ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

‘ফেল করা শিক্ষার্থীদের জন্য বিশেষ পরীক্ষা, অংশ নেবে ২ লাখ ৯০ হাজার’

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ০৮:০০ পিএম
ছবি: সংগৃহীত

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, এক বা দুটি বিষয়ে অকৃতকার্য হওয়ার কারণে শিক্ষার্থীদের শিক্ষাজীবন যেন থেমে না যায়, সে লক্ষ্যে বিশেষ পরীক্ষা আয়োজনের উদ্যোগ নিয়েছে সরকার। এ পরীক্ষায় প্রায় ২ লাখ ৯০ হাজার শিক্ষার্থী অংশ নেবে।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘অধ্যক্ষ সম্মিলন-২০২৬’-এ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শিক্ষামন্ত্রী বলেন, এক বা দুটি বিষয়ে ফেল করার কারণে শিক্ষার্থীরা যেন অযথা বসে না থাকে, সে বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তারা যেন হতাশ হয়ে মাদকাসক্তি কিংবা মোবাইল আসক্তির দিকে ঝুঁকে না পড়ে, সে জন্যই বিশেষ পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে।

তিনি জানান, দেশে উচ্চশিক্ষায় ভর্তির জন্য ১৫ লাখ আসন রয়েছে। অকৃতকার্য শিক্ষার্থীদের সুযোগ করে দিতে বিশেষ পরীক্ষা নেওয়ার উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। তবে গোপালগঞ্জে এ পরীক্ষা আয়োজন নিয়ে নিজের দুশ্চিন্তার কথাও তুলে ধরেন তিনি।

পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের মান নিয়েও প্রশ্ন তোলেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, পুনর্নিরীক্ষণের পর এসএসসির ৫২ হাজার এবং এইচএসসির ২৩ হাজার উত্তরপত্রের গ্রেড পরিবর্তন হয়েছে। এ পরিস্থিতিতে শিক্ষকদের খাতা মূল্যায়নের পদ্ধতির ওপর আরও নজরদারি প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষাব্যবস্থার উন্নয়নে প্রধানমন্ত্রী কাজ করছেন। অতীতে কিছু ক্ষেত্রে ভুল হয়েছে। আগামী বছর সেসব জায়গায় আরও নির্ভুলভাবে কাজ করার চেষ্টা থাকবে। দেশের বিপুল জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কারিগরি শিক্ষার প্রসারেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষক ও শিক্ষার্থীর সংখ্যার অসামঞ্জস্যের বিষয়টিও সম্মিলনে উঠে আসে। এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, কিছু কলেজে শিক্ষক থাকলেও শিক্ষার্থী নেই। আবার কোনো কোনো প্রতিষ্ঠানে শিক্ষার্থী থাকলেও প্রয়োজনীয়সংখ্যক শিক্ষক পাওয়া যাচ্ছে না। তিনি জানান, সরকার এখন অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার গুণগত মান বাড়ানোর ওপর বেশি গুরুত্ব দিচ্ছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মিলনে দেশের বিভিন্ন অঞ্চলের অধিভুক্ত কলেজগুলোর অধ্যক্ষরা অংশ নেন।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী
দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসার ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত সব ছাত্রীকে উপবৃত্তির আওতায় আনছে সরকার। একই সঙ্গে তারা শিক্ষাপ্রতিষ্ঠানে বিনাবেতনে পড়ার সুযোগ পাবে।
উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী
গোপালগঞ্জের শিক্ষার্থীদের পরীক্ষা নেব কীভাবে দুশ্চিন্তায় আছি: শিক্ষামন্ত্রী
গোপালগঞ্জের শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া নিয়ে দুশ্চিন্তা ও উদ্বিগ্নতার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
গোপালগঞ্জের শিক্ষার্থীদের পরীক্ষা নেব কীভাবে দুশ্চিন্তায় আছি: শিক্ষামন্ত্রী
‘প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু’
শিশুদের পুষ্টি নিশ্চিত করতে ২০২৭ সাল থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকার মিড ডে মিল চালু করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
‘প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু’
ভিকারুননিসায় ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ
রাজধানীর স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির চারটি শাখায় এবার মোট এক হাজার ৫৪৫ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে।
ভিকারুননিসায় ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ
জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা
২০২৬ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের ক্যালকুলেটর ব্যবহারের বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার্থীরা নির্দিষ্ট আট মডেলের সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।
জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা
আরও পড়ুন
প্রকৃতির পাঠশালা উদ্বোধনে শিক্ষামন্ত্রী: ‘খেলাধুলার সুযোগ থেকে কেউ বাদ যাবে না’
২৫ ডিসেম্বরের মধ্যে নতুন পাঠ্যবই বিতরণের পরিকল্পনা রয়েছে: শিক্ষামন্ত্রী
প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে বদ্ধপরিকর সরকার: শিক্ষামন্ত্রী
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদনের সময় বাড়ছে, ফেসবুকে জানালেন শিক্ষামন্ত্রী