ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

রাবিতে তিন দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান নিয়ে চিত্র প্রদর্শনী

রাবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ০৬:৪৭ পিএম
 'জুলাই গণঅভ্যুত্থান: রং তুলিতে মুক্ত স্বদেশ’ শীর্ষক তিন দিনব্যাপী এক চিত্র প্রদর্শনী। ছবি: আরটিভি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জুলাই গনঅভ্যুত্থান নিয়ে 'জুলাই গণঅভ্যুত্থান: রং তুলিতে মুক্ত স্বদেশ’ শীর্ষক তিন দিনব্যাপী এক চিত্র প্রদর্শনী শুরু হয়েছে।

রোববার (৯ আগস্ট) সকাল ১০ টা থেকে এ চিত্র প্রদর্শনী শুরু হয়। যা চলবে আগামী ১১ আগষ্ট রাত ৮ টা পর্যন্ত।

সরজমিনে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে চারুকলা অনুষদ আয়োজিত আর্ট ক্যাম্পে বিভিন্ন মাধ্যমে আঁকা ৮০টি চিত্র স্থান পেয়েছে। এসব চিত্রের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন ঘটনা, আন্দোলনের স্মৃতি, মানুষের আকাঙ্ক্ষা ও মুক্ত স্বদেশের প্রত্যাশা তুলে ধরা হয়েছে।

আরও পড়ুন

এদিন দুপুরে উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম চিত্র প্রদর্শনী পরিদর্শন করেন। এসময় উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ, ক্যারিয়ার কাউন্সেলিং এন্ড ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক প্রফেসর মো. নূরুল মোমেন, অফিস অব দ্যা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর মুহাম্মদ সাজ্জাদুর রহিম, মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আব্দুল সালামসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. এসএম কামরুজ্জামান বলেন, জুলাই গনঅভ্যুত্থান দিবস উপলক্ষে গত ৫ আগস্ট চারুকলা অনুষদ আয়োজিত আর্ট ক্যাম্পে শিক্ষার্থীদের আঁকা ৮০ টি চিত্র এখানে প্রদর্শন করা হয়েছে। উপাচার্য মহোদয় এগুলো পরিদর্শন করেছেন। আমরা আগামী ৩ দিন সর্বসাধারণের জন্য এ প্রদর্শনীটি উম্মুক্ত রাখবো।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
উপাচার্যকে পুনর্বহালের দাবিতে উত্তাল চুয়েট, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান শিক্ষার্থীরা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন।
উপাচার্যকে পুনর্বহালের দাবিতে উত্তাল চুয়েট, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান শিক্ষার্থীরা
চবির ৪০ অসচ্ছল শিক্ষার্থীর পাশে ‘উত্তরণ’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আর্থিকভাবে অসচ্ছল ৪০ শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘উত্তরণ’। রোববার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি অডিটোরিয়ামে আয়োজিত ‘বার্ষিক বৃত্তি প্রদান ও হিসাব উপস্থাপন অনুষ্ঠান ২০২৬ এ নির্বাচিত শিক্ষার্থীদের হাতে বৃত্তি তুলে দেওয়া হয়।
চবির ৪০ অসচ্ছল শিক্ষার্থীর পাশে ‘উত্তরণ’
কুবিতে লাইব্রেরিতে উচ্চস্বরে পড়াকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, আহত ১০
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কেন্দ্রীয় লাইব্রেরিতে উচ্চস্বরে পড়াকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে চারজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
কুবিতে লাইব্রেরিতে উচ্চস্বরে পড়াকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, আহত ১০
‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছে জবির ২৯ শিক্ষার্থী
‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ ২০২২, ২০২৩, ২০২৪ ও ২০২৫-এর জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২৯ শিক্ষার্থীকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের এসব শিক্ষার্থীকে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে বলা হয়েছে।
‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছে জবির ২৯ শিক্ষার্থী
সড়ক দুর্ঘটনায় আইসিইউতে ভর্তি হাবিপ্রবির জিতু, বাঁচাতে প্রয়োজন আর্থিক সহযোগিতা
স্বপ্নের ক্যাম্পাসে হেঁটে বেড়ানোর দিনগুলোতে হঠাৎ নেমে এলো অন্ধকার। দিনাজপুর শহরের বালুবাড়িতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) পরিসংখ্যান বিভাগের ২৩ ব্যাচের শিক্ষার্থী অনন্যা চৌধুরী জিতু।
সড়ক দুর্ঘটনায় আইসিইউতে ভর্তি হাবিপ্রবির জিতু, বাঁচাতে প্রয়োজন আর্থিক সহযোগিতা
আরও পড়ুন
সাপের ছোবলে আইসিইউতে রাবি শিক্ষার্থী
রাবি কেন্দ্রীয় লাইব্রেরিতে বসছে লিফট, থাকছে ‘ডিজেবল কর্ণার’
শিক্ষক নিয়োগ নীতিমালায় বড় পরিবর্তন আনলো রাবি 
শেষের পথে রাকসুর মেয়াদ, কতটা পূরণ হলো প্রতিশ্রুতি