ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

‘মব জাস্টিস’ নিয়ে রম্য বিতর্কের মোশন বদলাতে রাকসুর চাপ

রাবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ১১:৩৯ এএম
রাকসু ভবন। ছবি: আরটিভি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ জিয়াউর রহমান হল সংসদের উদ্যোগে আয়োজিত রম্য বিতর্কের মোশন (বিচারহীনতা ও মব জাস্টিস) পরিবর্তন করতে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) চাপ দিয়েছে বলে অভিযোগ করেছেন হল সংসদের সহকারী বিতর্ক ও সাহিত্য সম্পাদক বাঁধন বিশ্বাস।

বাঁধন বিশ্বাসের অভিযোগ, বিতর্কের আলোচনায় ‘বিচারহীনতা ও মব জাস্টিস’ প্রসঙ্গ রাখায় রাকসুর পক্ষ থেকে আপত্তি জানানো হয়েছে এবং এ প্রসঙ্গ বাদ না দিলে আর্থিক সহযোগিতা বন্ধের কথাও জানানো হয়।

জানা গেছে, সোমবার (১০ আগস্ট) বিকাল ৪ টায় হল সংসদের উদ্যোগে অনুষ্ঠিতব্য রম্য বিতর্কের ‘সমস্যায় জর্জরিত বিশ্বে আমিই শ্রেষ্ঠ; অতএব জাতীয় স্বার্থে আমাকে অপসারণ করা যাবে না।’ এই মোশনকে কেন্দ্র করে ‘বিচারহীনতা ও মব জাস্টিস’সহ বিভিন্ন প্রাসঙ্গিক বিষয় নিয়ে বিতর্ক আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। আয়োজনে রাকসুর বিতর্ক ও সাহিত্য বিভাগ থেকে আর্থিক সহযোগিতার প্রস্তাব দেওয়া হয়েছিল।

বাঁধন বিশ্বাস দাবি করেন, আয়োজনের প্রস্তাবনা পর্যালোচনার পর রাকসুর বিতর্ক ও সাহিত্য সম্পাদক ইমরান লস্কর তাকে ফোন করেন। এ সময় প্রস্তাবনায় ‘বিচারহীনতা ও মব জাস্টিস’ বিষয়টি রাখা হলে রাকসু আর্থিক সহযোগিতা করবে না বলে জানানো হয়।

আরও পড়ুন

বাঁধন জানান, বাংলাদেশের বর্তমান বাস্তবতায় ‘বিচারহীনতা ও মব জাস্টিস’ অত্যন্ত প্রাসঙ্গিক একটি বিষয়। তাই এটি বাদ দেওয়ার পরামর্শ তিনি গ্রহণ করেননি। বরং ‘জবাবদিহিতার অভাব ও ক্ষমতার অপব্যবহার’ বিষয়টি যুক্ত করার প্রস্তাব দেন। তবে রাকসুর পক্ষ থেকে তাতেও সম্মতি দেওয়া হয়নি।

তিনি আরও জানান,আমি প্রস্তাবনা পরিবর্তন করব না। এটাই চূড়ান্ত। মব জাস্টিস’ নিয়ে বিতর্কের বিষয়টি পরিবর্তন না করে আয়োজনটি করার সিদ্ধান্তেই তারা রয়েছেন। রাকসুর আর্থিক সহযোগিতা না থাকলেও অনুষ্ঠানটি আয়োজন করা হবে।

তবে রাকসুর পক্ষ থেকে চাপ প্রয়োগের অভিযোগ অস্বীকার করেছেন রাকসুর বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক ইমরান লস্কর। তিনি বলেন, বিতর্ক প্রতিযোগিতায় রাকসুর সহযোগিতা দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম ও নীতিমালা রয়েছে। আমরা যেসব ক্লাব ও হল ইউনিয়নকে ইতোমধ্যে সহযোগিতা করেছি, তাদের জানিয়ে দিয়েছি যেসব বিষয়ে বিতর্ক আয়োজন করলে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, সেসব বিষয়ে বিতর্ক আয়োজন থেকে বিরত থাকতে হবে।”

তিনি আরও বলেন, “অন্যান্য ক্লাব ও হল ইউনিয়ন রাকসুর নীতিমালা মেনে চললেও শহীদ জিয়াউর রহমান হল সংসদ চূড়ান্ত আলোচনা ছাড়াই ব্যানার ও পোস্টার তৈরি করেছে।রাকসুর পক্ষ থেকে ওই আয়োজনে জুলাই গণ-অভ্যুত্থান সংক্রান্ত বিষয় অন্তর্ভুক্ত করার অনুরোধ করা হয়েছিল। তবে হল সংসদ সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রামেবি উপাচার্য ডা. জাওয়াদুল হকের পদত্যাগ
জানা গেছে, তাকে কার্যালয়ে অবরুদ্ধ করে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর করানো হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। 
রামেবি উপাচার্য ডা. জাওয়াদুল হকের পদত্যাগ
বদরুন্নেসা কলেজে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ক্যাম্পাসে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
বদরুন্নেসা কলেজে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
ডেঙ্গু রোধে রুয়েট প্রশাসনের কর্মসূচি, একাধিক জরুরি নির্দেশনাও জারি
ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) আবাসিক হলগুলোতে একাধিক মশকনিধন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। গত রোববার (৪ অক্টোবর) থেকে চলমান এ কর্মসূচিতে মশার লার্ভা ধ্বংসে লার্ভিসাইড রাসায়নিক প্রয়োগ করার কথাও জানিয়েছে প্রশাসন।
ডেঙ্গু রোধে রুয়েট প্রশাসনের কর্মসূচি, একাধিক জরুরি নির্দেশনাও জারি
আন্তর্জাতিক স্বীকৃতি ‘বিএইটিই অ্যাক্রিডিটেশন’ তালিকায় রুয়েটের যন্ত্রকৌশল ও ইটিই বিভাগ
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) যন্ত্রকৌশল (মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং) এবং ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগ বাংলাদেশ বোর্ড অব অ্যাক্রেডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন (বিএইটিই) এর পূর্ণাঙ্গ অ্যাক্রেডিটেশন অর্জন করেছে।
আন্তর্জাতিক স্বীকৃতি ‘বিএইটিই অ্যাক্রিডিটেশন’ তালিকায় রুয়েটের যন্ত্রকৌশল ও ইটিই বিভাগ
মরণোত্তর ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন জামাল নজরুলসহ চবির আরও দুই অধ্যাপক
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেয়েছেন বিশিষ্ট বিজ্ঞানী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) গণিত বিভাগের সাবেক অধ্যাপক ড. জামাল নজরুল ইসলাম। শিক্ষক ও শিক্ষাবিদ ক্যাটাগরিতে তাকে মরণোত্তর এ সম্মাননা দেওয়া হয়। একই আয়োজনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরও দুই অধ্যাপক সম্মাননা পেয়েছেন।
মরণোত্তর ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন জামাল নজরুলসহ চবির আরও দুই অধ্যাপক
আরও পড়ুন
ডেঙ্গু প্রতিরোধে রাবিতে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান 
রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ইবি রিপোর্টার্স ইউনিটির প্রতিবাদ
রাবি ছাত্রদল ‘হিজড়া’: বহিষ্কৃত নেতা
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রাবির জিয়া হলের প্রভোস্টকে অব্যাহতি