ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

‘ভাই’ না বলে ‘ব্রো’ বলায় দুপুরে কথা-কাটাকাটি, রাতে তুমুল মারামারি

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ এএম
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) লিফটে ওঠার সময় ‘ভাই’ না বলে ‘ব্রো’ বলাকে কেন্দ্র করে সিনিয়র ও জুনিয়রের মধ্যে কথা-কাটাকাটি এবং পরে মারামারির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে শুরু হওয়া বিরোধের জেরে রাতে শেরেবাংলা হল প্রাঙ্গণে ফের সংঘর্ষ হয়। এতে দুই শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।

আহতরা হলেন অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ২১ ব্যাচের শিক্ষার্থী হোসাইন শরীফ এবং ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স অনুষদের ২৩ ব্যাচের শিক্ষার্থী রাতুল হাসান রুম্মান।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার দুপুরে বিজয়-২৪ হলের লিফটে ওঠার সময় রাতুল শরীফকে ‘হেই ব্রো, লিফটটি ধরেন’ বলে ডাকেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে রাতে শেরেবাংলা হলের ডাইনিংয়ের সামনে দুপুরের ঘটনা নিয়ে আবার তর্কাতর্কি ও মারামারি হয়।

রুম্মানের অভিযোগ, দুপুরে ক্লান্ত থাকায় তিনি শরীফকে ‘ভাই’ না বলে ‘ব্রো’ বলে লিফটটি ধরতে বলেছিলেন। এতে শরীফ তার পরিচয় জানতে চান এবং লিফটে উঠতে বাধা দেন। রাতে বিষয়টি নিয়ে কথা বলার একপর্যায়ে তাকে বকাঝকা ও মারধর করা হয় বলে দাবি করেন তিনি।

অন্যদিকে শরীফের দাবি, রাতে রুম্মানসহ কয়েকজন তার পথরোধ করে পরিচয় জানতে চান এবং একপর্যায়ে তাকে আঘাত করেন। নিজেকে রক্ষা করতে গেলে তার হাত লেগে রুম্মানের কপাল কেটে যায় বলে দাবি করেন শরীফ।

শরীফ আরও অভিযোগ করেন, একপর্যায়ে ছাত্রদল নেতা জিব্রাইল শরীফ কমপক্ষে ১৫ জনকে নিয়ে এসে তার কলার ধরে হলের বাইরে নিয়ে যান। এ সময় তাকে গালাগালি এবং ক্যাম্পাস থেকে বের করে দেওয়া, পুলিশে দেওয়া ও মামলা করার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

জিব্রাইল শরীফ বলেন, আমি শেরেবাংলা হলের সামনে ছিলাম। হলের ভেতর হইচই শুনে সেখানে গিয়ে দেখি আমার ছোট ভাইয়ের সঙ্গে তার সিনিয়রের কোনো একটি বিষয় নিয়ে সমস্যা হয়েছে। পরে বিষয়টি সমাধানের জন্য ২১ ব্যাচের শিক্ষার্থী শরীফ ও উপস্থিত তার ব্যাচের অন্য শিক্ষার্থীদের নিয়ে হলের গেস্টরুমে বসতে চাই। এ সময় সেখানে উপস্থিত ২১ ব্যাচের অনিমেশ রায় তার ব্যাচের অন্যদের বিষয়টি জানালে কয়েকজন শিক্ষার্থী এসে আমাদের সঙ্গে কথা-কাটাকাটি ও একপর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

সংশ্লিষ্টরা জানান, ঘটনার একপর্যায়ে জিব্রাইল শরীফ, মোহাইমিনুল ইসলাম ও হামিদুর রহমান হিমেল ঘটনাস্থলে উপস্থিত হন। পরে জিব্রাইল শরীফের সঙ্গে ২১ ব্যাচের কয়েকজন শিক্ষার্থীর হাতাহাতি হয় বলে জানা গেছে।

এদিকে পরে কিছু শিক্ষার্থী নবাব সিরাজউদ্দৌলা হলে গিয়ে জিব্রাইল শরীফের কক্ষ ভাঙচুর করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আফরান আলী বলেন, যতটুকু বুঝেছি, এটি ব্যাচভিত্তিক ঝামেলা। আমরা বিষয়টি আরও পরিষ্কার হওয়ার চেষ্টা করছি। আগামীকাল সবাইকে নিয়ে বসে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তুরস্কে বিশ্ব জলবায়ু সম্মেলনে আলোচক জাবিপ্রবি শিক্ষক ইমরুল কবির
তুরস্কের আনাতোলিয়ায় বসছে বিশ্ব জলবায়ু সম্মেলনের সমসাময়িক গুরুত্বপূর্ণ আয়োজন (কপ-৩১)।
তুরস্কে বিশ্ব জলবায়ু সম্মেলনে আলোচক জাবিপ্রবি শিক্ষক ইমরুল কবির
স্বেচ্ছাসেবী সংগঠন আরজেপির বিজ্ঞান ম্যাগাজিন ‘ভারটেক্সের’ এর মোড়ক উন্মোচন
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নিবন্ধিত শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) ক্লাব রাজশাহী জুনিয়র প্রোগ্রামার্স (আরজেপি) সাম্প্রতি তাদের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ম্যাগাজিন ‘ভারটেক্স’ প্রকাশ করেছে। 
স্বেচ্ছাসেবী সংগঠন আরজেপির বিজ্ঞান ম্যাগাজিন ‘ভারটেক্সের’ এর মোড়ক উন্মোচন
ডিআইইউর পুরাতন ক্যাম্পাসে আগুন
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) পুরাতন ক্যাম্পাসের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 
ডিআইইউর পুরাতন ক্যাম্পাসে আগুন
সিইউজেএ ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্টের নিবন্ধন শুরু
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সাংবাদিকদের নিয়ে আয়োজিত হতে যাচ্ছে ‘সিইউজেএ ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট ২০২৬’। তৃতীয়বারের মতো আয়োজিত এ উৎসবের আয়োজক হিসেবে থাকছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস)।
সিইউজেএ ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্টের নিবন্ধন শুরু
মাভাবিপ্রবিতে হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগান, অতঃপর...
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ‘জয় বাংলা, জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে তিন বহিরাগতকে আটক করে প্রসাশনের কাছে সোর্পদ করেছে বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীরা।
মাভাবিপ্রবিতে হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগান, অতঃপর...
আরও পড়ুন
উপাচার্যের অফিসে কর্মকর্তাদের মারামারি, ঘটনা কী
গোপালগঞ্জে খেলার সময় লাল কার্ড দেখাতেই তুমুল মারামারি, আহত ১০
রোস্টার নিয়ে বিরোধ, হাসপাতালের ভেতর দুই নার্সের তুমুল মারামারি
‘সেক্স মন্ত্রণালয়’ গঠন নিয়ে আর্মেনিয়ার পার্লামেন্টে তুমুল মারামারি