ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃত্বে মোজাহিদুল-তাহমিদ

গবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৮ পিএম
বাঁয়ে মোজাহিদুল নিরব, ডানে তাহমিদ হাসান। ছবি: আরটিভি

সাভারের গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গবিসাস) ত্রয়োদশ কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দ্য ডেইলি ক্যাম্পাসের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোজাহিদুল নিরব এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ফেস দ্য পিপলের প্রতিনিধি তাহমিদ হাসান।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সভাকক্ষে আয়োজিত ‘দায়িত্ব হস্তান্তর ও বিদায় সংবর্ধনা’ অনুষ্ঠানে জমকালো আয়োজনের মধ্য দিয়ে আগামী এক বছর মেয়াদি এই নতুন কমিটির ঘোষণা করা হয়।

আরও পড়ুন

নবগঠিত ১০ সদস্যবিশিষ্ট এই কার্যনির্বাহী পরিষদে অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন একঝাঁক তরুণ সংবাদকর্মী। কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মো. মাহিদুজ্জামান সিয়াম (মানবকন্ঠ), অর্থ সম্পাদক রাজিউল ইসলাম শান্ত (খোলা কাগজ) এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মোবিনুল ইসলাম রাসা (বাংলাবাজার পত্রিকা) নির্বাচিত হয়েছেন। এছাড়াও দপ্তর সম্পাদক পদে সানজিদা খানম ঊর্মি (দৈনিক সকাল), সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক জান্নাতুল ফেরদৌস লামীসা (ঢাকা এক্সপ্রেস) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে রুবাই ইসলাম চয়ন (দেশ দেশান্তর ২৪) দায়িত্ব পালন করবেন। কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন শরিফুল ইসলাম রিফাত (বাংলাদেশের খবর) ও শামীম রেজা (দৈনিক ফুলকি)।

এছাড়া সাধারণ সদস্য হিসেবে মারুফ হাসান (ক্যাম্পাস রিপোর্ট ২৪) ও শিহাব আহসানের (আজকের বাংলা) নামও ঘোষণা করা হয়।


অনুষ্ঠানে সদ্য বিদায়ী সভাপতি সানজিদা জান্নাত পিংকির সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সাংবাদিকদের দিকনির্দেশনা দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সিরাজুল ইসলাম এবং ছাত্র উপদেষ্টা ও কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফজলুল করিম।

1

বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় গবিসাসের দীর্ঘ ঐতিহ্যের প্রশংসা করেন এবং নতুন কমিটিকে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার্থীদের সমস্যা তুলে ধরতে বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানান।

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্য, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী এবং কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের প্রতিক্রিয়ায় জানান, তারা লেখনীর মাধ্যমে ক্যাম্পাসের সার্বিক উন্নয়নে এবং পেশাদারিত্ব বজায় রেখে সংগঠনকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। দায়িত্ব হস্তান্তর শেষে বিদায়ী সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নজরুল বিশ্ববিদ্যালয়ে তুমুল মারামারির ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন 
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তুমুল মারামারির ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খন্দকার নাজমুল হাসানের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তদন্ত কমিটি গঠনের বিষয়টি জানানো হয়। কমিটিতে আহ্বায়ক করা হয়েছে বিদ্রোহী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. সাইফুল ইসলামকে। সদস্যসচিব হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান। কমিটির অন্য সদস্যরা হলেন—চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ সুখন), অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. বখতিয়ার উদ্দিন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. আশরাফুল আলম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টের অধ্যাপক ড. মুরাদ আহমেদ ফারুক এবং হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার। অফিস আদেশে কমিটিকে ঘটনার বিষয়ে তদন্ত করে সুপারিশসহ প্রতিবেদন আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে জমা দিতে বলা হয়েছে। উল্লেখ্য, গতকাল বুধবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে নজরুল প্রিমিয়ার লীগ (এনপিএল) টুর্নামেন্ট চলার সময় ঘটনার সূত্রপাত হলে খেলার মাঠে, অগ্নিবীণা হলের সামনে, কলা ভবনের সামনে এবং পেছনে ৪ দফায় সংঘর্ষ হয়। আহত ৬ শিক্ষার্থীর চারজনকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে আরও দুইজনকেও নিয়ে যাওয়া হয়। আরটিভি/ এসকেডি
নজরুল বিশ্ববিদ্যালয়ে তুমুল মারামারির ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন 
হিন্দু-মুসলিম সম্প্রীতি অটুট রাখতে জবিতে গরুর সঙ্গে কেনা হলো খাসিও
হিন্দু-মুসলিম সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার বার্তা দিতে গরুর পাশাপাশি খাসিও কিনেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। 
হিন্দু-মুসলিম সম্প্রীতি অটুট রাখতে জবিতে গরুর সঙ্গে কেনা হলো খাসিও
মাভাবিপ্রবিতে ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে ৩০০ পশুর চিকিৎসা
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বিনামূল্যে পশু চিকিৎসা ও টিকাদান ক্যাম্পে প্রায় ৩০০ পশুকে সেবা দেওয়া হয়েছে।
মাভাবিপ্রবিতে ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে ৩০০ পশুর চিকিৎসা
অধ্যক্ষ সম্মেলন ২৯ নভেম্বর, প্রধান অতিথি প্রধানমন্ত্রী
জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষদের নিয়ে আগামী ২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে ‘অধ্যক্ষ সম্মেলন-২০২৬’। রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অধ্যক্ষ সম্মেলন ২৯ নভেম্বর, প্রধান অতিথি প্রধানমন্ত্রী
৪৪তম বিসিএসে আনসার, ৪৫তমে পুলিশ ক্যাডার হয়েও গেজেটে বাদ রাবি শিক্ষার্থী নূরে আলম
৪৪তম বিসিএসে আনসার ক্যাডারে গেজেটভুক্ত হলেও ৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডারের চূড়ান্ত গেজেট থেকে বাদ পড়েছেন বলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মো. নূরে আলম। 
৪৪তম বিসিএসে আনসার, ৪৫তমে পুলিশ ক্যাডার হয়েও গেজেটে বাদ রাবি শিক্ষার্থী নূরে আলম
আরও পড়ুন
ডিসিইউ সাংবাদিক সমিতির ভারপ্রাপ্ত সদস্যসচিব সাইফুল ইসলাম সাব্বির
পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে খুবিসাসের মানববন্ধন
বেরোবিতে সাংবাদিকতায় তিন মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন
নানা আয়োজনে যবিপ্রবি সাংবাদিক সমিতির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন