
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা জাতীয় ছাত্রশক্তির আট সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ইসমাইলকে সভাপতি এবং ওমর মুসান্নাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি আবু বাকের মজুমদার ও সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য এ আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
কমিটিতে সিনিয়র সহসভাপতি হিসেবে জাকির হোসেন ও আশিকুর রহমান এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মাঈনউদ্দিন আরাফ ও এহতেসামুল হক ইশমাম দায়িত্ব পেয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন উলফাতুর রহমান রাকিব এবং দপ্তর সম্পাদক মো. নাঈম বিশ্বাস।
এর আগে গত ২০ অক্টোবর শাখা সভাপতির নিষ্ক্রিয়তার অভিযোগে জাতীয় ছাত্রশক্তির চবি শাখার কমিটি বিলুপ্ত করা হয়। কমিটি বিলুপ্তির ৩৯ দিন পর নতুন এ আংশিক কমিটি ঘোষণা করল কেন্দ্রীয় নেতৃত্ব।
আরটিভি/জেএমএ


