ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

গ্রামীণ চক্ষু হাসপাতালের উদ্যোগে রাবিতে ১০ দিনব্যাপী বিনামূল্যে চক্ষু পরীক্ষা

রাবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ দেওয়া হচ্ছে। ছবি: আরটিভি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১০ দিনে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও পরামর্শ দেওয়ার ক্যাম্প শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতায় গ্রামীণ চক্ষু হাসপাতাল রাজশাহীর উদ্যোগে এ ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে।

রোববার (২০ সেপ্টেম্বর) থেকে ৪ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবনের সামনে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্যাম্প চলবে।

ক্যাম্পে অংশগ্রহণকারীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সুবিধাও বিনামূল্যে দেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের জন্য চশমা কেনায় ১০ শতাংশ ছাড় দেওয়ার কথাও জানিয়েছে আয়োজকরা।

ক্যাম্পের সময়সূচি অনুযায়ী, ২০ সেপ্টেম্বর রবীন্দ্র ভবন, ২১ সেপ্টেম্বর সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবন, ২২ সেপ্টেম্বর শহীদুল্লাহ কলা ভবন, ২৪ সেপ্টেম্বর মমতাজ উদ্দিন ভবন, ২৭ সেপ্টেম্বর সত্যেন্দ্রনাথ বসু বিজ্ঞান ভবন, ২৮ সেপ্টেম্বর জাবির ইবনে হাইয়ান বিজ্ঞান ভবন, ২৯ সেপ্টেম্বর জগদীশচন্দ্র বসু বিজ্ঞান ভবন, ৩০ সেপ্টেম্বর জামাল নজরুল ইসলাম বিজ্ঞান ভবন, ১ অক্টোবর কৃষি ভবন এবং ৪ অক্টোবর জয়নুল আবেদিন চারুকলা ভবনে ক্যাম্প অনুষ্ঠিত হবে।

মার্কেটিং বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহিমা ইসলাম বলেন, এখানে এসে দেখলাম সবাই বেশ আন্তরিকতার সঙ্গে সেবা দিচ্ছেন। চিকিৎসকরা যথেষ্ট সময় নিয়ে ভালোভাবে আমার চোখ পরীক্ষা করেছেন এবং প্রয়োজনীয় বিষয়গুলো বুঝিয়ে দিয়েছেন। একজন শিক্ষার্থী হিসেবে বিষয়টি আমার কাছে বেশ সুবিধাজনক মনে হয়েছে। বিশেষ করে ক্যাম্পাসেই বিনামূল্যে চোখ পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ পাওয়ায় সময় ও খরচ দুটোই সাশ্রয় হচ্ছে।

ফোকলোর বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জিসান হোসাইন বলেন, আমরা প্রতিদিন মোবাইল, ল্যাপটপসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করি। ফলে অনেক সময় চোখে নানা ধরনের সমস্যা দেখা দেয়। কিন্তু ক্লাস, পরীক্ষা ও অন্যান্য ব্যস্ততার কারণে সবসময় বাইরে গিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া সম্ভব হয় না। তাই ক্যাম্পাসে এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের জন্য বেশ উপকারী। আশা করি, ভবিষ্যতেও শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবার কথা বিবেচনা করে এ ধরনের উদ্যোগ নিয়মিত আয়োজন করা হবে।

গ্রামীণ চক্ষু হাসপাতাল রাজশাহীর ব্যবস্থাপক মিরাজুর রহমান বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা ১০টি একাডেমিক ভবনে চক্ষু চিকিৎসা ক্যাম্প শুরু করেছি। এসব ভবনের সামনে শিক্ষার্থীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি ওষুধে ছাড় এবং চশমার ক্ষেত্রে ১০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। ক্যাম্পের মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের বিনামূল্যে চক্ষুসেবা দেওয়া। আজ প্রথমার্ধেই তিন শতাধিক শিক্ষার্থী সেবা নিয়েছেন।

তিনি আরও বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও আমরা রাজশাহীর বিভিন্ন প্রতিষ্ঠানে সেবা দিয়ে থাকি। কারও চোখে বড় ধরনের সমস্যা থাকলে তাকে আমাদের প্রধান হাসপাতালে রেফার করা হয়। সেখানে বিশেষ ছাড়ে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নজরুল কলেজে ‘শরৎ উৎসব ও নবীনবরণ’ অনুষ্ঠিত
উৎসবমুখর পরিবেশে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজে বাংলা বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব ও নবীনবরণ-২০২৬’।
নজরুল কলেজে ‘শরৎ উৎসব ও নবীনবরণ’ অনুষ্ঠিত
চুয়েটে নতুন উপাচার্যকে পদত্যাগের আল্টিমেটাম শিক্ষার্থীদের, না হলে অবরুদ্ধ রাখার ঘোষণা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহাল না করা পর্যন্ত নবনিযুক্ত উপাচার্যকে উপাচার্য ভবনে অবরুদ্ধ রাখার ঘোষণা দিয়েছেন তারা।
চুয়েটে নতুন উপাচার্যকে পদত্যাগের আল্টিমেটাম শিক্ষার্থীদের, না হলে অবরুদ্ধ রাখার ঘোষণা
বুটেক্সে অনুষ্ঠিত হলো বিদেশে উচ্চশিক্ষাবিষয়ক সেমিনার
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) বিজনেস ক্লাবের আয়োজনে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 
বুটেক্সে অনুষ্ঠিত হলো বিদেশে উচ্চশিক্ষাবিষয়ক সেমিনার
কুবিতে হলের সিসিটিভি ভাঙচুরের অভিযোগে শিক্ষার্থীকে শোকজ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয়-২৪ হলে দুটি সিসিটিভি ক্যামেরা ভাঙচুরের অভিযোগে অলি আহমেদ দয়ালশাহ নামে এক শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে হল প্রশাসন।
কুবিতে হলের সিসিটিভি ভাঙচুরের অভিযোগে শিক্ষার্থীকে শোকজ
মাদরাসায় মামাকে দিয়ে প্রক্সি ক্লাস করান জীবন, নেন অর্ধেক বেতন
রাজশাহীর বাঘা উপজেলার একটি আলিম মাদরাসায় শিক্ষক হিসেবে কর্মরত থাকলেও নিজে নিয়মিত ক্লাস না নিয়ে মামাকে দিয়ে পাঠদান করানোর অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থী নাফিউল ইসলাম জীবনের বিরুদ্ধে। 
মাদরাসায় মামাকে দিয়ে প্রক্সি ক্লাস করান জীবন, নেন অর্ধেক বেতন
আরও পড়ুন
রাবি সায়েন্স ক্লাবের উদ্যোগে ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি