ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

‘আলহামদুলিল্লাহ’ লিখে স্ট্যাটাসের এক বছর পর জজ হলেন ইবির রাজু আহমেদ 

ইবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ পিএম
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-ফিকহ অ্যান্ড ল বিভাগের শিক্ষার্থী রাজু আহমেদ । ছবি: আরটিভি

এক বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছিলেন, ‘আলহামদুলিল্লাহ, রিকমেন্ডেড জজ, ১৮তম বিজেএস’। তখন সেটি ছিল ভবিষ্যতের স্বপ্ন। এক বছর পর সেই স্বপ্নই বাস্তবে পূর্ণতা পেয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-ফিকহ অ্যান্ড ল বিভাগের শিক্ষার্থী রাজু আহমেদ ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। মেধাক্রমে তার অবস্থান ২৬তম।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে ১৮তম বিজেএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে সারা দেশ থেকে ২০০ জন প্রার্থীকে সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। তাদের মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ১৯ জন শিক্ষার্থী রয়েছেন। এর মধ্যে আইন বিভাগের ১৪ জন, আইন ও ভূমি প্রশাসন বিভাগের চারজন এবং আল-ফিকহ অ্যান্ড ল বিভাগের একজন শিক্ষার্থী রয়েছেন।

জানা যায়, রাজু আহমেদ বর্তমানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-ফিকহ অ্যান্ড ল বিভাগের স্নাতকোত্তর ২০২৩-২৪ শিক্ষাবর্ষে অধ্যয়নরত। অর্থাৎ মাস্টার্স শেষ হওয়ার আগেই তিনি সিভিল জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তার বাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ১২ নম্বর খাসকররা ইউনিয়নের কায়েতপাড়া গ্রামে। তাঁর এ সাফল্যে গ্রামবাসী ও বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আনন্দ বিরাজ করছে।

রাজু আহমেদ বলেন, মাস্টার্সে পড়াশোনা চলমান থাকায় একাডেমিক পড়াশোনার পাশাপাশি জুডিশিয়ারির প্রস্তুতি নেওয়া এবং দুটোকে সামলে চলা চ্যালেঞ্জিং ছিল। ইবিতে ভর্তি হওয়ার পর থেকেই জজ হওয়ার ইচ্ছা ছিল। প্রথম থেকেই পড়াশোনার ইচ্ছা থাকলেও সেভাবে শুরু করতে পারিনি। মূল প্রস্তুতি শুরু করি তৃতীয় বর্ষ থেকে। নিজের স্বপ্নের কথা এক বছর আগে লিখে রেখেছিলাম। এক বছর পর সেটি বাস্তবে দেখতে পেয়ে আপ্লুত।

এক বছর আগে দেওয়া সেই ফেসবুক পোস্টের প্রসঙ্গে রাজু আহমেদ বলেন, সময়টা তখন ১৬ ডিসেম্বর ২০২৫, বাংলাদেশের বিজয় দিবস। সেদিন থেকেই মনে মনে একটি স্বপ্ন বুনেছিলাম—১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে (বিজেএস) একজন সিভিল জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হতে হবে। সেই স্বপ্ন পূরণের পথ মোটেও সহজ ছিল না। এই দীর্ঘ যাত্রায় জীবনের অনেক কিছুই ত্যাগ করতে হয়েছে, অনেক কিছু থেকে নিজেকে দূরে রাখতে হয়েছে।

তিনি আরও বলেন, প্রতিটি কঠিন সময়ে পাশে পেয়েছি আমার মা-বাবা, বোন, দুলাভাই, মামা, বন্ধুবান্ধব, শিক্ষক, প্রিয়জন ও বড় ভাইদের। তাদের দোয়া, ভালোবাসা, সহযোগিতা ও অনুপ্রেরণা আমাকে প্রতিনিয়ত এগিয়ে যেতে সাহস দিয়েছে। আলহামদুলিল্লাহ, আজ সেই স্বপ্ন সত্যি হয়েছে। ১৮তম বিজেএসে সিভিল জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছি, মেধাক্রম ২৬তম।

নিজের সাফল্যের জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রাজু বলেন, আল্লাহ তাআলা আমাকে আমার প্রত্যাশার চেয়েও অনেক বেশি দান করেছেন। তার এই অশেষ রহমত ও মেহেরবানির জন্য আমি চিরকৃতজ্ঞ। এই অর্জন শুধু আমার একার নয়। আমার পথচলায় যারা কোনো না কোনোভাবে পাশে ছিলেন, সাহস দিয়েছেন, উৎসাহ দিয়েছেন, দোয়া করেছেন কিংবা আমার ওপর বিশ্বাস রেখেছেন—প্রত্যেকের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।

রাজুর এই সাফল্যে তার পরিবার, গ্রামের মানুষ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। মাস্টার্সের পড়াশোনার পাশাপাশি ধারাবাহিক প্রস্তুতি নিয়ে এমন সাফল্য অর্জন অন্য শিক্ষার্থীদের কাছেও অনুপ্রেরণার হয়ে উঠেছে।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিতর্কের মধ্যে জবিতে গরুভোজ কর্মসূচি ঘোষণা জকসু এজিএসের
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ক্যাম্পাসে পশু জবাই নিয়ে প্রশাসনের নির্দেশনাকে কেন্দ্র করে বিতর্ক ও বিক্ষোভের মধ্যে এবার ‘জবিয়ানদের গরুভোজ’ কর্মসূচির প্রস্তুতি নিচ্ছেন  জকসুর সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) মাসুদ রানা। এ কর্মসূচি আয়োজনের জন্য ১ লাখ ২৫ হাজার টাকায় একটি গরু কেনা হয়েছে।
বিতর্কের মধ্যে জবিতে গরুভোজ কর্মসূচি ঘোষণা জকসু এজিএসের
‘গরু জবাই’ নিয়ে যা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মন্দিরের কাছে গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্নার ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে।
‘গরু জবাই’ নিয়ে যা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে
রাবিতে সেই হামলার ঘটনায় তিন সাংবাদিক সংগঠনের বয়কটের ডাক
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের সব ধরনের কর্মসূচী বয়কটের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের ৩টি সংগঠন।
রাবিতে সেই হামলার ঘটনায় তিন সাংবাদিক সংগঠনের বয়কটের ডাক
যবিপ্রবিতে ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া সপ্তাহ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ফুড ইঞ্জিনিয়ারিং ক্লাবের উদ্যোগে গত ১২ অক্টোবর শুরু হওয়া এ আয়োজন শেষ হয় ১৩ অক্টোবর। এতে বিভাগটির শিক্ষার্থীদের জন্য বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়।
যবিপ্রবিতে ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
সমালোচনার মুখে পদত্যাগ করেছেন ইবি ডিবেটিং সোসাইটির সেই সভাপতি
নিয়মবহির্ভূত কমিটি গঠন ও অর্থ গোপনের অভিযোগ উঠার পর সমালোচনার মুখে পদত্যাগ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (আইইউডিএস) সেই বিতর্কিত সভাপতি ইয়াছিন আলী।
সমালোচনার মুখে পদত্যাগ করেছেন ইবি ডিবেটিং সোসাইটির সেই সভাপতি
আরও পড়ুন
ট্রাম্পের বরখাস্ত ঠেকাল আদালত, ফের দায়িত্বে রজার রোগফ
মাদরাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, এবার সহকারী জজ হলেন আব্দুল্লাহ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের চার হলে নতুন প্রভোস্ট নিয়োগ
নিরপেক্ষ ও দায়িত্বশীল বিচারক হিসেবে প্রতিষ্ঠিত হতে চাই: জজ নিয়োগে প্রথম সিয়াম