের ভেতরে অসুস্থ হয়ে পড়েছেন দুইজন প্রাক্তন শিক্ষার্থী।
চুয়েটে দীর্ঘসময় অবরুদ্ধ উপাচার্য
নজরুল কলেজে ‘শরৎ উৎসব ও নবীনবরণ’ অনুষ্ঠিত
উৎসবমুখর পরিবেশে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজে বাংলা বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব ও নবীনবরণ-২০২৬’।
নজরুল কলেজে ‘শরৎ উৎসব ও নবীনবরণ’ অনুষ্ঠিত
চুয়েটে নতুন উপাচার্যকে পদত্যাগের আল্টিমেটাম শিক্ষার্থীদের, না হলে অবরুদ্ধ রাখার ঘোষণা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহাল না করা পর্যন্ত নবনিযুক্ত উপাচার্যকে উপাচার্য ভবনে অবরুদ্ধ রাখার ঘোষণা দিয়েছেন তারা।
চুয়েটে নতুন উপাচার্যকে পদত্যাগের আল্টিমেটাম শিক্ষার্থীদের, না হলে অবরুদ্ধ রাখার ঘোষণা
বুটেক্সে অনুষ্ঠিত হলো বিদেশে উচ্চশিক্ষাবিষয়ক সেমিনার
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) বিজনেস ক্লাবের আয়োজনে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 
বুটেক্সে অনুষ্ঠিত হলো বিদেশে উচ্চশিক্ষাবিষয়ক সেমিনার
কুবিতে হলের সিসিটিভি ভাঙচুরের অভিযোগে শিক্ষার্থীকে শোকজ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয়-২৪ হলে দুটি সিসিটিভি ক্যামেরা ভাঙচুরের অভিযোগে অলি আহমেদ দয়ালশাহ নামে এক শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে হল প্রশাসন।
কুবিতে হলের সিসিটিভি ভাঙচুরের অভিযোগে শিক্ষার্থীকে শোকজ
আরও পড়ুন
চুয়েটে দীর্ঘসময় অবরুদ্ধ উপাচার্য
নিছক বিরক্তিতেই হত্যা করা হয় ৩ বছরের হালিমাকে!
‘বিয়ের কথা বলে’ কিশোরীকে নিয়ে হোটেলে, এরপর থেকেই আত্মগোপনে লোকমান
দাবি পূরণ না হওয়া পর্যন্ত অসহযোগ কর্মবিরতি চালিয়ে যাবে চুয়েটের তিন সমিতি