ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

‘অন্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে আমাদের শিক্ষার্থীরা নীতি-নৈতিকতায় অনেক এগিয়ে’

ইবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ১২:৫৪ পিএম
২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশনে ইবি উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান । ছবি: আরটিভি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেছেন, অন্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নীতি, নৈতিকতা ও মূল্যবোধের দিক থেকে অনেক এগিয়ে। এটাই বিশ্ববিদ্যালয়টির সবচেয়ে বড় বৈশিষ্ট্য এবং স্বাতন্ত্র্য।

শনিবার (১ আগস্ট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপাচার্য বলেন, আমি গর্বের সঙ্গে বলতে পারি, অন্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় আমাদের শিক্ষার্থীরা নীতি, নৈতিকতা ও মূল্যবোধের দিক থেকে অনেক এগিয়ে। তারা এই মূল্যবোধ ধারণ করে। এটিই ইসলামী বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ও আলাদা স্বাতন্ত্র্য।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের যেমন সুনাম রয়েছে, তেমনি কিছু সীমাবদ্ধতাও আছে। এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের সহযোগিতা প্রয়োজন।

আরও পড়ুন

তিনি জানান, ১৯৯০ সালে প্রতিষ্ঠার পর থেকে বিশ্ববিদ্যালয়ের সীমানা প্রাচীরের উল্লেখযোগ্য সংস্কার বা উন্নয়ন হয়নি। একটি নিরাপদ ও পূর্ণাঙ্গ ক্যাম্পাস গড়ে তুলতে সীমানা প্রাচীর নির্মাণ জরুরি বলে তিনি উল্লেখ করেন।

উপাচার্য আরও বলেন, খেলাধুলায় একাধিকবার আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ে চ্যাম্পিয়ন হলেও ইসলামী বিশ্ববিদ্যালয়ে এখনও কোনো স্থায়ী স্টেডিয়াম নেই। তাই দ্রুত একটি আধুনিক স্টেডিয়াম নির্মাণে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন তিনি।

তিনি বলেন, অবকাঠামোগত ঘাটতি, সংযোগ সড়কের বেহাল অবস্থা, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষক সংকট দূর করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করছে। বর্তমানে আটটি বিভাগে মাত্র এক থেকে তিনজন শিক্ষক দিয়ে স্নাতক ও স্নাতকোত্তর কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে, যা অত্যন্ত কঠিন।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষক সংকট দূর করা এবং অবকাঠামোগত উন্নয়নে সহযোগিতা প্রয়োজন। তিনি আশ্বাস দেন, কোনো ধরনের আপস ছাড়াই যোগ্য ও মেধাবী শিক্ষক নিয়োগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, কমিশনের সদস্য ড. আব্দুল্লাহ আল মামুন, প্রধানমন্ত্রীর টেকসই উন্নয়ন লক্ষ্যবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল এবং মালয়েশিয়া-বাংলাদেশ উন্নয়ন ও বাণিজ্য সম্পর্ক অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক মাহবুব আলম।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী, রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক, মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তোজাম্মেল হোসেনসহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ম্যাডামের মেসেজে হাহা রিঅ্যাক্ট দিয়েছিলেন শিক্ষার্থী, অতঃপর...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মার্কেটিং বিভাগের এক শিক্ষকের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়াকে কেন্দ্র করে সনদ উত্তোলনে জটিলতায় পড়েছিলেন শিক্ষার্থী মুজিবুর রহমান। তবে সৌভাগের বিষয় জটিলতা কাটিয়ে তিনি সনদটি হাতে পেয়েছেন।
ম্যাডামের মেসেজে হাহা রিঅ্যাক্ট দিয়েছিলেন শিক্ষার্থী, অতঃপর...
মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি ও ধর্ম অবমাননাকর মন্তব্যের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
‘বেশি মানুষ দেখে ভয় পেয়ে যাই, ব্রেক দিতে গিয়ে অ্যাকসিলারেটরে চাপ দিই’
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রাইভেটকারের ধাক্কায় সাত শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের (এফবিএস) গেটসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
‘বেশি মানুষ দেখে ভয় পেয়ে যাই, ব্রেক দিতে গিয়ে অ্যাকসিলারেটরে চাপ দিই’
আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় অংশ নিতে প্রস্তুত রুয়েট
গাজীপুরের অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা চ্যাম্পিয়নশিপ ২০২৬ এ অংশ নিতে যাচ্ছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা।
আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় অংশ নিতে প্রস্তুত রুয়েট
চবি শিক্ষার্থীদের জন্য ৫০ লাখ টাকার অ্যাম্বুলেন্স দিল চাকসু
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের জরুরি চিকিৎসাসেবা সহজ ও দ্রুততর করতে ৫০ লাখ টাকা মূল্যের একটি অ্যাম্বুলেন্স বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)।
চবি শিক্ষার্থীদের জন্য ৫০ লাখ টাকার অ্যাম্বুলেন্স দিল চাকসু
আরও পড়ুন
অবরুদ্ধ চুয়েট উপাচার্যের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ
চুয়েটে অবরুদ্ধ উপাচার্যকে খাবার দিলেন আন্দোলনকারীরা
২১ ঘন্টা পেরিয়ে চুয়েটে ২য় দিনের মতো অবরুদ্ধ উপাচার্য
চুয়েটে দীর্ঘসময় অবরুদ্ধ উপাচার্য