ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

হলের পাশে ময়লার স্তূপ, দুর্ভোগে ববির ৪৫০ শিক্ষার্থী

ববি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ১১:১১ এএম
হলের পাশেই ময়লার ভাগাড়। ছবি: আরটিভি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) তাপসী রাবেয়া বসরী হলের পাশের সড়কজুড়ে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লার স্তূপে দুর্ভোগ পোহাচ্ছেন প্রায় ৪৫০ আবাসিক শিক্ষার্থী। পচনশীল বর্জ্য থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ, বাড়ছে মশা-মাছির উপদ্রব। পাশাপাশি সাপ, গুইসাপ ও শিয়ালসহ বিভিন্ন প্রাণীর আনাগোনায় শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ।

শিক্ষার্থীদের অভিযোগ, হলের পাশের নির্দিষ্ট একটি স্থানে দীর্ঘদিন ধরে নিয়মিত ময়লা ফেলা হচ্ছে। বিষয়টি একাধিকবার হল কর্তৃপক্ষকে জানানো হলেও স্থায়ী কোনো সমাধান হয়নি। মাঝে মধ্যে সিটি করপোরেশনের গাড়ি এসে ময়লা অপসারণ করলেও কয়েকদিনের মধ্যেই আবার একই স্থানে ময়লার স্তূপ জমে যায়।

হলের পাশের সড়কে জমে থাকা পচনশীল বর্জ্য থেকে প্রতিনিয়ত দুর্গন্ধ ছড়ায়। বিশেষ করে বৃষ্টির সময় পরিস্থিতি আরও অসহনীয় হয়ে ওঠে। ফলে ওই সড়ক দিয়ে চলাচলের সময় অনেক শিক্ষার্থী নাকে হাত দিয়ে কিংবা মাস্ক ব্যবহার করতে বাধ্য হন।

হলের আবাসিক শিক্ষার্থী ইসরাত জাহান স্মৃতি, (২০২০-২১ সেশন) বলেন, “হলের সামনের রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করতে গিয়ে আমাদের মারাত্মক ভোগান্তির শিকার হতে হয়। দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে, যা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। মশা-মাছির উপদ্রবও বেড়ে যাচ্ছে। এতে বিভিন্ন রোগের আশঙ্কা তৈরি হচ্ছে।”

তিনি আরও বলেন, “এই ময়লার স্তূপ থেকে শুধু দুর্গন্ধই ছড়ায় না, এখানে সাপ, গুইসাপ, শিয়ালসহ বিভিন্ন প্রাণীও দেখা যায়। ফলে দিন দিন হলের এই রাস্তা দিয়ে চলাচল অনুপযোগী হয়ে পড়ছে। আমরা চাই, হলের যাতায়াতের রাস্তার পাশে ময়লা না ফেলে অন্যত্র নির্দিষ্ট স্থানে ফেলার ব্যবস্থা করা হোক।”

003

তাপসী রাবেয়া বসরী হলের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুনা খন্দকার বলেন, “হলের রাস্তার পাশে ময়লার ভাগাড় তৈরি করাটাই একটি অযৌক্তিক সিদ্ধান্ত ছিল। বর্তমানে সরকারি ক্লিনারদেরও যেন কোনো জবাবদিহিতার মধ্যে থাকতে হয় না—তারা নিজেদের ইচ্ছামতো কাজ করেন। অথচ এর ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষার্থীদের। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, এতে যেন কারও কোনো সমস্যা নেই। কারণ কষ্টটা তো শিক্ষার্থীদেরই হচ্ছে, আর প্রশাসন আমাদের মানুষই মনে করে না।”

শিক্ষার্থীরা জানান, ময়লার স্তূপের কারণে মাছি, মশাসহ বিভিন্ন জীবাণুবাহী পোকামাকড়ের উপদ্রব বেড়েছে। বৃষ্টির সময় ময়লা ও বর্জ্য ছড়িয়ে আশপাশের পরিবেশ আরও নোংরা হয়ে যায়। এতে দুর্গন্ধের পাশাপাশি জলাবদ্ধতার সমস্যাও তৈরি হয়।

আরও পড়ুন

তাদের অভিযোগ, ময়লা অপসারণের পর কয়েকদিন পরিস্থিতি স্বাভাবিক থাকলেও নির্দিষ্ট স্থানে আবার ময়লা ফেলা হচ্ছে। ফলে সাময়িকভাবে ময়লা অপসারণ করে সমস্যার সমাধান হচ্ছে না। তাদের মতে, ময়লা ফেলার স্থান পরিবর্তনের পাশাপাশি নিয়মিত ও কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা প্রয়োজন।

এ বিষয়ে তাপসী রাবেয়া বসরী হলের প্রভোস্ট শারমিন আক্তার বলেন, “বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের একাধিকবার জানানো হয়েছে। এরপরও একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। বিষয়টি পুনরায় জানানো হয়েছে এবং স্টেট শাখাকেও অবহিত করা হয়েছে। মূলত ছেলেদের হলের ক্যান্টিন থেকে ময়লা এনে এখানে ফেলে দেওয়া হয়। এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলা হয়েছে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি এবং দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

004

শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হলের পাশে দীর্ঘদিন ধরে ময়লার ভাগাড় তৈরি হয়ে থাকা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা দ্রুত ময়লার স্তূপ সরিয়ে হলের পাশে পরিচ্ছন্ন ও দুর্গন্ধমুক্ত পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এ ছাড়া নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া, বর্জ্য ফেলার জন্য নির্ধারিত স্থান নির্ধারণ, নিয়মিত বর্জ্য অপসারণ, সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন এবং নিয়মিত নজরদারির ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা।

শিক্ষার্থীদের মতে, তাপসী রাবেয়া বসরী হলের পাশ দিয়ে প্রতিদিন শত শত শিক্ষার্থী যাতায়াত করেন। তাই তাদের স্বাস্থ্য, নিরাপত্তা ও স্বাভাবিক চলাচলের বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত ময়লার ভাগাড়টি সরিয়ে নেওয়া জরুরি। দীর্ঘদিন ধরে সমস্যাটির স্থায়ী সমাধান না হলে এটি ভবিষ্যতে আরও বড় পরিবেশ ও স্বাস্থ্যঝুঁকিতে পরিণত হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রামেবি উপাচার্য ডা. জাওয়াদুল হকের পদত্যাগ
জানা গেছে, তাকে কার্যালয়ে অবরুদ্ধ করে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর করানো হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। 
রামেবি উপাচার্য ডা. জাওয়াদুল হকের পদত্যাগ
বদরুন্নেসা কলেজে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ক্যাম্পাসে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
বদরুন্নেসা কলেজে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
ডেঙ্গু রোধে রুয়েট প্রশাসনের কর্মসূচি, একাধিক জরুরি নির্দেশনাও জারি
ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) আবাসিক হলগুলোতে একাধিক মশকনিধন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। গত রোববার (৪ অক্টোবর) থেকে চলমান এ কর্মসূচিতে মশার লার্ভা ধ্বংসে লার্ভিসাইড রাসায়নিক প্রয়োগ করার কথাও জানিয়েছে প্রশাসন।
ডেঙ্গু রোধে রুয়েট প্রশাসনের কর্মসূচি, একাধিক জরুরি নির্দেশনাও জারি
আন্তর্জাতিক স্বীকৃতি ‘বিএইটিই অ্যাক্রিডিটেশন’ তালিকায় রুয়েটের যন্ত্রকৌশল ও ইটিই বিভাগ
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) যন্ত্রকৌশল (মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং) এবং ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগ বাংলাদেশ বোর্ড অব অ্যাক্রেডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন (বিএইটিই) এর পূর্ণাঙ্গ অ্যাক্রেডিটেশন অর্জন করেছে।
আন্তর্জাতিক স্বীকৃতি ‘বিএইটিই অ্যাক্রিডিটেশন’ তালিকায় রুয়েটের যন্ত্রকৌশল ও ইটিই বিভাগ
মরণোত্তর ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন জামাল নজরুলসহ চবির আরও দুই অধ্যাপক
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেয়েছেন বিশিষ্ট বিজ্ঞানী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) গণিত বিভাগের সাবেক অধ্যাপক ড. জামাল নজরুল ইসলাম। শিক্ষক ও শিক্ষাবিদ ক্যাটাগরিতে তাকে মরণোত্তর এ সম্মাননা দেওয়া হয়। একই আয়োজনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরও দুই অধ্যাপক সম্মাননা পেয়েছেন।
মরণোত্তর ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন জামাল নজরুলসহ চবির আরও দুই অধ্যাপক
আরও পড়ুন
ববিতে ‘স্ট্রেস ম্যানেজমেন্ট’ কর্মশালা
ববির মেডিকেল সেন্টারের সময় কমানোয় চিকিৎসককে শোকজ
র‍্যাগিংয়ের দায়ে ববির ৪৮ শিক্ষার্থীকে শাস্তি
ববি ছাত্রদল নেতার উদ্যোগে ২৫ বিভাগে ক্রীড়া সামগ্রী বিতরণ