ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ডেঙ্গু প্রতিরোধে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

নজরুল বিশ্ববিদ্যালয় সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ এএম
কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা। ছবি: আরটিভি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডেঙ্গু প্রতিরোধ, এডিস মশার বিস্তার রোধ ও ক্যাম্পাসের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থান, কেন্দ্রীয় লাইব্রেরি ও অভ্যন্তরীণ সড়ক, টিএসসি ও হলগুলোর চারপাশে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেন তারা।

কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা জানান, বর্ষা মৌসুমে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পানি জমে থাকায় এডিস মশার বংশবিস্তারের আশঙ্কা তৈরি হয়। তাই নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি মশকনিধন ও শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়ানো জরুরি। শিক্ষার্থীদের সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও নিয়মিত কার্যক্রম গ্রহণের দাবি জানান তারা।

এ বিষয়ে শাখা ছাত্রদলের সদস্য সচিব মারুফ হাসান (মামুন সরকার) বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের হলগুলোর আশেপাশে, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ রাস্তা এবং টিএসসির আশেপাশে ড্রেন ও রাস্তাঘাট পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছি। পাশাপাশি শিক্ষার্থী যারা হলের উপর থেকে নিচে ময়লা ফেলে দেয়, তাদের সঙ্গে আলোচনা করেছি, শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টির চেষ্টা করেছি, নির্দিষ্ট স্থানে যেন ময়লা ফেলে। আমাদের এ কার্যক্রম চলমান থাকবে। যখনই প্রয়োজন হবে আমরা পরিচ্ছন্ন অভিযান চালাবো।

শাখা ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দেশব্যাপী চলমান ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর অংশ হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল আজকের এই পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে। ডেঙ্গু প্রতিরোধ শুধু সরকারের একার দায়িত্ব নয়; এটি আমাদের প্রত্যেকের সামাজিক ও নাগরিক দায়িত্ব। ক্যাম্পাসের কোথাও যেন পানি জমে মশার প্রজননক্ষেত্র তৈরি না হয়, সেজন্য সবাইকে সচেতন হতে হবে এবং নিজেদের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের কল্যাণ এবং সামাজিক দায়িত্ব পালনে অগ্রণী ভূমিকা রাখতে চায়। সেই ধারাবাহিকতায় আমাদের এই উদ্যোগ শুধু আজকের পরিচ্ছন্নতা অভিযানে সীমাবদ্ধ থাকবে না; ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত সচেতনতা তৈরির প্রচেষ্টা অব্যাহত থাকবে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টানা তৃতীয়বার বিশ্বসেরা ২% গবেষক তালিকায় বেরোবির ড. ফেরদৌস
গবেষণার আন্তর্জাতিক মঞ্চে অনন্য কীর্তি গড়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কৃতি শিক্ষক অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান। টানা ২০২৪, ২০২৫ ও ২০২৬-তিন বছর বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান করে নিয়েছেন তিনি।
টানা তৃতীয়বার বিশ্বসেরা ২% গবেষক তালিকায় বেরোবির ড. ফেরদৌস
জবির দ্বিতীয় সমাবর্তনের রেজিস্ট্রেশন শুরু
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় সমাবর্তন উপলক্ষে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। ২০২৭ সালের ৩০ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হবে।
জবির দ্বিতীয় সমাবর্তনের রেজিস্ট্রেশন শুরু
টানা দুইবার বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক শফি উল্যাহ্
‎দ্বিতীয়বারের মতো বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শফি উল্যাহ। কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে গত দুই বছর ধরে একমাত্র তিনিই এই তালিকায় আছেন। 
টানা দুইবার বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক শফি উল্যাহ্
প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য বাকৃবির ১৩ শিক্ষার্থী মনোনীত 
বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ প্রদান করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। সম্প্রতি এই পদকের জন্য দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ৪৬৯ জন শিক্ষার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে।
প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য বাকৃবির ১৩ শিক্ষার্থী মনোনীত 
বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় পাবিপ্রবির ৮ শিক্ষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ৮ জন শিক্ষক-গবেষক।
বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় পাবিপ্রবির ৮ শিক্ষক
আরও পড়ুন
সবচেয়ে অকর্মা সন্তানগুলোই সাংবাদিক হয়: সাবেক ছাত্রদল নেতা
গোপালগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা
প্রধানমন্ত্রী স্বর্ণপদকে মনোনীত দুই শিক্ষার্থীর সাফল্যের গল্প
আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে ছাত্রদলের কর্মসূচি