ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

শিক্ষায় প্রযুক্তির অগ্রগতির সঙ্গে নৈতিকতা নিশ্চিতের আহ্বান শিক্ষামন্ত্রীর

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ১০:৫৬ পিএম
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষাক্ষেত্রে নেতৃত্বকে এমনভাবে নিশ্চিত করতে হবে যেন উদ্ভাবন ও প্রযুক্তির অগ্রগতি সততা, নৈতিকতা এবং মানবিক মর্যাদার মূল্যবোধকে সমুন্নত রাখে।

সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘নলেজ ইন্টিগ্রেশন অ্যান্ড অ্যাডুকেশনাল লিডারশিপ ২০২৬ শিরোনামে শিক্ষা সম্মেলনের শেষদিনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি আন্তর্জাতিক অংশীদারত্বের মধ্য দিয়ে নিজস্ব মূল্যবোধকে ধারণ করে একটি উন্নত, নৈতিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহবান জানান।

তিনি বলেন, ‘এ ধরণের আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করবে এবং বাংলাদেশে অর্থবহ শিক্ষাসংস্কারে অবদান রাখবে।’

এছাড়া ২০২৬ সাল থেকে চীনের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় কর্মসূচি এগিয়ে নেয়ার বিষয়েও উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিদ্যালয়ে শতভাগ উপস্থিতি নিশ্চিতে কাজ করছে সরকার: ববি হাজ্জাজ
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, ‘একটি শিশুও বিদ্যালয়ের বাহিরে থাকবে না।’
বিদ্যালয়ে শতভাগ উপস্থিতি নিশ্চিতে কাজ করছে সরকার: ববি হাজ্জাজ
জকসুর উদ্যোগে জবির পাবলিক লাইব্রেরিতে বসছে ১০ টন ক্ষমতার এসি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ স্বস্তিদায়ক করতে পাবলিক লাইব্রেরিতে ১০ টন শীতাতপনিয়ন্ত্রণ ক্ষমতার পাঁচটি এসি স্থাপনের উদ্যোগ নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)।
জকসুর উদ্যোগে জবির পাবলিক লাইব্রেরিতে বসছে ১০ টন ক্ষমতার এসি
চরম দারিদ্র্যতায়ও থামেনি রাবি শিক্ষার্থী দীপার লড়াই
মেধা, পরিশ্রম ও অদম্য ইচ্ছাশক্তিকে সম্বল করে চরম দারিদ্র্যের সঙ্গে লড়াই করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পড়াশোনা চালিয়ে যাচ্ছেন রংপুরের বদরগঞ্জের প্রত্যন্ত গ্রামের শিক্ষার্থী দীপা রানি বিথি।
চরম দারিদ্র্যতায়ও থামেনি রাবি শিক্ষার্থী দীপার লড়াই
প্রাথমিক শিক্ষা সংস্কারে ৫ বিষয়ে অগ্রাধিকার প্রতিমন্ত্রীর
প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন ও কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়নে কারিকুলাম, শিক্ষক, মনিটরিং, অবকাঠামো ও প্রযুক্তি—এই পাঁচটি বিষয়কে অগ্রাধিকার দিয়ে সমন্বিতভাবে কাজ করতে হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
প্রাথমিক শিক্ষা সংস্কারে ৫ বিষয়ে অগ্রাধিকার প্রতিমন্ত্রীর
চুয়েটের অচলাবস্থা নিরসনে তদন্ত কমিটি গঠনের উদ্যোগ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চলমান অচলাবস্থা নিরসন এবং শ্রেণিকক্ষভিত্তিক শিক্ষা কার্যক্রম পুনরায় চালুর লক্ষ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্যদের সমন্বয়ে তদন্ত বা পরামর্শক কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
চুয়েটের অচলাবস্থা নিরসনে তদন্ত কমিটি গঠনের উদ্যোগ
আরও পড়ুন
বিশ্ব কারিগরি শিক্ষা সম্মেলনে বাংলাদেশের রূপকল্প তুলে ধরলেন শিক্ষামন্ত্রী
তিন দিনের সফরে চীন গেলেন শিক্ষামন্ত্রী
এসএসসিতে অকৃতকার্যদের ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষার ব্যবস্থা করা হবে: শিক্ষামন্ত্রী
উচ্চতর ডিগ্রিধারী তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী