ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

ডিআইইউতে অর্থনীতি বিভাগের রিসার্চ মনোগ্রাফ কর্মশালা অনুষ্ঠিত

ডিআইইউ সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬, ০৬:৪৫ পিএম
ছবি: আরটিভি

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) অর্থনীতি বিভাগের উদ্যোগে ‘রিসার্চ মনোগ্রাফ কর্মশালা: বেসিক থেকে অ্যাডভান্সড গবেষণা ধারণা’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (এসটিসি) আয়োজিত এ কর্মশালায় অর্থনীতি বিভাগের ১৪তম, ১৫তম ও ১৬তম ব্যাচের বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের চেয়ারম্যান শামীমা আক্তার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার বিভাগের পরিচালক মোহাম্মদ শাহ আলম চৌধুরী। এছাড়াও অর্থনীতি বিভাগের সকল শিক্ষক কর্মশালায় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্যকালে বিভাগের চেয়ারম্যান শামীমা আক্তার উচ্চশিক্ষা ও পেশাগত উন্নয়নে গবেষণার অপরিহার্য গুরুত্ব তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের মানসম্মত গবেষণার মাধ্যমে সমালোচনামূলক চিন্তাশক্তি, বিশ্লেষণধর্মী দক্ষতা এবং একাডেমিক সততা গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, একটি সুপ্রস্তুত রিসার্চ মনোগ্রাফ শুধু একাডেমিক বাধ্যবাধকতা নয়; বরং বৈজ্ঞানিক অনুসন্ধানের মাধ্যমে বাস্তব জীবনের আর্থসামাজিক সমস্যার কার্যকর সমাধান খুঁজে বের করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।

তিনি শিক্ষার্থীদের গবেষণামূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার, গবেষণা-পদ্ধতিগত জ্ঞান আরও সমৃদ্ধ করার এবং একাডেমিক লেখালেখিতে নৈতিক মানদণ্ড কঠোরভাবে অনুসরণের আহ্বান জানান। বক্তব্যের শেষে তিনি আশা প্রকাশ করেন, এ কর্মশালা শিক্ষার্থীদের মানসম্মত গবেষণা পরিচালনার প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সহায়তা করবে এবং সমাজ ও দেশের উন্নয়নে অর্থবহ অবদান রাখতে তাদের অনুপ্রাণিত করবে।

শিক্ষার্থীদের গবেষণা দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এ কর্মশালায় গবেষণার মৌলিক ধারণা (Research Fundamentals), গবেষণা সমস্যা নির্ধারণ ও সমাধান (Research Problem Solving), সাহিত্য পর্যালোচনা ও তাত্ত্বিক কাঠামো (Literature Review & Theoretical Framework), গবেষণা নকশা ও নমুনা নির্বাচন (Research Design & Sampling), তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ (Data Collection & Analysis) এবং একটি মানসম্মত রিসার্চ মনোগ্রাফ প্রণয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

ইন্টারঅ্যাকটিভ সেশন, বাস্তবধর্মী উদাহরণ এবং অভিজ্ঞ শিক্ষকদের দিকনির্দেশনার মাধ্যমে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা গবেষণার তাত্ত্বিক ও ব্যবহারিক বিভিন্ন দিক সম্পর্কে সম্যক ধারণা লাভ করেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সনদ (সার্টিফিকেট) বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, গবেষণাভিত্তিক শিক্ষা ও মানসম্মত একাডেমিক গবেষণার সংস্কৃতি গড়ে তুলতে অর্থনীতি বিভাগ ভবিষ্যতেও এ ধরনের কর্মশালার আয়োজন অব্যাহত রাখবে। একই সঙ্গে এই সফল আয়োজন বাস্তবায়নে সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণের জন্য স্টুডেন্ট ওয়েলফেয়ার বিভাগের পরিচালক, অর্থনীতি বিভাগের সকল শিক্ষক এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

বিভাগের পক্ষ থেকে আরও জানানো হয়, এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের গবেষণা সক্ষমতা বৃদ্ধি, একাডেমিক উৎকর্ষ অর্জন এবং ভবিষ্যৎ পেশাগত জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা উন্নয়নে অর্থনীতি বিভাগ তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফজলুর রহমানের বক্তব্য নিয়ে জকসুর প্রতিবাদ
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ভাইভায় ফোন করে চাকরির ব্যবস্থা করে দেওয়ার বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)।
ফজলুর রহমানের বক্তব্য নিয়ে জকসুর প্রতিবাদ
ববি শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা, ঘটনা কী
নির্ধারিত সময়ের মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন বরিশাল-পটুয়াখালী মহাসড়কের সংস্কারকাজ শুরু না হওয়ায় বরিশাল সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল ইসলামের কাছে ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
ববি শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা, ঘটনা কী
বোনকে ফিরে পেতে খুবি শিক্ষার্থীর আকুতি
‘রূপা কোথায়, জানি না’ নাবালিকা বোনকে ফিরে পাওয়ার অপেক্ষায় এমন অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সবুজ দাস।
বোনকে ফিরে পেতে খুবি শিক্ষার্থীর আকুতি
মাভাবিপ্রবিতে ভাসানী পরিষদের নেতৃত্বে ইপিয়ার-হাবিবুর
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ভাসানী পরিষদের ৩৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
মাভাবিপ্রবিতে ভাসানী পরিষদের নেতৃত্বে ইপিয়ার-হাবিবুর
জবির ১৩ শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১৩টি শিক্ষক পদে নিয়োগ কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। 
জবির ১৩ শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত
আরও পড়ুন
সাংবাদিক হত্যার হুমকির অভিযোগে ছাত্রদল, ছাত্র আন্দোলন ও বৈছাআ'র নিন্দা 
মাহমুদুল হত্যায় প্লাবনের সংশ্লিষ্টতা থাকতে পারে: দাবি ডিআইইউ শিবিরের  
ডিআইইউতে সাংবাদিকের ওপর হামলা: ৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
ডিআইইউতে তিন সাংবাদিককে হত্যার হুমকি