ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

আয়ারল্যান্ডের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পেলেন জিহাদ

নজরুল বিশ্ববিদ্যালয় সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ১০:০০ পিএম
ছবি: আরটিভি

আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ১৪তম সিল্করোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (SRIFF- 2026) এ সেরা পরিচালনার জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার- শ্রেষ্ঠ পরিচালক (Belt & Road Jury Special Prize for Best Director) অর্জন করেছেন বাংলাদেশের তরুণ চলচ্চিত্র নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র সাঁকোটা দুলছে (The Blind Girl and an Elephant) উৎসবটির পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগে অংশ নিয়ে এই পুরস্কার অর্জন করে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এই তথ্য নিশ্চিত করেন জিহাদ। জিহাদ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী। তিনি এই বিভাগ থেকেই স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। তরুণ এই পরিচালকের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এটি। চলচ্চিত্রটির প্রযোজনায় রয়েছেন তার বিভাগেরই সহকারী অধ্যাপক ও অভিনেতা মনোজ কুমার প্রামাণিক। বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান 'মনপাচিত্র' এবং জার্মানির 'মগডোর ফিল্ম'-এর যৌথ উদ্যোগে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। প্রযোজক ও প্রযোজনা প্রতিষ্ঠানটিরও প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এটি।

জিহাদ জানান, ৯ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত আয়ারল্যান্ডের ডাবলিনে অনুষ্ঠিত হয় এই চলচ্চিত্র উৎসব এবং ১৫ নভেম্বরেই পুরস্কার ঘোষণা করা হয়।

সংশ্লিষ্টরা জানান, মূলত গ্রামীণ বাংলাদেশের তিনজন নারীর জনজীবনকে কেন্দ্র করে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। চলচ্চিত্রের গল্পে ফুটিয়ে তোলা হয়েছে, কুসংস্কার, পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থা ও সামাজিক নিপীড়নের বেড়াজাল থেকে মুক্তির স্বপ্ন দেখা এসব নারীর সংগ্রামের গল্প। সম্পূর্ণ সাদা-কালোতে নির্মিত চলচ্চিত্রটি নারীর জীবন, বিশ্বাস, সামাজিক নিয়ন্ত্রণ এবং ব্যক্তিস্বাধীনতার প্রশ্নকে গ্রামীণ বাংলাদেশের বাস্তবতার আঙ্গিকে উপস্থাপন করেছে।

২০১২ সালে প্রতিষ্ঠিত সিল্করোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব প্রতি বছর আয়ারল্যান্ডে অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক সিল্ক রোডের সাংস্কৃতিক বিনিময়, পারস্পরিক বোঝাপড়া ও আন্তর্জাতিক যোগাযোগের ঐতিহ্যকে ধারণ করে উৎসবটি বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র ও নির্মাতাদের একত্রিত করে। উৎসবটি বেল্ট অ্যান্ড রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব জোটের (Belt & Road International Film Festival Alliance – BRFFA) সদস্য, যার লক্ষ্য বিভিন্ন দেশের চলচ্চিত্র ও সংস্কৃতির মধ্যে সংযোগ ও বিনিময়কে উৎসাহিত করা।

বিশ্বের অন্যতম বৃহৎ এই চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ পরিচালক হিসেবে পুরষ্কার অর্জনের বিষয়ে পরিচালক জিহাদ বলেন, ‘গ্রামীণ বাংলাদেশে বেড়ে ওঠার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি, কীভাবে কুসংস্কার, রক্ষণশীলতা এবং সামাজিক বিধিনিষেধ নারীদের জীবনে প্রভাব ফেলে। এই চলচ্চিত্র সেই বাস্তবতা থেকেই জন্ম নিয়েছে। এমন বড় একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হওয়া আমাদের পুরো টিমের জন্য অত্যন্ত সম্মানের। পাশাপাশি চলচ্চিত্রে প্রতিফলিত মানুষদের জীবন ও অভিজ্ঞতার একটি আন্তর্জাতিক স্বীকৃতি।’

চলচ্চিত্রটির বিষয়ে প্রযোজক মনোজ কুমার প্রামাণিক বলেন, ‘এই যাত্রা শুরু হয়েছিল খুব সীমিত অর্থ, অল্প অভিজ্ঞতা এবং একদল স্বপ্নবান তরুণ চলচ্চিত্রকর্মীকে নিয়ে। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হওয়া আমাদের বহু বছরের পরিশ্রম, ত্যাগ, বিশ্বাস এবং স্বাধীন চলচ্চিত্রচর্চার প্রতি অঙ্গীকারের স্বীকৃতি।’

উল্লেখ্য, চলচ্চিত্রটি এর আগে শ্রেষ্ঠ চিত্রগ্রহণের জন্য চীনে অনুষ্ঠিত হওয়া ২৮ তম সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গোল্ডেন গোবলেট পুরস্কার এবং রাশিয়ায় অনুষ্ঠিত হওয়া ২৪ তম আমুর অটাম আন্তর্জাতিক চলচ্চিত্র ও থিয়েটার উৎসবে গোল্ডেন ক্রেন পুরস্কার অর্জন করে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চবির হলের কক্ষে বই নেই, মিলল গাঁজা-বিয়ারের বোতল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ ফরহাদ হোসেন হলের একটি আবাসিক কক্ষে অভিযান চালিয়ে গাঁজা, বিদেশি বিয়ারের বোতল, ইলেকট্রনিক সিগারেটসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম।
চবির হলের কক্ষে বই নেই, মিলল গাঁজা-বিয়ারের বোতল
ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
আগামী ২৪ ডিসেম্বর প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করা হবে। একই দিন শিক্ষার্থীদের হাতে পরবর্তী শ্রেণির নতুন বই তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। 
ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
প্রধানমন্ত্রীর জন্মদিনে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাসামগ্রী দিল চবি ছাত্রদল
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদল।
প্রধানমন্ত্রীর জন্মদিনে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাসামগ্রী দিল চবি ছাত্রদল
প্রধানমন্ত্রীর জন্মদিনে মাভাবিপ্রবিতে এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। 
প্রধানমন্ত্রীর জন্মদিনে মাভাবিপ্রবিতে এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল
জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতায় রানার্সআপ রুয়েটের ‘অ্যারো ভেনম’
বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতা ২০২৬ এর রানার্সআপ হয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীদের দল ‘অ্যারো ভেনম’। দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় দলটি নিজেদের তৈরি অ্যারিয়াল প্রজেক্ট ও ড্রোন প্রযুক্তি প্রদর্শন করে। 
জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতায় রানার্সআপ রুয়েটের ‘অ্যারো ভেনম’
আরও পড়ুন
অগ্নিনির্বাপক যন্ত্র থাকলেও ব্যবহার জানেন না নজরুল বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষক-শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে অনলাইন জার্নাল ও ছাত্র কল্যাণ তহবিলের উদ্বোধন
নজরুল বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে চালু হবে ওবিই কারিকুলাম: উপাচার্য
টিকটিকি, শুঁয়োপোকার পর জাককানইবির হলের খাবারে মিলল লার্ভা