যেদিন থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু

রাবি প্রতিনিধি, আরটিভি নিউজ 

সোমবার, ০৬ অক্টোবর ২০২৫ , ০২:০৭ পিএম


যেদিন থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু
রাজশাহী বিশ্ববিদ্যালয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগামী জানুয়ারিতে অনুষ্ঠিত হবে।

সোমবার (৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ থেকে পাঠানো এই বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১৬ জানুয়ারি (শুক্রবার) সি ইউনিট, ১৭ জানুয়ারি (শনিবার) এ ইউনিট এবং ২৪ জানুয়ারি (শনিবার) বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষাসমূহ বেলা ১১টা থেকে ১২টা ও বেলা ৩টা থেকে ৪টা এই দুই শিফটে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

সোমবার দুপুরে প্রশাসন ভবন-১ এর কনফারেন্স কক্ষে ভর্তি উপ-কমিটির সভায় এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব সভায় সভাপতিত্ব করেন।

প্রসঙ্গত, ভর্তি পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশালে অনুষ্ঠিত হবে।

আরটিভি/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission