ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

ইবির ‘৩৬ জুলাই’ হল কক্ষে ভিডিও কলে কথা বলা নিষিদ্ধ

ইবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬, ১১:০১ পিএম
ছবি: সৌজন্য

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ‘জুলাই ৩৬’ আবাসিক হলে এক ছাত্রী কর্তৃক প্রবাসী প্রেমিকের কাছে বান্ধবীদের ‘গোপন ছবি’ পাঠানোর ঘটনার পর নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে হল কর্তৃপক্ষ। ওই ছাত্রী হলের কক্ষে মোবাইল ফোনে ভিডিও কলে কথা বলা নিষিদ্ধ করেন সংশ্লিষ্ট প্রভোস্ট অধ্যাপক ড. এ কে এম শামছুল হক ছিদ্দিকী।

শুক্রবার (৭ আগস্ট) এক প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন হল প্রভোস্ট। এর আগে দুপুরে প্রাথমিক সিদ্ধান্ত নিলেও বিকালে প্রজ্ঞাপন জারির বিষয়ে আরটিভিকে নিশ্চিত করেন হল কর্তৃপক্ষ।

আরটিভিকে হল প্রভোস্ট বলেন, “পুরো হল প্রাঙ্গনে নয়, বরং কক্ষে রুমমেটদের গোপনীয়তা রক্ষার্থে শুধু রুমে ভিডিও কলে কথা বলা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীরা চাইলে করিডোর বা উন্মুক্ত জায়গায় এসে কথা বলতে পারেন।”

আরও পড়ুন

এর আগে দুপুরে সাংবাদিকদের উদ্দেশ্যে হল প্রভোস্ট বলেন, হলের ভেতর যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য আমরা হল বডি কিছু পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছি। আজকের মধ্যেই একটা নোটিশ দিয়ে দিচ্ছি যে, ভিডিও কল করে কিংবা স্মার্ট ফোনে রুমের ভেতরে কথা বলা যাবে না। যদি কথা বলতে হয়, তার রুমের বারান্দায় আসতে হবে অথবা বাইরে চলে আসতে হবে। বারান্দা ব্যতিরেকে রুমের ভেতর ভিডিও কল দেওয়া যাবে না। রুমের ভেতর ভিডিও কল দেওয়ার মতো কিছু প্রমাণিত হলে আমরা তাকে অপরাধী হিসেবে গণ্য করব।

এদিকে আলোচিত ঘটনার পরপর হলবডি ও আবাসিক শিক্ষকদের নিয়ে জরুরি সভা ডেকে অভিযুক্ত ছাত্রীকে হল থেকে সাময়িক বহিষ্কার এবং তার অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযুক্ত ছাত্রীর ব্যবহৃত দুটি মোবাইল ফোনও জব্দ করেছে তদন্ত কমিটি। এ ছাড়া অভিযুক্তের বিরুদ্ধে কারও কোনো অভিযোগ থাকলে তা আগামী ৯ আগস্ট অফিস সময়ের মধ্যে প্রভোস্ট বরাবর লিখিতভাবে জমা দেওয়ার জন্য হলের সব আবাসিক ছাত্রীকে অবহিত করা হয়েছে।

ঘটনা তদন্তে গঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে আহ্বায়ক অধ্যাপক ড. আরিফা আক্তার, সদস্য হিসেবে সহকারী প্রক্টর অধ্যাপক ড. মোহা. খাইরুল ইসলাম ও সদস্য সচিব অধ্যাপক ড. মুহা. কামরুজ্জামানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সবাইকে কাঁদিয়ে বিদায় নিলেন রুয়েটের রাফিদ
মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আঘাত পাওয়া রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী রাফিদ শাহরিয়ার আর নেই। 
সবাইকে কাঁদিয়ে বিদায় নিলেন রুয়েটের রাফিদ
ঘুমের মধ্যেই রাবি শিক্ষার্থীকে সাপের ছোবল, অতঃপর... 
রোববার (২৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলের নিচতলায় ১৩৮ নং রুমে এ ঘটনা ঘটে। 
ঘুমের মধ্যেই রাবি শিক্ষার্থীকে সাপের ছোবল, অতঃপর... 
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক নূরুল ইসলাম
রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনে শনিবার (২৬ সেপ্টেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক নূরুল ইসলাম
হঠাৎ অসুস্থ হয়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদুল্লাহ্ হলের আবাসিক শিক্ষার্থী ও রসায়ন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্র মুরাদুল ইসলাম মুরাদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
হঠাৎ অসুস্থ হয়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু
আপত্তিকর অবস্থায় আটক সেই প্রেমিক যুগলের বিয়ে হয়নি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আপত্তিকর অবস্থায় আটক সেই শিক্ষার্থী প্রেমিক যুগলকে পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। উভয় পরিবারের উপস্থিতিতে আলোচনা শেষে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।
আপত্তিকর অবস্থায় আটক সেই প্রেমিক যুগলের বিয়ে হয়নি
আরও পড়ুন
ইবিতে ফুটবল খেলায় সংঘর্ষে তদন্ত কমিটি গঠন
চাকরিচ্যুত ইবির অধ্যাপক ড. শিপন 
বৃহস্পতিবারে নোটিশ, বিদ্যুৎ বিচ্ছিন্ন শুক্রবারে, ভোগান্তিতে ইবি শিক্ষার্থীরা
ইবিতে চার বিভাগে নতুন সভাপতি নিয়োগ