ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

ডিআইইউতে আখতারুজ্জামানের নিয়োগ বাতিল চেয়ে শিক্ষার্থীদের স্মারকলিপি

ডিআইইউ সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ০৭:০০ পিএম
ছবি: আরটিভি

সাবেক হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আখতারুজ্জামানকে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) আইন বিভাগে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার প্রতিবাদে তার নিয়োগ বাতিলের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির আইন বিভাগের শিক্ষার্থীরা।

রোববার (৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর এ দাবিতে স্মারকলিপি দেন আইন বিভাগের শিক্ষার্থীরা।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা বলেন, আইন শিক্ষার মূল ভিত্তি হলো আইনের শাসন, ন্যায়বিচার, সততা, নিরপেক্ষতা, মানবিক মূল্যবোধ ও বিচারিক নৈতিকতা। আইন বিভাগ শুধু আইন বিষয়ে শিক্ষা দেয় না; বরং ভবিষ্যৎ আইনজীবী, বিচারক, গবেষক ও আইনজ্ঞদের মধ্যে ন্যায়বোধ ও নৈতিকতার ভিত্তি গড়ে তোলে।

শিক্ষার্থীদের দাবি, মো. আখতারুজ্জামানের আইন বিভাগে শিক্ষক হিসেবে নিয়োগের বিষয়টি জানার পর তাদের মধ্যে উদ্বেগ, হতাশা ও আপত্তির সৃষ্টি হয়েছে।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বিচারপতি মো. আখতারুজ্জামানের বিরুদ্ধে বিচারিক দায়িত্ব পালনকালে বিভিন্ন অনিয়ম ও অসদাচরণের অভিযোগের বিষয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অনুসন্ধান কার্যক্রম পরিচালিত হয়। ২০২৫ সালের মার্চে রাষ্ট্রপতি তার বিষয়ে তদন্তের জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে নির্দেশ দেন। পরবর্তীতে তাকে কাউন্সিলের সামনে হাজির হয়ে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে হয়।

এরপর ২০২৫ সালের ৩১ আগস্ট তিনি হাইকোর্ট বিভাগের বিচারপতির পদ থেকে পদত্যাগ করেন। শিক্ষার্থীদের স্মারকলিপিতে এ বিষয়টিও উল্লেখ করা হয়েছে।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিচারিক দায়িত্ব পালনের সময় মো. আখতারুজ্জামান রাজনৈতিক প্রভাবের কাছে নতি স্বীকার করে বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতার পরিপন্থী ভূমিকা পালন করেছেন। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মামলায় তার দেওয়া রায় নিয়েও আপত্তি জানিয়েছেন তারা।

আরও পড়ুন

তাদের ভাষ্য, একজন আইন বিভাগের শিক্ষক শিক্ষার্থীদের কাছে শুধু শিক্ষক নন; তিনি ন্যায়বিচার, নৈতিকতা ও বিচারিক মূল্যবোধেরও আদর্শিক প্রতিনিধি। ফলে বিচারিক দায়িত্ব পালনের সময় যার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে রাষ্ট্রীয় পর্যায়ে অনুসন্ধান হয়েছে, তাকে আইন বিভাগের শিক্ষক হিসেবে নিয়োগের বিষয়টি শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা ও শিক্ষকের আদর্শিক গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা বলেন, কোনো ব্যক্তির প্রতি ব্যক্তিগত বিদ্বেষ বা অসম্মান প্রদর্শন তাদের উদ্দেশ্য নয়। তবে আইন বিভাগের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে শুধু শিক্ষাগত যোগ্যতা নয়, প্রার্থীর পেশাগত সততা, নৈতিক অবস্থান, বিচারিক রেকর্ড, জনআস্থা এবং শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্যতাকেও গুরুত্ব দেওয়া উচিত।

তারা আরও বলেন, বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতায় বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা নিয়ে দীর্ঘদিন ধরে যে প্রশ্নগুলো উঠেছে, সেগুলো উপেক্ষা করে আইন বিভাগের শিক্ষক নিয়োগ দেওয়া হলে শিক্ষার্থীদের মধ্যে ভুল বার্তা যেতে পারে। এমন শিক্ষা-পরিবেশ তারা চান না, যেখানে নৈতিকতার চেয়ে পদমর্যাদা বড় হয়ে ওঠে এবং বিচারিক দায়িত্বের জবাবদিহিতার বিষয়টি উপেক্ষিত হয়।

শিক্ষার্থীদের দাবি

স্মারকলিপিতে শিক্ষার্থীরা সাবেক বিচারপতি মো. আখতারুজ্জামানের ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগে শিক্ষক হিসেবে নিয়োগ অবিলম্বে বাতিলের দাবি জানান।

পাশাপাশি ভবিষ্যতে আইন বিভাগের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সততা, নৈতিকতা, নিরপেক্ষতা, পেশাগত সুনাম ও শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্যতাকে গুরুত্বপূর্ণ মানদণ্ড হিসেবে বিবেচনার দাবি জানান তারা।

এদিকে এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. জাহিদুল ইসলাম বলেন, আমরা তাকে কোনো অ্যাপয়েন্টমেন্ট দিইনি। তিনি গেস্ট টিচার হিসেবে ক্লাস নিয়েছেন। ইতোমধ্যে আমরা তাকে জানিয়ে দিয়েছি যে, পরবর্তী ক্লাস থেকে তিনি আর আসবেন না।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছে জবির ২৯ শিক্ষার্থী
‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ ২০২২, ২০২৩, ২০২৪ ও ২০২৫-এর জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২৯ শিক্ষার্থীকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের এসব শিক্ষার্থীকে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে বলা হয়েছে।
‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছে জবির ২৯ শিক্ষার্থী
সড়ক দুর্ঘটনায় আইসিইউতে ভর্তি হাবিপ্রবির জিতু, বাঁচাতে প্রয়োজন আর্থিক সহযোগিতা
স্বপ্নের ক্যাম্পাসে হেঁটে বেড়ানোর দিনগুলোতে হঠাৎ নেমে এলো অন্ধকার। দিনাজপুর শহরের বালুবাড়িতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) পরিসংখ্যান বিভাগের ২৩ ব্যাচের শিক্ষার্থী অনন্যা চৌধুরী জিতু।
সড়ক দুর্ঘটনায় আইসিইউতে ভর্তি হাবিপ্রবির জিতু, বাঁচাতে প্রয়োজন আর্থিক সহযোগিতা
ববি ছাত্রদল নেতার উদ্যোগে ২৫ বিভাগে ক্রীড়া সামগ্রী বিতরণ
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করা এবং মাদকমুক্ত ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে ২৫টি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ফুটবল, ক্রিকেট ব্যাট-বল, ব্যাডমিন্টন সহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুজ্জামানের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হলে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ফুটবলসহ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ হোসেন শান্তর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. আবদুল আলিম বছির। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বর্তমান সভাপতি মোশাররফ হোসেন ও সাবেক সভাপতি রেজা শরিফ সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। আয়োজক মোঃ ওয়েহেদুজ্জামান জানান, আমরা যে ক্রীড়া সামগ্রী বিতরণ করছি, এটি শুধু কিছু ক্রিকেট ব্যাট, ফুটবল বা ব্যাডমিন্টন র্যাকেট নয় — এটি মাদকের অন্ধকার থেকে তরুণ প্রজন্মকে ফিরিয়ে আনার এক একটি হাতিয়ার। খেলাধুলা একজন শিক্ষার্থীর শরীরকে সুস্থ রাখে, মনকে প্রফুল্ল রাখে এবং তাকে মাদকের মতো ভয়ানক ব্যাধি থেকে দূরে রাখে। মাদক ছাড়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আমি সবাইকে একটি প্রতিজ্ঞা করতে বলব — আসুন, আমরা সবাই মিলে আমাদের প্রিয় বরিশাল বিশ্ববিদ্যালয়কে একটি মাদকমুক্ত, সুস্থ ও ক্রীড়ামুখী ক্যাম্পাস হিসেবে গড়ে তুলি। অনুষ্ঠানের প্রধান অতিথি জয়নুল আবেদীন বলেন, ‘আজকের এই আয়োজন কেবলই কিছু ক্রীড়া সামগ্রী বিতরণের অনুষ্ঠান নয়—এটি মাদকের কালো অন্ধকারের বিরুদ্ধে আলোর এক মহাযুদ্ধের সূচনা। মাদক হলো ধ্বংসের অতল গহ্বর, আর খেলাধুলা হলো সৃষ্টির সিঁড়ি। মাদক একটি পরিবারের স্বপ্ন ভাঙে, একটি সমাজের শিকড় কেটে দেয়। আর এই বিষদাঁত ভাঙতে তরুণদের হাতে ক্রিকেট ব্যাট, ফুটবল আর র্যাকেটের চেয়ে বড় অস্ত্র আর নেই। তিনি আরো বলেন, শিক্ষার্থীদের হাতে যে সামগ্রী তুলে দেওয়া হচ্ছে, তা কেবল খেলনা নয়—এ এক একটি আলোকবর্তিকা, যা তাদের মাদকের অন্ধকার থেকে আলোর পথে ফিরিয়ে আনবে। তাই মাঠে ফিরে যাও, ঘামে ভিজে যাও। তোমাদের সুস্থ দেহ আর প্রাণবন্ত মনই গড়ে দেবে একটি মাদকমুক্ত, স্বপ্নময় বাংলাদেশ। আরটিভি/ এসকেডি  
ববি ছাত্রদল নেতার উদ্যোগে ২৫ বিভাগে ক্রীড়া সামগ্রী বিতরণ
পরীক্ষার খাতা মূল্যায়নে যবিপ্রবিতে চালু হচ্ছে কোডিং পদ্ধতি
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) পরীক্ষার খাতা মূল্যায়নে শিক্ষার্থীর পরিচয় গোপন রাখতে ‘কোডিং পদ্ধতি’ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ পদ্ধতিতে উত্তরপত্রে শিক্ষার্থীর নাম বা রোল নম্বরের পরিবর্তে নির্দিষ্ট কোড ব্যবহার করা হবে।
পরীক্ষার খাতা মূল্যায়নে যবিপ্রবিতে চালু হচ্ছে কোডিং পদ্ধতি
ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি বাস্তবায়নের দাবি ইবি ছাত্রদলের 
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচি বাস্তবায়নের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে শাখা ছাত্রদল।
ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি বাস্তবায়নের দাবি ইবি ছাত্রদলের 
আরও পড়ুন
সাংবাদিক হত্যার হুমকির অভিযোগে ছাত্রদল, ছাত্র আন্দোলন ও বৈছাআ'র নিন্দা 
মাহমুদুল হত্যায় প্লাবনের সংশ্লিষ্টতা থাকতে পারে: দাবি ডিআইইউ শিবিরের  
ডিআইইউতে সাংবাদিকের ওপর হামলা: ৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
ডিআইইউতে তিন সাংবাদিককে হত্যার হুমকি