টিএসসিতে ভূরিভোজের জন্য বিকাশ ও নগদে টাকা চাইলেন আব্দুল কাদের

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫ , ০৩:২৯ এএম


টিএসসিতে ভূরিভোজের জন্য বিকাশ ও নগদে টাকা চাইলেন আব্দুল কাদের
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার ফাঁসির রায় উপলক্ষে টিএসসিতে ভূরিভোজের জন্য বিকাশ ও নগদে টাকা চাইলেন ডাকসুর পরাজিত ভিপি পদপ্রার্থী ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বর্তমান জাতীয় ছাত্র শক্তি) সাবেক আহ্বায়ক আব্দুল কাদের।

বিজ্ঞাপন

সোমবার (১৭ নভেম্বর) রাত ১১টায় ডিইউ মিডিয়া আপডেট নামক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে এ বিষয়ে বার্তা দেন তিনি।

বার্তায় সব ছাত্র সংগঠনকে (ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ, ছাত্রশক্তি, ছাত্র ইউনিয়ন, বিপ্লবী ছাত্র মৈত্রী, ছাত্র ফ্রন্ট, ছাত্র ফেডারেশনসহ ক্যাম্পাসের সক্রিয় সব ছাত্রসংগঠন) ‘দুর্দিনের সঙ্গী’ অভিহিত করে তাদের সঙ্গে নিয়ে একত্রে এই আয়োজন করার কথা উল্লেখ করেন আব্দুল কাদের

বিজ্ঞাপন
আরও পড়ুন

বার্তায় তিনি বলেন, ‘জুলাইয়ে এবং জুলাইয়ের পূর্ববর্তী সময়ে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে যেমন স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছি, ঠিক সেভাবেই এই আয়োজনে আপনারা সবাই সশরীরে উপস্থিত হয়ে এবং আর্থিকভাবে সহায়তা করে এই উদ্যোগকে সাফল্যমণ্ডিত করবেন বলে আশা করছি।’

অনেকেই ইতোমধ্যে এই আয়োজনে আর্থিক সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছেন উল্লেখ করে আরও যারা কন্ট্রিবিউট করতে চান তারা মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে সহায়তা করতে পারেন বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

এ বিষয়ে গণমাধ্যমকে আব্দুল কাদের বলেন, বিকাশে-নগদে টাকা চাওয়ার ঘটনা সত্য। এই আয়োজনে অনেকে আর্থিক সহয়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে।

আরটিভি/এসএইচএম

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission