ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

এবার চবিতে ৮ ফুট লম্বা অজগর উদ্ধার

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ১০:১৪ এএম
বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাসে নীপবন শিশু বিদ্যালয়ের সামনে সাপটি দেখা যায়। ছবি: সংগৃহীত

কিং কোবরার পর এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) থেকে আট ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাসে নীপবন শিশু বিদ্যালয়ের সামনে সাপটি দেখা যায়।

ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জমাদিউল আউয়াল সুজাত সাপটি দেখে সোসাইটি ফর স্নেক অ্যান্ড স্নেকবাইট অ্যাওয়ারনেসকে (থ্রি-এসএ) খবর দেন।

সংগঠনটির প্রতিষ্ঠাতা ও প্রাণিবিদ্যা বিভাগের সাবেক শিক্ষার্থী মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, আট ফুট দীর্ঘ সাপটি একটি বার্মিজ পাইথন।

অজগর সাপ সাধারণত বেশ লম্বা হয়ে থাকে উল্লেখ করে তিনি বলেন, পৃথিবীর সবচেয়ে লম্বা সাপ হল রেটিকুলেটেড পাইথন। তবে আমাদের দেশে বার্মিজ পাইথনই বেশি দেখা যায়।

এদিকে উদ্ধার করা সাপটি ক্যাম্পাসের পাহাড়ি অঞ্চলে ছেড়ে দেওয়া হয়েছে জানিয়ে রফিক বলেন, নিরাপত্তার স্বার্থে আমরা সাপ অবমুক্ত করার নির্দিষ্ট স্থান প্রকাশ করি না। তবে এটুকু বলা যায়, ক্যাম্পাসের নিকটবর্তী পাহাড়ি ও বনাঞ্চল এলাকায় এটি অবমুক্ত করা হয়েছে।

আরও পড়ুন

এ ব্যাপারে সংগঠনের উপদেষ্টা ও প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ইব্রাহীম খলিল আল হায়দার বলেন, বার্মিজ পাইথন আমাদের আদি সাপ। আমাদের দেশে তিন ধরনের পাইথন পাওয়া যায়। তার মধ্যে এটা সবচেয়ে বেশি পাওয়া যায়। এই সাপ ১৭ থেকে ১৮ ফুট হতে পারে। এটা জুভেনাইল বা সাব-এডাল্ট সাপ।

তিনি বলেন, এই সাপের কোনো বিষ নেই। মানুষের জীবন ঝুঁকি হবে এমন কোনো ক্ষতি করে না। তবে পুকুরে নেমে মাছ খেয়ে বা খামারের মুরগি বা হাঁস খেয়ে ক্ষতি করে। এ ছাড়া কোনো ক্ষতি করে না।

এর আগে, গত ১০ ও ১২ এপ্রিল বিশ্ববিদ্যালয় এলাকা থেকে দুটি কিং কোবরা সাপ উদ্ধার করা হয়।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নবান্ন উৎসব, পিঠার পসরা ও গ্রামীণ ঐতিহ্যে মাতলেন রাবির শিক্ষক-শিক্ষার্থীরা
শীতের আগমনী বার্তার সঙ্গে শুরু হয়েছে আমন ধান কাটার মৌসুম। সোনালি ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। নতুন ধানের চাল দিয়ে তৈরি হচ্ছে শীতের নানা রকম পিঠাপুলি। গ্রামবাংলার সেই চিরায়ত ঐতিহ্য ও উৎসবের আমেজকে ধারণ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আয়োজন করা হয়েছে নবান্ন উৎসবের।
নবান্ন উৎসব, পিঠার পসরা ও গ্রামীণ ঐতিহ্যে মাতলেন রাবির শিক্ষক-শিক্ষার্থীরা
টিকটিকি, শুঁয়োপোকার পর জাককানইবির হলের খাবারে মিলল লার্ভা
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হলে দুপুরের খাবার খেতে গিয়ে শিমের তরকারিতে লার্ভা পান মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী।
টিকটিকি, শুঁয়োপোকার পর জাককানইবির হলের খাবারে মিলল লার্ভা
ঢাবির ৫৪তম সমাবর্তনে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন বদরুন্নেসা কলেজ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তনে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজসহ ডিসিইউর সাত কলেজের বিভিন্ন শিক্ষাবর্ষের স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী শিক্ষার্থীরা।
ঢাবির ৫৪তম সমাবর্তনে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন বদরুন্নেসা কলেজ
খুবি মডেল ইউনাইটেড ন্যাশনস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ওয়ালিদ ও মোস্তাফিজ
​খুলনা বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশন্স অ্যাসোসিয়েশনের (KUMUNA) ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী প্যানেল ঘোষণা করা হয়েছে। সংগঠনটিকে আরও গতিশীল, দক্ষ ও আন্তর্জাতিক পরিসরে পরিচিত করে তোলার প্রত্যয় নিয়ে নতুন এই কমিটি দায়িত্ব গ্রহণ করেছে।
খুবি মডেল ইউনাইটেড ন্যাশনস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ওয়ালিদ ও মোস্তাফিজ
হাবিপ্রবি-চীন যৌথ গবেষণা, বিলুপ্তপ্রায় ঢেমসি চাষে নতুন সম্ভাবনা
পুষ্টিগুণে সমৃদ্ধ অথচ স্বল্প পরিচিত ফসল ঢেমসি (Buckwheat) নিয়ে যৌথ গবেষণার সম্ভাবনা, চাষাবাদ ও বাণিজ্যিক ব্যবহার নিয়ে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) আন্তর্জাতিক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
হাবিপ্রবি-চীন যৌথ গবেষণা, বিলুপ্তপ্রায় ঢেমসি চাষে নতুন সম্ভাবনা
আরও পড়ুন
সিইউজেএ ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্টের নিবন্ধন শুরু
এইচএসসিতে ফেল করেও চবির ভর্তি পরীক্ষায় আবেদনের সুযোগ
সাইকেলের প্যাডেলে হাজার কিলোমিটার, জলবায়ুর গল্প খুঁজবেন চবির দুই শিক্ষার্থী
চবিতে বিনামূল্যে জলাতঙ্কের টিকা পেল ৪০টির বেশি বিড়াল