ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ইবিতে ‘ওয়ান স্টেপ’ পদ্ধতিতে গুচ্ছের চূড়ান্ত ভর্তি শুরু আজ

ইবি প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ০৮:৪৫ পিএম
ছবি: সংগৃহীত

গুচ্ছভুক্ত (জিএসটি) ২০টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয়েও (ইবি) আজ বুধবার (৮ জুলাই) থেকে এই ভর্তি প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়। যা আগামী ১৩ জুলাইয়ের মধ্যে সম্পন্ন করতে হবে। গুচ্ছের কেন্দ্রীয় ভর্তি কমিটির নির্দেশনা এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভর্তি সেল সূত্রে এসব তথ্য জানা গেছে।

চূড়ান্ত ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ৮ থেকে ১৩ জুলাইয়ের মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ী ভর্তি সম্পন্ন করতে হবে। প্রাথমিক ভর্তি নিশ্চায়নের সময় যে মূল নম্বরপত্র (মার্কশিট) জমা দেওয়া হয়েছিল, সেটি আগের বিশ্ববিদ্যালয় থেকে নিজ দায়িত্বে উত্তোলন করে ইবিতে জমা দিতে হবে।

পরীক্ষা কমিটির সূত্রে জানা যায়, এবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত শহীদ আবরার হলে ৪০০ সিট বরাদ্দ সহ ৯টি হলে আসন পাবেন নবীন শিক্ষার্থী। প্রথমবারের মতো ভোগান্তি কমাতে ওয়ান স্টেপ পদ্ধতিতে (এক জায়গায়) ভর্তির সুযোগ থাকছে। আগামী ১৫ জুলাই নবীন বরণের মাধ্যমে আনুষ্ঠানিক ক্লাস শুরু হবে।

আরও পড়ুন

ভর্তির নির্দেশনা অনুযায়ী, নম্বরপত্র উত্তোলনের সময় মূল অ্যাকনলেজমেন্ট স্লিপ (আবেদনকারীর কপি) এবং চূড়ান্ত ভর্তির সময় ভর্তি পরীক্ষার পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত মূল প্রবেশপত্রসহ শিক্ষার্থীকে স্বশরীরে উপস্থিত থাকতে হবে। এবং প্রাথমিক ভর্তি নিশ্চায়নের সময় জমা দেওয়া ৫,০০০ (পাঁচ হাজার) টাকা চূড়ান্ত ভর্তি ফি’র সাথে সমন্বয় করা হবে। অবশিষ্ট ভর্তি ফি ইসলামী বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ব্যাংকিং বা অনলাইন মাধ্যম অনুযায়ী পরিশোধ করতে হবে।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে (iu.ac.bd) অনুষদ ও বিভাগভিত্তিক বাকি ফি'র পরিমাণ এবং প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্রের বিস্তারিত নির্দেশনা প্রকাশ করা হয়েছে। ভর্তিচ্ছুদের দ্রুত তা অনুসরণ করার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

নবনির্মিত শহীদ আবরার হল প্রভোস্ট অধ্যাপক ড. হাফিজুর রহমান বলেন, “এবার অন্যান্য হলের সঙ্গে নতুন হলে ৪০০ সিট বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আগামী আগস্ট মাসে হলটি উদ্বোধন হতে পারে। পর্যায়ক্রমে সকল সিটে বরাদ্দ দেওয়া হবে বলেও জানান তিনি।”

‘ওয়ান স্টেপ’ পদ্ধতিতে ভর্তি বিষয়ে একাধিক ডিন ও প্রভোস্টের সঙ্গে কথা বলে জানা যায়, এবার ভোগান্তি কমাতে ‘ওয়ান স্টেপ’ পদ্ধতিতে ভর্তি নিবেন। সংশ্লিষ্ট ইউনিটের সভাপতি ও ডিন এক জায়গায় বসে সার্ভিস দিবেন। আর হল প্রভোস্টগুলো এক জায়গায় বসে প্রক্রিয়া সম্পন্ন করবেন। এছাড়া অনলাইনে ফি প্রদানের সুযোগ সহ যারা অফলাইনে ফি জমাদানে সংশ্লিষ্ট ইউনিটের তিন ব্যাংক সদস্য উপস্থিত থাকবেন।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ম্যাডামের মেসেজে হাহা রিঅ্যাক্ট দিয়েছিলেন শিক্ষার্থী, অতঃপর...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মার্কেটিং বিভাগের এক শিক্ষকের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়াকে কেন্দ্র করে সনদ উত্তোলনে জটিলতায় পড়েছিলেন শিক্ষার্থী মুজিবুর রহমান। তবে সৌভাগের বিষয় জটিলতা কাটিয়ে তিনি সনদটি হাতে পেয়েছেন।
ম্যাডামের মেসেজে হাহা রিঅ্যাক্ট দিয়েছিলেন শিক্ষার্থী, অতঃপর...
মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি ও ধর্ম অবমাননাকর মন্তব্যের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
‘বেশি মানুষ দেখে ভয় পেয়ে যাই, ব্রেক দিতে গিয়ে অ্যাকসিলারেটরে চাপ দিই’
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রাইভেটকারের ধাক্কায় সাত শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের (এফবিএস) গেটসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
‘বেশি মানুষ দেখে ভয় পেয়ে যাই, ব্রেক দিতে গিয়ে অ্যাকসিলারেটরে চাপ দিই’
আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় অংশ নিতে প্রস্তুত রুয়েট
গাজীপুরের অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা চ্যাম্পিয়নশিপ ২০২৬ এ অংশ নিতে যাচ্ছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা।
আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় অংশ নিতে প্রস্তুত রুয়েট
স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে
সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। নীতিমালা অনুযায়ী, প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। এতে প্রতিটি শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীর সর্বনিম্ন ও সর্বোচ্চ বয়স নির্ধারণ করে দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ নীতিমালা প্রকাশ করে। এতে সই করেছেন মন্ত্রণালয়ের সরকারি মাধ্যমিক-১ শাখার উপসচিব তানিয়া ফেরদৌস। নীতিমালার ২ নম্বর ধারায় বলা হয়েছে, ‘জাতীয় শিক্ষানীতি ২০১০’ অনুযায়ী প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীর বয়স ছয় বছর বা তার বেশি ধরে ভর্তি নিশ্চিত করতে হবে। তবে ২০২৭ সালের ১ জানুয়ারি শিক্ষার্থীর সর্বনিম্ন বয়স পাঁচ বছর এবং সর্বোচ্চ বয়স সাত বছর পর্যন্ত হতে পারবে। নীতিমালায় উল্লেখ করা বয়সসীমা অনুযায়ী, দ্বিতীয় শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স সর্বনিম্ন ছয় বছর এবং সর্বোচ্চ আট বছর হতে হবে। তৃতীয় শ্রেণিতে সাত থেকে নয় বছর, চতুর্থ শ্রেণিতে আট থেকে ১০ বছর এবং পঞ্চম শ্রেণিতে নয় থেকে ১১ বছর বয়স নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ষষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য বয়স হতে হবে ১০ থেকে ১২ বছর। সপ্তম শ্রেণিতে ১১ থেকে ১৩ বছর, অষ্টম শ্রেণিতে ১২ থেকে ১৪ বছর এবং নবম শ্রেণিতে ১৩ থেকে ১৫ বছর বয়স নির্ধারণ করা হয়েছে। শিক্ষার্থীর বয়স যাচাইয়ের জন্য ভর্তির আবেদনপত্রের সঙ্গে অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। তবে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়স নির্ধারণে সর্বোচ্চ পাঁচ বছরের অতিরিক্ত সুবিধা দেওয়া যাবে বলে নীতিমালায় উল্লেখ করা হয়েছে। নীতিমালা অনুযায়ী, ২০২৭ শিক্ষাবর্ষ শুরু হবে ১ জানুয়ারি এবং শেষ হবে ৩১ ডিসেম্বর। এ ছাড়া প্রতিটি শ্রেণির একটি শাখায় সর্বোচ্চ ৫৫ জন শিক্ষার্থী ভর্তি করা যাবে। মাধ্যমিক বিদ্যালয়ের প্রবেশ শ্রেণি অর্থাৎ প্রথম শ্রেণি থেকে শুরু করে আসন খালি থাকা সাপেক্ষে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করা যাবে এ নীতিমালার আওতায়। আরটিভি/এসকে
স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে
আরও পড়ুন
উদ্যোক্তা ইবিয়ান, ক্যাম্পাস সংলগ্ন আইইএলটিএস করার সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা
ইবিতে ৫ কেজি লোহা চুরি করে ৪ লাখ টাকার মামলা খেলেন ভ্যানচালক
ইফা’র নতুন বোর্ড অব গভর্নরস গঠন, যুক্ত আছেন ইবি উপাচার্যও
৭ বছরে ২৪ জন, শেষ দুই বছরে ইবিতে বিদেশি ভর্তি শূন্য