ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

নব্বই দশকের রাবি ক্যাম্পাসের গল্প নিয়ে আসছে চলচ্চিত্র ‘চিরকুট’

রাবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬, ০১:১১ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদুল্লাহ কলা ভবনের সামনে চলচ্চিত্রটির প্রদর্শন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন  । ছবি: আরটিভি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাংস্কৃতিক আন্দোলনের ইতিহাস ও নব্বইয়ের দশকের বিভিন্ন ঘটনাপ্রবাহ নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘চিরকুট’ মুক্তি পেতে যাচ্ছে আগামী অক্টোবরে। চলচ্চিত্রটি নির্মাণে বিশ্ববিদ্যালয়ের প্রায় ২৫০ থেকে ৩০০ শিক্ষার্থী বিভিন্নভাবে যুক্ত ছিলেন বলে জানিয়েছেন নির্মাতা মুনতাসীর আকিব।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনের সামনে চলচ্চিত্রটির প্রদর্শন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

এ সময় নির্মাতা মুনতাসীর আকিব বলেন, চিরকুট চলচ্চিত্রটি তৈরি করতে আমাদের প্রায় তিন বছর সময় লেগেছে। সিনেমাটিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী কাজ করেছেন। বাইরের অনেক পরিচিত শিল্পীও এতে অভিনয় করেছেন। তাঁদের মধ্যে রয়েছেন শ্যামল মাওলা, নওশাদ আহমেদ ও সুমন পাটোয়ারী। চলচ্চিত্রটির প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজিজুল মীম।

মুক্তির বিষয়ে তিনি বলেন, দুর্গাপূজার ষষ্ঠীতে চলচ্চিত্রটির শুভমুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ ছাড়াও অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া ও ভারতসহ বিশ্বের সাতটি দেশে এটি মুক্তি পাবে।

আরও পড়ুন

চলচ্চিত্রটির বাজেট প্রসঙ্গে নির্মাতা বলেন, চলচ্চিত্রটির প্রযোজনা প্রতিষ্ঠানও আমরা নিজেরাই। শুরুতে ভেবেছিলাম খুব কম বাজেটে সিনেমাটি শেষ করতে পারব। কিন্তু বাস্তবে তা সম্ভব হয়নি। সিনেমাটি শেষ করতে আমাদের প্রায় এক কোটি টাকা খরচ হয়েছে।

তিনি আরও বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দেশের যেকোনো সিনেপ্লেক্সে ‘চিরকুট’-এর টিকিটের মূল্য অর্ধেক রাখার পরিকল্পনা রয়েছে।

রাজশাহীতে চলচ্চিত্রশিল্পের সম্ভাবনা নিয়ে নির্মাতা আকিব বলেন, রাজশাহী একটা আলাদা ইন্ডাস্ট্রি হতে পারে। রাজশাহীর মানুষজন খুবই সহযোগিতাপরায়ণ। এখানে কাজ করতে গিয়ে অসম্ভব সাপোর্ট পেয়েছি।

চলচ্চিত্রটির প্রধান অভিনেত্রী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আজিজুল মীম বলেন, এটা আমার গল্প, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গল্প এবং সর্বোপরি রাজশাহীর গল্প। আপনারা রাজশাহীর গল্প ভেবেই চলচ্চিত্রটাকে গ্রহণ করবেন। সিনেমা হলে গিয়ে চলচ্চিত্রটি দেখবেন। গল্পটি আপনাদের ভালো লাগবে বলে আশা করছি।

ক্যাম্পাস-সংশ্লিষ্টরা মনে করছেন, নব্বইয়ের দশকের রাবি যারা দেখেছেন, তাদের কাছে ‘চিরকুট’ হয়ে উঠতে পারে হারিয়ে যাওয়া দিনের স্মৃতির আয়না। আর নতুন প্রজন্মের দর্শকদের সামনে খুলে দিতে পারে বিশ্ববিদ্যালয় জীবনের এক ভিন্ন সময়ের গল্প।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রামেবি উপাচার্য ডা. জাওয়াদুল হকের পদত্যাগ
জানা গেছে, তাকে কার্যালয়ে অবরুদ্ধ করে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর করানো হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। 
রামেবি উপাচার্য ডা. জাওয়াদুল হকের পদত্যাগ
বদরুন্নেসা কলেজে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ক্যাম্পাসে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
বদরুন্নেসা কলেজে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
ডেঙ্গু রোধে রুয়েট প্রশাসনের কর্মসূচি, একাধিক জরুরি নির্দেশনাও জারি
ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) আবাসিক হলগুলোতে একাধিক মশকনিধন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। গত রোববার (৪ অক্টোবর) থেকে চলমান এ কর্মসূচিতে মশার লার্ভা ধ্বংসে লার্ভিসাইড রাসায়নিক প্রয়োগ করার কথাও জানিয়েছে প্রশাসন।
ডেঙ্গু রোধে রুয়েট প্রশাসনের কর্মসূচি, একাধিক জরুরি নির্দেশনাও জারি
আন্তর্জাতিক স্বীকৃতি ‘বিএইটিই অ্যাক্রিডিটেশন’ তালিকায় রুয়েটের যন্ত্রকৌশল ও ইটিই বিভাগ
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) যন্ত্রকৌশল (মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং) এবং ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগ বাংলাদেশ বোর্ড অব অ্যাক্রেডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন (বিএইটিই) এর পূর্ণাঙ্গ অ্যাক্রেডিটেশন অর্জন করেছে।
আন্তর্জাতিক স্বীকৃতি ‘বিএইটিই অ্যাক্রিডিটেশন’ তালিকায় রুয়েটের যন্ত্রকৌশল ও ইটিই বিভাগ
মরণোত্তর ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন জামাল নজরুলসহ চবির আরও দুই অধ্যাপক
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেয়েছেন বিশিষ্ট বিজ্ঞানী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) গণিত বিভাগের সাবেক অধ্যাপক ড. জামাল নজরুল ইসলাম। শিক্ষক ও শিক্ষাবিদ ক্যাটাগরিতে তাকে মরণোত্তর এ সম্মাননা দেওয়া হয়। একই আয়োজনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরও দুই অধ্যাপক সম্মাননা পেয়েছেন।
মরণোত্তর ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন জামাল নজরুলসহ চবির আরও দুই অধ্যাপক
আরও পড়ুন
হঠাৎ নায়িকার গালে হাত, ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক
কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা সিঙ্গীতম শ্রীনিবাস রাও আর নেই
আজীবন সম্মাননা পেলেন চিত্রনায়িকা নূতন-নৃত্যশিল্পী মুনমুন
মারা গেছেন জনপ্রিয় অভিনেতা জেমস