ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

পিএইচডি গবেষকদের নিয়ে রাবির আইবিএস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবীনবরণ

রাবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ পিএম
ছবি : আরটিভি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ৬ জন পিএইচডি ও ২৬ জন এমফিল নবীন গবেষককে বরণ করে নিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (আইবিএস) অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের আইবিএস সেমিনার কক্ষে এ নবীনবরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম।

আইবিএস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মো. ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আব্দুল আলীম এবং উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ।

নবীনবরণ অনুষ্ঠানে বক্তারা গবেষণার মাধ্যমে বিশ্ববিদ্যালয় ও রাষ্ট্রের কল্যাণে অবদান রাখার জন্য নবীন গবেষকদের প্রতি আহ্বান জানান।

নবীন গবেষক মো. মিরাজুল ইসলাম বলেন, ‘একজন গবেষক হিসেবে আজকের নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি খুবই গর্বিত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রথমবারের মতো আইবিএসের নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, যা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়।’

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম বলেন, ‘আইবিএস বাংলাদেশ সম্পর্কে জানার অন্যতম গুরুত্বপূর্ণ গবেষণা প্রতিষ্ঠান। বাংলাদেশের অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের তুলনায় আইবিএসের অবস্থান কিছুটা স্বতন্ত্র। আগামী বাজেটে আইবিএসের জন্য বিশেষ বরাদ্দের ব্যবস্থা করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।’

সভাপতির বক্তব্যে আইবিএস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মো. ফজলুল হক বলেন, ‘গবেষণার মান কেমন হবে, সেই দায়িত্ব মূলত গবেষকদের। আর গবেষকদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার দায়িত্ব আইবিএস কর্তৃপক্ষের। এই দুইয়ের মাঝামাঝি একজন সেবক হিসেবে কাজ করার দায়িত্ব অ্যালামনাই অ্যাসোসিয়েশনের। আমরা সেই কাজটিই করে যাচ্ছি।’

তিনি বলেন, ‘আমরা চাই, আইবিএস একটি সুন্দর পরিসরে আরও ভালোভাবে প্রতিষ্ঠিত হোক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গবেষণার মান ও মর্যাদা আন্তর্জাতিক পর্যায়ে আরও উচ্চতর অবস্থান তৈরি করুক। এখান থেকে ভালো গবেষক ও মানসম্মত গবেষণা তৈরি হলে প্রশাসনও আইবিএসের প্রতি আরও বেশি গুরুত্ব দেবে।’

এসময় আরো উপস্থিত ছিলেন আইবিএস এর পরিচালক অধ্যাপক ড. মোস্তফা কামাল, আইবিএস অ্যালামনাই এসোসিয়েশনের সেক্রেটারি ড. মোহাম্মদ নাজিমুল ও অ্যাসোসিয়েশনের সাবেক সেক্রেটারি অধ্যাপক ড. কামরুজ্জামান।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে জবির ক্যাফেটেরিয়ায় পানির ফিল্টার স্থাপন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় দীর্ঘদিনের খাবার পানির সংকট নিরসনে প্রায় তিন লাখ টাকা মূল্যের আধুনিক পানির ফিল্টার স্থাপন করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। ফিল্টারটি প্রতি ঘণ্টায় ৫০০ লিটার পানি পরিশোধন করতে সক্ষম।
আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে জবির ক্যাফেটেরিয়ায় পানির ফিল্টার স্থাপন
কারিগরি ও প্রযুক্তি বিষয়ে শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির
দেশের বেকারত্ব হ্রাসে কারিগরি ও প্রযুক্তি শিক্ষার প্রসারে অধিকতর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কারিগরি ও প্রযুক্তি বিষয়ে শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির
খুবির দুই হলে লিফট স্থাপনের দাবি
খুলনা বিশ্ববিদ্যালয়ের ছয় তলা বিশিষ্ট বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রহুল আমিন হল ও বিজয় ২৪ হলে লিফট ব্যবস্থা না থাকায় ৬য় তলা ভবনে সিঁড়ি দিয়ে  ওঠানামায় আবাসিক শিক্ষার্থীদের প্রতিদিন  ক্লান্তি ও সময় অপচয়ের মধ্য দিয়ে যেতে হচ্ছে ফলে দ্রুত লিফট দেওয়ার দাবি জানান হলের আবাসিক শিক্ষার্থীরা।
খুবির দুই হলে লিফট স্থাপনের দাবি
রাজশাহী রেলস্টেশন ভাঙচুর, রাবি-রেলের দ্বন্দ্বে নেপথ্যে কী  
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে রেলওয়ে কর্মীদের সংঘাত যেন থামছেই না। গত জুলাইয়ে ট্রেনের ভেতর এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগের পর সেপ্টেম্বরে আরও দুই শিক্ষার্থীকে হেনস্তা ও মারধরের অভিযোগ উঠেছে টিটিই ও রেলওয়ে নিরাপত্তাকর্মীদের বিরুদ্ধে।
রাজশাহী রেলস্টেশন ভাঙচুর, রাবি-রেলের দ্বন্দ্বে নেপথ্যে কী  
রাষ্ট্রপতির সঙ্গে জবি উপাচার্যের বৈঠক, সমাবর্তনের তারিখ ঘোষণা 
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় সমাবর্তন আগামী বছরের ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের সঙ্গে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের বৈঠক হয়েছে। বৈঠকে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. সাবরিনা ইয়াসমিন ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. গিয়াসউদ্দিন উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতির সঙ্গে জবি উপাচার্যের বৈঠক, সমাবর্তনের তারিখ ঘোষণা 
আরও পড়ুন
রাজশাহী রেলস্টেশন ভাঙচুর, রাবি-রেলের দ্বন্দ্বে নেপথ্যে কী  
রাবি শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী রেলস্টেশনে ভাঙচুর
রাবি শিক্ষার্থীকে বেধড়ক পেটালেন রেলওয়ে কর্মকর্তারা
গ্রামীণ চক্ষু হাসপাতালের উদ্যোগে রাবিতে ১০ দিনব্যাপী বিনামূল্যে চক্ষু পরীক্ষা