ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

রাবি ছাত্রদল ‘হিজড়া’: বহিষ্কৃত নেতা

রাবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬, ০১:৩৪ পিএম
শাখা ছাত্রদলের সহ-সভাপতি আহসান হাবিব রাবি। ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত সাংবাদিকদের মারধরের ঘটনায় অভিযুক্ত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সভাপতি আহসান হাবিব রাবি শাখা ছাত্রদলের ইউনিটকে ‘হিজড়া ইউনিট’ বলে আখ্যায়িত করেছেন।

সোমবার (৫ অক্টোবর) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বহিষ্কারের বিজ্ঞপ্তি নিজের ফেসবুক টাইমলাইনে শেয়ার দিয়ে তিনি এ মন্তব্য করেন।

এর আগে সাংবাদিকদের মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আহসান হাবিবসহ রাবি ছাত্রদলের দুই নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রদল। কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কারের প্রেস বিজ্ঞপ্তিটি নিজের ফেসবুক টাইমলাইনে শেয়ার করে আহসান হাবিব লেখেন, বহিষ্কারের হ্যাট্রিক ট্রফি দিলেন? শিবিরের ক্যান্টনমেন্টে আজ থেকে রাবি ছাত্রদল হিজড়া ইউনিটে পরিণত হলো। গুপ্তদের মিডিয়া ট্রায়ালের চাপ সামলাতে না পারলে ছাত্রদল বিলুপ্ত করে দেন।

তিনি আরও লেখেন, সুশীল রাজনীতি দিয়ে কোনোদিন রাবি ক্যাম্পাসে ছাত্রদলকে প্রতিষ্ঠিত করতে পারবেন না। কোনো সাহসী ছেলে-মেয়ে আর এই সংগঠন করতে আসবে না। আরও ১০-১ জনের বহিষ্কারের প্রেস রিলিজ রেডি করে রাখেন। রাবি ছাত্রদল এখন ল্যাংটা হবে। লজ্জায় মুখ দেখাতে পারবে না কেউ?

কেন্দ্রীয় ছাত্রদলের বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংবাদিকদের মারধরের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে রাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব হাসানকে সাংগঠনিক পদ থেকে এবং ছাত্রনেতা বিশাল চক্রবর্তীকে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এ ছাড়া একই ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদলের অপর একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে রাবি ছাত্রদলের ছয় নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

এদিকে রাবি ছাত্রদলকে ‘হিজড়া ইউনিট’ আখ্যা দেওয়ার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, সে আবেগে পড়ে এ কথা বলছে। শিক্ষার্থীরা জানে, ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের পাশে থেকে আন্দোলন-সংগ্রামে অংশ নেওয়া একটি সংগঠন।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইলিশের উৎপাদন কমায় সংরক্ষণে নতুন উদ্যোগ বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির
দেশে ইলিশের উৎপাদন টানা দুই বছর ধরে কমছে। এ অবস্থায় মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা কার্যকর করতে সরকারি সংস্থাগুলোর পাশাপাশি জেলে, গবেষক, বিশ্ববিদ্যালয়, এনজিও ও স্থানীয় জনগোষ্ঠীকে নিয়ে সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে।
ইলিশের উৎপাদন কমায় সংরক্ষণে নতুন উদ্যোগ বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির
রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ইবি রিপোর্টার্স ইউনিটির প্রতিবাদ
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর দেশীয় অস্ত্রধারী ছাত্রদল নেতা-কর্মীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি (ইবিরিইউ)।
রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ইবি রিপোর্টার্স ইউনিটির প্রতিবাদ
একের পর এক চুরি বুটেক্সে, বাদ যায়নি পানির ট্যাপও
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) চুরির ঘটনা বেড়েই চলেছে। বুটেক্স ক্যাম্পাসের মাঠ সংলগ্ন রাস্তা, ডে-কেয়ার সেন্টার ও অ্যাকাডেমিক ভবন থেকে চুরি হয়েছে একাধিক মুঠোফোন, মানিব্যাগ ও বেসিনের পানির নল।
একের পর এক চুরি বুটেক্সে, বাদ যায়নি পানির ট্যাপও
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রাবির জিয়া হলের প্রভোস্টকে অব্যাহতি
সোমবার (৫ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স কক্ষে আন্দোলনরত সাংবাদিক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে এ সিদ্ধান্ত জানান উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম।
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রাবির জিয়া হলের প্রভোস্টকে অব্যাহতি
রামেকহা ইন্টার্ন পরিষদ নির্বাচনে শিবির সমর্থিত প্যানেল সংখ্যাগরিষ্ঠ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেকহা) ইন্টার্ন চিকিৎসক পরিষদ নির্বাচনে পাঁচটি পদের মধ্যে তিনটিতে জয় পেয়েছেন শিবির সমর্থিত ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেলের প্রার্থীরা।
রামেকহা ইন্টার্ন পরিষদ নির্বাচনে শিবির সমর্থিত প্যানেল সংখ্যাগরিষ্ঠ
আরও পড়ুন
রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ইবি রিপোর্টার্স ইউনিটির প্রতিবাদ
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রাবির জিয়া হলের প্রভোস্টকে অব্যাহতি
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার 
ডেঙ্গুতে সংকটাপন্ন জবি শিক্ষার্থীর পাশে ছাত্রদল নেতা হিমেল