ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘এমপাওয়ারিং ইয়ুথ’ শীর্ষক সেশন অনুষ্ঠিত

ডিআইইউ সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ০১:৫৩ পিএম
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে যুবসমাজের সম্পৃক্ততা ও দক্ষতা উন্নয়নে ‘এমপাওয়ারিং ইয়ুথ’ শীর্ষক সেশন অনুষ্ঠিত। ছবি: আরটিভি

প্রাইম ব্যাংক পিএলসি.-এর যুবসমাজের সম্পৃক্ততা ও দক্ষতা উন্নয়নমূলক বিশেষ উদ্যোগ ‘Empowering Youth’-এর আওতায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (DIU) একটি বিশেষ সেশন অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বৃদ্ধি, কর্মজীবন সম্পর্কে ধারণা প্রদান এবং পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ব্যাংকিং খাতের পেশাজীবী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পরিচালক (স্টুডেন্ট ওয়েলফেয়ার) অধ্যাপক ড. মোহাম্মদ শাহ আলম চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম এবং উপাচার্য অধ্যাপক ড. জাহিদুল ইসলাম। তাদের বক্তব্যে যুবসমাজের উন্নয়ন, উচ্চশিক্ষার গুরুত্ব এবং ভবিষ্যৎ কর্মসংস্থানের সম্ভাবনা ও চ্যালেঞ্জের বিভিন্ন দিক উঠে আসে।

অনুষ্ঠানে প্রাইম ব্যাংক পিএলসি.-এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন শায়লা আবেদীন, এসইভিপি ও হেড অব লায়াবিলিটি অ্যান্ড উইমেন ব্যাংকিং; এম এম মাহবুব হাসান, এসভিপি ও হেড অব ফিন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং এবং নাবিলা খালিদ, ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনসহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শায়লা আবেদীন তার বক্তব্যে ব্যাংকিং ও আর্থিক সেবা খাতে কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরেন। বিশেষ করে নারী নেতৃত্ব, পেশাগত নৈতিকতা এবং ব্যাংকিং খাতে ক্যারিয়ার গড়ার সম্ভাবনা সম্পর্কে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন। তিনি শিক্ষার্থীদের সময়োপযোগী দক্ষতা অর্জন, পেশাগত শৃঙ্খলা বজায় রাখা, নিজেদের সক্ষমতা চিহ্নিত করা এবং পরিবর্তনশীল চাকরির বাজারের সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়ার আহ্বান জানান।

অন্যদিকে, এম এম মাহবুব হাসান আর্থিক সাক্ষরতা ও ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তিনি আয়-ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা, নিয়মিত সঞ্চয়, সচেতন আর্থিক সিদ্ধান্ত গ্রহণ এবং দীর্ঘমেয়াদি আর্থিক শৃঙ্খলার প্রয়োজনীয়তা তুলে ধরেন। এ সময় তিনি তার উদ্ভাবিত ‘Grandfather Concept of Personal Money Management’ সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেন। পাশাপাশি প্রাইম ব্যাংকের ৩১ বছরের পথচলা এবং ব্যাংকিং খাতে তরুণ প্রজন্মের জন্য পরিবর্তনশীল প্রত্যাশা ও সম্ভাবনার বিষয়েও আলোচনা করেন।

নাবিলা খালিদ তার বক্তব্যে আধুনিক কর্মক্ষেত্রে মার্কেটিং, যোগাযোগ দক্ষতা এবং অন্যান্য প্রয়োজনীয় পেশাগত দক্ষতার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে সফল ক্যারিয়ার গঠনের জন্য একাডেমিক জ্ঞানের পাশাপাশি যোগাযোগ, সৃজনশীলতা ও পেশাগত দক্ষতা অর্জন অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা সরাসরি আমন্ত্রিত বক্তাদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পান। পাশাপাশি একটি মক ইন্টারভিউ সেশনের আয়োজন করা হয়, যার মাধ্যমে শিক্ষার্থীদের চাকরির সাক্ষাৎকারের প্রস্তুতি, আত্মবিশ্বাস এবং নিয়োগপ্রক্রিয়া সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ সৃষ্টি হয়।

প্রাইম ব্যাংকের ‘Empowering Youth’ উদ্যোগের মাধ্যমে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে নিয়মিত সম্পৃক্ততা তৈরি করা হচ্ছে। আর্থিক সাক্ষরতা, ক্যারিয়ার নির্দেশনা এবং শিল্পখাতের বাস্তব অভিজ্ঞতার সমন্বয়ে এ উদ্যোগ তরুণ প্রজন্মকে সচেতন আর্থিক সিদ্ধান্ত গ্রহণ এবং ভবিষ্যৎ পেশাগত জীবনের জন্য প্রস্তুত হতে অনুপ্রাণিত করছে।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাবিতে ইসলামিক স্টাডিজ অ্যালামনাইয়ের তৃতীয় সম্মেলন ১৯-২০ ডিসেম্বর
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে দুই দিনব্যাপী ‘অ্যালামনাই তৃতীয় সম্মেলন-২০২৬’ আয়োজন করতে যাচ্ছে ইসলামিক স্টাডিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
রাবিতে ইসলামিক স্টাডিজ অ্যালামনাইয়ের তৃতীয় সম্মেলন ১৯-২০ ডিসেম্বর
নিষিদ্ধ সংগঠনের কোনো নৈরাজ্য পরিস্থিতি আমরা বরদাশত করবো না: শাবিপ্রবি ছাত্র উপদেষ্টা
সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 
নিষিদ্ধ সংগঠনের কোনো নৈরাজ্য পরিস্থিতি আমরা বরদাশত করবো না: শাবিপ্রবি ছাত্র উপদেষ্টা
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আমলে ‘একাডেমিক পূর্ণতা পায়’ চবি
১৯৬৬ সালের ১৮ নভেম্বর চারটি বিভাগ ও ২০০ জন শিক্ষার্থী নিয়ে প্রতিষ্ঠিত হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। আর এই পথচলায় উল্লেখযোগ্য সংযোজন ঘটেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের তিন মেয়াদে। 
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আমলে ‘একাডেমিক পূর্ণতা পায়’ চবি
‘নিষিদ্ধ সংগঠনের অস্থিতিশীল কর্মকাণ্ডে জড়িত প্রমাণিত হলে চাকরি শেষ করে ফেলব’
সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 
‘নিষিদ্ধ সংগঠনের অস্থিতিশীল কর্মকাণ্ডে জড়িত প্রমাণিত হলে চাকরি শেষ করে ফেলব’
অগ্নিনির্বাপক যন্ত্র থাকলেও ব্যবহার জানেন না নজরুল বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষক-শিক্ষার্থী
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অগ্নিদুর্ঘটনা মোকাবিলায় বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক ভবন এবং আবাসিক হলগুলোতে স্থাপন করা হয়েছে অগ্নিনির্বাপক যন্ত্র।
অগ্নিনির্বাপক যন্ত্র থাকলেও ব্যবহার জানেন না নজরুল বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষক-শিক্ষার্থী
আরও পড়ুন
ডিআইইউ প্রক্টরের রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন, অপসারণ চেয়ে স্মারকলিপি
মাদক নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরী করতে হবে: ব্যারিস্টার জিল্লুর রহমান 
তৃতীয় ভাষা শেখার ওপর গুরুত্ব দিতে হবে: ডিআইইউ উপাচার্য
ডিআইইউ ইংলিশ ক্লাবের নতুন নেতৃত্বে রনি ও মাহমুদুল