ঢাকা শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল করার হুমকি দিলেন ট্রেনের টিটি 

রাবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ পিএম
ছবি: সংগৃহীত

স্টেশনে ট্রেন থামানোর জন্য চেইন টানতে গেলে মৃন্ময় চক্রবর্তী নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধর, গালিগালাজ ও ছাত্রত্ব বাতিল করার হুমকি দেয় ট্রেনের টিটি ও তার সহযোগীরা।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় খুলনা থেকে রাজশাহীগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মৃন্ময় চক্রবর্তী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রোনমি অ্যাগ্রিকালচারাল অ্যান্ড এক্সটেনশন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

ভুক্তভোগী শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় স্টেশনে ট্রেন থামানোর জন্য চেইন টানতে গেলে ট্রেনের টিটি ও তার সহযোগীরা তার মাথায় চাপ দিয়ে ধরে শরীরে আঘাত করে এবং গেঞ্জির কলার ধরে টানতে টানতে নিয়ে যায়। এরপর কন্ট্রোলরুমে নিয়ে গিয়ে আটকিয়ে রাখে এবং প্রচুর গালিগালাজ ও ছাত্রত্ব বাতিল করার হুমকি দেয়।

ভুক্তভোগী শিক্ষার্থী মৃন্ময় চক্রবর্তী বলেন, বুধবার রাত সোয়া ১১টার দিকে সাগরদাঁড়ি এক্সপ্রেসে ঈশ্বরদী থেকে রাজশাহী আসার সময় রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে ট্রেন থামার কথা থাকলেও তা থামেনি। তাই আমি বিশ্ববিদ্যালয় স্টেশনে ট্রেন থামানোর জন্য চেইন টানতে গেলে ওই সময় টিটি ও তার সহযোগীরা পিছন থেকে আমার মাথার চাপ দিয়ে ধরে আমার শরীরে আঘাত করে এবং গেঞ্জির কলার ধরে টানতে টানতে নিয়ে যায়। এরপর কন্ট্রোলরুমে নিয়ে গিয়ে আটকিয়ে রাখে।

তিনি বলেন, এরমধ্যে তারা আমাকে প্রচুর গালিগালাজ করে এবং ছাত্রত্ব বাতিল করার হুমকি দেয়। তারা আরও বলে যে পড়ালেখা কীভাবে করি সেসব দেখে নিবে। আমার নামে মামলা হবে। এরপর পুলিশ আসে এবং তাড়াতাড়ি মিনিমাইজ করার চেষ্টা করে। কিন্তু ট্রেনের টিটি বলে ভিসি, প্রক্টর, আম্মার এসে তারপর নিয়ে যাবে। এরপর ওসি স্যার আসেন এবং তিনি চেষ্টা করেন যাতে কোনো ঝামেলা না হয়। কিন্তু ট্রেনের লোকজন বলে, আম্মার এসে মুচলেকা দিয়ে ছেড়ে নিয়ে যেতে হবে।

ভুক্তভোগী শিক্ষার্থী মৃন্ময় আরও বলেন, পরবর্তীতে রাকসু প্রতিনিধি মুজাহিদুল ইসলাম সাঈমকে জানালে সে এজিএস সালমান সাব্বির ভাইকে জানান এবং সালমান সাব্বির ভাই প্রশাসনের সাথে কথা বলে আমাকে ছাড়ানোর ব্যবস্থা করেন।

তিনি বলেন, আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। আম্মার ভাই ট্রেন থামার বিষয়ে স্ট্যাটাস দিয়েছিলেন যে, তিতুমীর আর সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন নাকি বিশ্ববিদ্যালয় স্টেশনে থামবে। তাহলে আজকে কেন থামলো না আর আমাকে কেন এই পরিস্থিতিতে পড়তে হলো? আমার সাথে ঘটে যাওয়া অন্যায়ের বিচার চাই আমি।

এসময় প্রত্যক্ষদর্শী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী বলেন, আজ আমরা রাজশাহী আসার সময় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হই। প্রথমে আমরা আন্দাজ করতে না পারলেও পরে বুজতে পারছি এটা ট্রেনের টিটি ও তার সহযোগীদের পরিকল্পিত ছিলো। দুই তিন দিন আগে আমরা দেখছি যে সাঁগরদাড়ি ট্রেন স্টেশন বাজারে থামছে। আজকে ট্রেন লেট ছিল প্রায় পৌনে দুই ঘণ্টা এবং বাইরে বৃষ্টিও হচ্ছিল। আমরা বেশ কয়েকজন ছিলাম। চেইন টানার পরে তারা হচ্ছে আমরা তারা যখন আমাদেরকে ধরে আমার ভুক্তভোগী ভাইকে যখন ধরে ধরার পরে আমরা ঐখানে সারেন্ডার করি যে হ্যাঁ আমরা ভুল করছি। একটা অন্যায় আমাদের হয়ে গেছে।

তিনি বলেন, তারা আমাদেরকে তখন অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে গায়ে হাত দেয়। আমাদের কথা ছিল যে আমাদের ভুল হয়েছে রেলের যে আইন আছে যে চেইন টানলে ২০০ টাকা জরিমানা বা অনাদায়ে অন্যান্য শাস্তি। আমাদেরকে তো সেই শাস্তির আওতায় নেওয়া হবে। তার পূর্বে কেন ইউনিভার্সিটির একজন শিক্ষার্থীকে তারা শিক্ষা নিয়ে বাজে কথা বলবে। এই জাতীয় কথা বলা, গায়ে হাত তোলা, হুমকি দেওয়া এগুলো খুবই জঘন্য কাজ।

এর আগে, গত ২১ জুলাই রাতে ঢাকা থেকে রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনে রসিদ ছাড়াই যাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের প্রতিবাদ করায় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে টিটি মারধর করেন। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের চারুকলা সংলগ্ন রেললাইনে অবস্থান নিয়ে অবরোধ শুরু করলে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

পরবর্তীতে রাকসু, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রেল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে বিষয়টি সমঝোতা করা হয়। এসময় রাকসু ও শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হয়, প্রাথমিকভাবে পদ্মা এক্সপ্রেস, তিতুমীর এক্সপ্রেস ও সাগরদাঁড়ি এক্সপ্রেস এই তিনটি ট্রেন রাতে বিশ্ববিদ্যালয় স্টেশনে যাত্রাবিরতি দেবে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘স্বপ্নের শুরু হলো আজ’, বদরুন্নেসা কলেজে ক্যারিয়ার ক্লাবের উদ্বোধন
রাজধানীর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন ও দিকনির্দেশনার লক্ষ্যে ‘স্বপ্নের শুরু হলো আজ’ স্লোগানে ক্যারিয়ার ক্লাবের শুভ উদ্বোধন করা হয়েছে।
‘স্বপ্নের শুরু হলো আজ’, বদরুন্নেসা কলেজে ক্যারিয়ার ক্লাবের উদ্বোধন
হাবিপ্রবিতে বাসের অবস্থান জানতে ‘HSTU বাস কই’ অ্যাপসের উদ্ভাবন
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) পরিবহন সেবার মান বৃদ্ধি করতে বাস ট্রাকিং অ্যাপস এবং ওয়েবসাইট তৈরি করেছে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স অ্যান্ড ইন্জিনিয়ারিং বিভাগের (সিএসই) ২৩ ব্যাচের ৪ জন শিক্ষার্থী। সফলভাবে উদ্ভাবনের পর বিশ্ববিদ্যালয়ের বাসে সফল ট্রায়ালও সম্পন্ন করেছেন বলে জানিয়েছেন তারা। বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের চার শিক্ষার্থী মাহমুদুল হাসান এবিন, আহনাফ আদিল সৌমিক, মহিউদ্দিন মেহেদী, ইনান আহমেদের উদ্যোগে এই সার্ভার ও অ্যাপস তৈরি করা হয়েছে। এর তত্ত্বাবধানে যুক্ত ছিলেন একই বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল্লা আল মামুন এবং ইইই বিভাগের সহকারী অধ্যাপক হাসানুল করিম রনি।  চার শিক্ষার্থীর দেওয়া তথ্য থেকে জানা যায়, বাস কখন নির্দিষ্ট স্টপেজে পৌছাবে, বাসের লাইভ লোকেশন, বাসের বর্তমান গতি, এক স্টপেজ থেকে আরেক স্টপেজে পৌছানোর সময়, কোনো স্টপেজ থেকে কতক্ষণ পর আরেকটি বাস ছাড়বে, কোন নির্দিষ্ট বাস চলছে নাকি বন্ধ আছে এসকল তথ্য সহ আরও তথ্য পাওয়া যাবে এই অ্যাপস থেকে। এছাড়াও প্রতি ৩ থেকে ৫ সেকেন্ড পরপর বাসের গতি এবং অবস্থানও আপডেট হবে বলে জানান তারা। এছাড়াও এআই প্রযুক্তি ব্যবহার করে বাসের যাত্রী গণনা এবং বাসে কতটা ভীর সেসব তথ্যও সংযুক্ত থাকবে বলে দাবী তাদের। সব সুবিধা যুক্ত করে সফলভাবে ক্যাম্পাসের বাসে ট্রায়াল সম্পন্ন করেছেন বলে জানান তারা। এখন প্রশাসনের অনুমতি পেলে এটি বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার কাছে হস্তান্তরের পরিকল্পনা তাদের।  উদ্যোগের বিষয়ে জানতে চাইলে শিক্ষার্থী আহনাফ আদিল সৌমিক বলেন, গত বছরের নভেম্বরের দিকে 'লাল বাস' দেখে ভাবলাম আমাদের হাবিপ্রবি ক্যাম্পাসের জন্যও এমন কিছু বানানো যায় কিনা। সেখান থেকেই শুরু, আর প্রায় এক বছর ধরে আমরা চারজন মিলে কাজ করে যাচ্ছি। মামুন স্যারের তত্ত্বাবধানে নিজেরাই বানিয়েছি কাস্টম ডিভাইস, ওয়েবসাইট আর অ্যাপস। অনেক জায়গায় গিয়েছি, অনেকবার চেষ্টা করেছি—তবুও থামিনি। আলহামদুলিল্লাহ, কয়েকবার বাসে ট্রায়াল দিয়ে দেখেছি, আমাদের সিস্টেম বাস্তবে কাজ করছে। এখন আমাদের একটাই ইচ্ছা এই কাজটা শুধু প্রজেক্ট হয়ে না থেকে হাবিপ্রবির জন্য সত্যিই কিছু করতে পারুক এবং একদিন পরিবহন সেক্টরে ইমপ্লিমেন্ট করা হোক। আরটিভি/ এসকেডি  
হাবিপ্রবিতে বাসের অবস্থান জানতে ‘HSTU বাস কই’ অ্যাপসের উদ্ভাবন
টানা চতুর্থবার বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় নজরুল বিশ্ববিদ্যালয়ের ড. নুরুজ্জামান খাঁন
​বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় টানা চতুর্থবারের মতো স্থান পেয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো নুরুজ্জামান খাঁন। ​যুক্তরাষ্ট্রের বিখ্যাত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক স্বনামধন্য প্রকাশনা সংস্থা এলসেভিয়ার (Elsevier) কর্তৃক যৌথভাবে প্রকাশিত বিশ্বসেরা গবেষকদের তালিকায় তার নাম স্থান পেয়েছে। এর আগে তিনি ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালের প্রকাশিত তালিকায়ও অন্তর্ভুক্ত ছিলেন।   ​প্রকাশিত আন্তর্জাতিক সূচক অনুযায়ী, ড. মো নুরুজ্জামান খাঁনের বৈশ্বিক র‍্যাংক ৪৬০১৭। তার মূল বিষয় 'ক্লিনিক্যাল মেডিসিন' এবং ‘পাবলিক হেলথ’ সাবফিল্ডে তার বিশ্ব র‍্যাংক ৪২৬। প্রকাশিত তথ্যে আরও দেখা যায়, তার এইচ-ইনডেক্স (H-index) ২৬ এবং এইচএম-ইনডেক্স (Hm-index) ৬।  এলসেভিয়ারের প্রকাশিত এই তালিকায় বিশ্বের শীর্ষ এক লাখ গবেষকের পাশাপাশি নিজ নিজ গবেষণা-শাখায় সেরা ২ শতাংশে থাকা বিজ্ঞানীদের অন্তর্ভুক্ত করা হয়। গবেষকদের কাজের আন্তর্জাতিক প্রভাব, সাইটেশন সংখ্যা, গবেষক হিসেবে তাদের ভূমিকা ও সহলেখকদের সঙ্গে যৌথ কাজের নানা মানদণ্ড বিবেচনা করে এই র‍্যাংকিং তৈরি করা হয়ে থাকে।   ​টানা চার বছর আন্তর্জাতিক এই স্বীকৃতি অর্জনে নিজের অনুভূতি প্রকাশ করে ড. মো নুরুজ্জামান খাঁন বলেন, বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান পাওয়া আমার জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। এই অর্জন আমার ব্যক্তিগত প্রচেষ্টার স্বীকৃতি হলেও এর সঙ্গে আমার বিশ্ববিদ্যালয়ের নাম যুক্ত হওয়ায় আমি আরও আনন্দিত। আমি বিশ্বাস করি, একজন গবেষকের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে ব্যক্তিগত নিষ্ঠা ও পরিশ্রমের পাশাপাশি প্রাতিষ্ঠানিক সহযোগিতা এবং অনুকূল গবেষণা পরিবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গবেষণার সুযোগ সম্প্রসারণ এবং গবেষকদের পেশাগত বিকাশে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা গেলে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে আরও বেশি গবেষক আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করতে পারবেন। আমার প্রত্যাশা, ভবিষ্যতে গবেষণাবান্ধব পরিবেশ আরও উন্নত হবে এবং গবেষকদের আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার সুযোগ ও উৎসাহ বৃদ্ধি পাবে। বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও আন্তর্জাতিক পরিচিতি বৃদ্ধিতে অবদান রাখতে পারা আমার জন্য সব সময়ই আনন্দের। ​উল্লেখ্য, আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ার ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় প্রতিবছর বিশ্বের শীর্ষ ২% গবেষকদের এই তালিকা প্রকাশ করে থাকে। মানসম্পন্ন প্রকাশনা ও গবেষণাপত্রের উদ্ধৃতির ওপর ভিত্তি করে বিশ্বজুড়ে বিজ্ঞানীদের স্বীকৃতি প্রদানে এই তালিকাটি অত্যন্ত মর্যাদাপূর্ণ বলে বিবেচিত।  আরটিভি/ এসকেডি
টানা চতুর্থবার বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় নজরুল বিশ্ববিদ্যালয়ের ড. নুরুজ্জামান খাঁন
ইবিতে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) তৃতীয় পর্যায়ে ১ম সংশোধিত উন্নয়ন প্রকল্পের প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) ১৬তম সভা ও চলমান উন্নয়নকাজের সাইট পরিদর্শন করা হয়েছে।
ইবিতে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত
জবিতে দুর্গাপূজার ছুটি শুরু ১৮ অক্টোবর
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৮ অক্টোবর (রবিবার) থেকে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছুটি ঘোষণা করা হয়েছে।
জবিতে দুর্গাপূজার ছুটি শুরু ১৮ অক্টোবর
আরও পড়ুন
সিলেটে টিকিটের সঙ্গে এনআইডির মিল না থাকলে ভ্রমণ করা যাবে না ট্রেনে  
রাবিতে তিন ছাত্রদল নেতা-কর্মীসহ চারজনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: নির্ধারিত সময়ে জমা হয়নি তদন্ত প্রতিবেদন
ঢাকার দুই হাসপাতাল ও ফিলিং স্টেশনকে জরিমানা