ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

নজরুল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি জিসান, সম্পাদক রোহান

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ মে ২০২৬, ০৮:০৫ পিএম
ছবি: সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটিতে সভাপতি পদে জিহাদুজ্জামান জিসান ও সাধারণ সম্পাদক পদে মো. রোহান চিশতী নির্বাচিত হয়েছেন।

শনিবার (৯ মে) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে প্রেস ক্লাবের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে নতুন কমিটি ঘোষণা করা হয়।

কমিটির নতুন সভাপতি জিহাদুজ্জামান জিসান চ্যানেল২৪-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এবং সাধারণ সম্পাদক রোহান চিশতী এনটিভির বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে দৈনিক অধিকারের আমিরুল ইসলাম বাপন, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দ্য কান্ট্রি টুডের জান্নাত জাহান জুঁই, সাংগঠনিক সম্পাদক হিসেবে দৈনিক সময়ের আলোর আশরাফুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক সংবাদ পরিক্রমার সাফিনা গাজী এমি, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দৈনিক স্বদেশ প্রতিদিনের সানজানা আলম অর্পা এবং অর্থ সম্পাদক হিসেবে দ্য নিউজের রিফায়েত আলম রাব্বি নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দেশ রূপান্তর ডিজিটালের মো. শাহাদৎ হোসেন, দেশকাল নিউজের মো. আবু তাহের, দূরবীন নিউজের ইকবাল মাহমুদ ও ফটোগ্রাফার হিসেবে ইশতিয়াক আহমেদ শ্রাবন নির্বাচিত হয়েছেন।

নব-নির্বাচিত কমিটির সভাপতি জিহাদুজ্জামান জিসান বলেন, সত্য ও সাহসের সঙ্গে নজরুল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবকে এগিয়ে নিতে সর্বোচ্চ কাজ করতে চাই। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা প্রেস ক্লাব শুরু থেকেই করে আসছে। আমাদের এই কমিটির সেই একই দায়িত্ব থাকবে। সবার সহযোগিতা কামনা করছি।

নব-নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মো. রোহান চিশতী বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় নজরুল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব সর্বদাই নিজের অবস্থান ধরে রেখেছে। নতুন কমিটির মাধ্যমে এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। সংগঠনের সবার প্রতি কৃতজ্ঞতা। বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক কাজগুলোকে দেশের সামনে তুলে ধরার চেষ্টা যেমন থাকবে পাশাপাশি যেকোন সংকটের জায়গায়ও আমরা সোচ্চার থাকবো।

অনুষ্ঠান শেষে নবনির্বাচিত কমিটি নজরুল ভাস্কর্য ও চির উন্নত মম শির স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করে কবি ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। নির্বাচিত কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কর্তৃপক্ষের ‘অব্যবস্থাপনা’, স্বেচ্ছাশ্রমে লেক পরিষ্কার করলেন ইবি শিক্ষার্থীরা
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মীর মুগ্ধ সরোবর (মফিজ) লেকে দীর্ঘদিন থেকে জমে থাকা কচুরিপানা অপসারণে স্ব-প্রণোদিত হয়ে স্বেচ্ছাশ্রমে কাজ শুরু করেছেন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী।
কর্তৃপক্ষের ‘অব্যবস্থাপনা’, স্বেচ্ছাশ্রমে লেক পরিষ্কার করলেন ইবি শিক্ষার্থীরা
খুবিতে ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’ প্রতিযোগিতার বিভাগীয় পর্ব অনুষ্ঠিত
তরুণ শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটাতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) অনুষ্ঠিত হয়েছে ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’ শীর্ষক বিজ্ঞান প্রতিযোগিতার খুলনা বিভাগীয় পর্ব।
খুবিতে ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’ প্রতিযোগিতার বিভাগীয় পর্ব অনুষ্ঠিত
‘নিপাহ ভাইরাস’ প্রতিরোধে ইবিতে সেমিনার, কাঁচা খেজুরের রস নিয়ে সতর্কীকরণ
নিপাহ ভাইরাসের সংক্রমণ বিস্তার ও প্রতিরোধ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজি (এএসএম) স্টুডেন্ট চ্যাপ্টারের উদ্যোগে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিনব্যাপী কুষ্টিয়ার পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে ‘নিপাহ ভাইরাস: অ্যাওয়ারনেস, প্রিভেনশন অ্যান্ড পাবলিক সেফটি’ শীর্ষক এ সেমিনারে প্রতিষ্ঠানটির দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। কুষ্টিয়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. নাজমুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও বাংলাদেশে এএসএম-এর কান্ট্রি অ্যাম্বাসেডর অধ্যাপক ড. মোহাম্মদ মিননাতুল করিম। এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আবু হেনা মোস্তফা জামাল। মোছা. রিমা আক্তারের সঞ্চালনায় এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট উম্মে হাবিবা হাফসা।  আয়োজক সূত্রে জানা যায়, সেমিনারের অংশ হিসেবে শিক্ষার্থীদের জন্য একটি কুইজ পর্বের আয়োজন করা হয়। এতে নিপাহ ভাইরাসের সংক্রমণ, লক্ষণ ও প্রতিরোধবিষয়ক বিভিন্ন প্রশ্নের মাধ্যমে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি তাদের অর্জিত জ্ঞান যাচাই করা হয়। স্বাগত বক্তব্যে উম্মে হাবিবা হাফসা বলেন, মাইক্রোবায়োলজির জ্ঞান শুধু গবেষণাগার বা বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়; বরং মানুষের কল্যাণে এ জ্ঞানের প্রয়োগ জরুরি। নিপাহ ভাইরাস সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যেই আমরা শিক্ষার্থীদের কাছে এসেছি। তোমরা এই সেমিনার থেকে অর্জিত জ্ঞান পরিবার, বন্ধু ও আশপাশের মানুষের মধ্যে ছড়িয়ে দেবে। প্রধান আলোচক অধ্যাপক ড. মোহাম্মদ মিননাতুল করিম তার আলোচনায় নিপাহ ভাইরাসের উৎস, সংক্রমণের মাধ্যম, লক্ষণ ও প্রতিরোধের উপায় বিস্তারিতভাবে তুলে ধরেন। বিশেষ করে আসন্ন শীত মৌসুমে কাঁচা খেজুরের রস পান করার ঝুঁকির বিষয়ে তিনি সতর্ক করেন। তিনি জানান, ফলখেকো বাদুড়ের লালা বা মূত্রের মাধ্যমে দূষিত কাঁচা খেজুরের রস পান করলে নিপাহ ভাইরাসে সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকে। এ ছাড়া আক্রান্ত ব্যক্তির ঘনিষ্ঠ সংস্পর্শের মাধ্যমেও ভাইরাসটি ছড়াতে পারে। তাই কাঁচা খেজুরের রস পান থেকে বিরত থাকা, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সংক্রমণের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মো. নাজমুল আরেফিন বলেন, পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি শিক্ষার্থীদের বাস্তব জীবনের সঙ্গে সংশ্লিষ্ট বৈজ্ঞানিক ও স্বাস্থ্যবিষয়ক ধারণা অর্জন করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের কাছ থেকে নিপাহ ভাইরাসের সংক্রমণ, ঝুঁকি ও প্রতিরোধ সম্পর্কে সরাসরি জানার সুযোগ শিক্ষার্থীদের জ্ঞানকে আরও সমৃদ্ধ করবে। আপনারা সকলে অর্জিত জ্ঞান পরিবার ও সমাজের অন্যদের মধ্যে ছড়িয়ে দেবেন বলে আশা করি। পাশাপাশি ভবিষ্যতেও শিক্ষার্থীদের জ্ঞান ও সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান। উল্লেখ্য, বাংলাদেশে সাধারণত শীত মৌসুমে নিপাহ ভাইরাস সংক্রমণের ঝুঁকি বৃদ্ধি পায়। এ সময় ফলখেকো বাদুড়ের মাধ্যমে কাঁচা খেজুরের রস দূষিত হওয়ার আশঙ্কা থাকে। তাই কাঁচা খেজুরের রস পান থেকে বিরত থাকা, ফল ভালোভাবে ধুয়ে ও খোসা ছাড়িয়ে খাওয়া এবং আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা জরুরি। বর্তমানে নিপাহ ভাইরাসের নির্দিষ্ট কোনো টিকা বা অনুমোদিত সুনির্দিষ্ট অ্যান্টিভাইরাল চিকিৎসা নেই। ফলে সংক্রমণ প্রতিরোধে সচেতনতা, সতর্কতা ও দ্রুত চিকিৎসা গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরটিভি/এসআর
‘নিপাহ ভাইরাস’ প্রতিরোধে ইবিতে সেমিনার, কাঁচা খেজুরের রস নিয়ে সতর্কীকরণ
বেরোবিতে জাঁকজমকপূর্ণভাবে এমসিজে উৎসব পালন
জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে  হয়েছে  এমসিজে উৎসব ২০২৬।
বেরোবিতে জাঁকজমকপূর্ণভাবে এমসিজে উৎসব পালন
জাবিপ্রবিতে শিক্ষকদের গবেষণা প্রকল্প পর্যবেক্ষণ: ফলাফলে সন্তুষ্ট পর্যবেক্ষক
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) ২০২৫-২৬ অর্থবছরে শিক্ষকদের গৃহীত গবেষণা প্রকল্পের চূড়ান্ত প্রতিবেদন পর্যালোচনা ও উপস্থাপন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে ১৫ জন গবেষক তাদের নিজ নিজ গবেষণা প্রকল্পের ওপর প্রেজেন্টেশন দেন।
জাবিপ্রবিতে শিক্ষকদের গবেষণা প্রকল্প পর্যবেক্ষণ: ফলাফলে সন্তুষ্ট পর্যবেক্ষক
আরও পড়ুন
কুবি প্রেস ক্লাবের দুই দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা
সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি
পরাজিত শক্তির সব চক্রান্ত প্রতিহত করতে প্রস্তুত বিএনপি: রিজভী
বিদ্যুতের সুইচ ভারতের হাতে, যে কোনো সময় বন্ধ করতে পারে: রিজভী