ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

হাসপাতাল থেকে সার্কিট হাউসে ফিরেই অনলাইনে সিন্ডিকেট সভা ডাকলেন চুয়েট উপাচার্য

চুয়েট সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬, ০৩:৩২ পিএম
চুয়েট উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রায় এক দিন চিকিৎসাধীন থাকার পর সার্কিট হাউসে ফিরেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। সেখানে ফিরেই অনলাইনে সিন্ডিকেট সভা আহ্বান করেছেন তিনি।

চুয়েটের একাধিক সিন্ডিকেট সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৬টায় অনলাইনে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সভায় সদস্যরা অংশ নেবেন কি না, তা জানতে তাদের সঙ্গে যোগাযোগ করা হলে কেউই অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেননি।

চুয়েটের স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক মো. রাশিদুল হাসান বলেন, আমি ছুটিতে আছি। সভায় যোগ দিতে পারব কি না, তা নিশ্চিত নই।

বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক কাজী দেলোয়ার হোসাইন বলেন, উনি মেসেজ পাঠিয়েছেন। মেসেজ পাঠিয়ে সিন্ডিকেট সভা আহ্বান করা যায় কি না, কিংবা এটি নিয়মের মধ্যে পড়ে কি না, তা জানি না। নিয়ম অনুযায়ী, রেজিস্ট্রারের মাধ্যমে চিঠি আসে।

এদিকে, চুয়েটের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির দাবি করেছেন, তিনি আগেই রেজিস্ট্রারের পদ থেকে পদত্যাগ করেছেন।

সিন্ডিকেট সভা আহ্বানের বিষয়ে জানতে উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাড়া পাওয়া যায়নি।

এর আগে, গত মঙ্গলবার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে বিদ্যুৎবিহীন অবস্থায় টানা ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর সন্ধ্যায় চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সহায়তায় মুক্ত হন উপাচার্য। পরে জরুরি চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রায় এক দিন চিকিৎসাধীন থাকার পর তিনি সার্কিট হাউসে ফিরে যান।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের রাজশাহী পর্বে প্রথম দুই স্থানই রুয়েটের দখলে
১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড ২০২৬ প্রতিযোগিতায় রাজশাহী পর্বে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) দুই শিক্ষার্থী।
জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের রাজশাহী পর্বে প্রথম দুই স্থানই রুয়েটের দখলে
বিশ্বখ্যাত টেক্সাস এ অ্যান্ড এম এর গবেষণা অনুদান পেলেন রুয়েট শিক্ষক মিফতাহুল মবিন
যুক্তরাষ্ট্রের টেক্সাস এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়ের অধীন টেক্সাস ওয়াটার রিসোর্সেস ইনস্টিটিউটের (টিডব্লিউআরআই) পরিচালিত ‘মিলস এনডাওমেন্ট গ্রান্ট’ পেয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষক মিফতাহুল মবিন চৌধুরী শাব্দিক। ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষের জন্য নির্বাচিত ছয়জন গ্র্যাজুয়েট শিক্ষার্থীর মধ্যে তিনি বাংলাদেশের একমাত্র প্রতিনিধি। পানি সম্পদ বিষয়ক গবেষণায় অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ অনুদান দেওয়া হয়েছে।
বিশ্বখ্যাত টেক্সাস এ অ্যান্ড এম এর গবেষণা অনুদান পেলেন রুয়েট শিক্ষক মিফতাহুল মবিন
জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডে সেরা ১০-এর মধ্যে বেরোবির ৫ শিক্ষার্থী
বাংলাদেশ গণিত সমিতি ও এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড ২০২৬-এর দিনাজপুর অঞ্চলের প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর শিক্ষার্থীরা।
জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডে সেরা ১০-এর মধ্যে বেরোবির ৫ শিক্ষার্থী
রাবি মহিলা ক্লাবের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) মহিলা ক্লাবের উদ্যোগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘রবীন্দ্র-নজরুল জয়ন্তী ২০২৬’ উদযাপন করা হয়েছে। 
রাবি মহিলা ক্লাবের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন
নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘প্যাগসা’র যাত্রা শুরু
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড গভর্ন্যান্স স্টাডিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন (প্যাগসা)।
নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘প্যাগসা’র যাত্রা শুরু
আরও পড়ুন
উপাচার্য পুনর্বহালের দাবিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে স্মারকলিপি চুয়েট শিক্ষার্থীদের
যে কারণে এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন
ঢাবি উপাচার্যের সঙ্গে রাশিয়ার প্রতিনিধিদলের সাক্ষাৎ
এক বছরে দুই ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, পদত্যাগের ঘোষণা স্পেনের মন্ত্রীর