
অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় দলে ডাক পেয়েছেন ঢাবি ছাত্রদল নেতা মো. সাহিদুর রহমান সাজু।
শুক্রবার (১০ অক্টোবর) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ভারতের তামিলনাড়ুতে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপের জন্য বাংলাদেশ হকি ফেডারেশন ঘোষিত ২০ সদস্যের দলে সুযোগ পেয়েছেন মো. সাহিদুর রহমান সাজু।
পোস্টে আরও বলা হয়, সাজু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য ও ইতিহাস বিভাগের ২৩-২৪ সেশনের শিক্ষার্থী।
আরটিভি/আইএম




