ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

গোপনে নারীদের ভিডিও করার সময় জবি শিক্ষার্থী হাতেনাতে ধরা, অতঃপর...

জবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ পিএম
ছবি : আরটিভি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে নারীদের গোপনে ছবি ও ভিডিও ধারণের অভিযোগে এক শিক্ষার্থীকে আটক করে প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করেছেন সাধারণ ছাত্ররা। তার মুঠোফোনে একাধিক নারীর ছবি ও ভিডিও পাওয়া গেছে বলে অভিযোগ করেন তারা। এ ঘটনায় লিখিত অঙ্গীকারনামা নেওয়ার পর ওই শিক্ষার্থীকে তার বিভাগের শিক্ষকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ক্যাম্পাসে গোপনে ভিডিও ধারণের সময় কয়েকজন শিক্ষার্থীর সন্দেহ হলে ওই শিক্ষার্থীকে আটক করা হয়। পরে তার মুঠোফোন পরীক্ষা করে বিভিন্ন নারীর ছবি ও ভিডিও পাওয়া যায় বলে শিক্ষার্থীরা জানান।

পরে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে বিষয়টি প্রাথমিকভাবে পর্যালোচনা করে তার কাছ থেকে লিখিত অঙ্গীকারনামা নেওয়া হয়। এরপর তাকে বিভাগের শিক্ষকদের কাছে হস্তান্তর করা হয় এবং প্রয়োজনীয় কাউন্সেলিংয়ের ব্যবস্থা করার জন্য সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আজম খান বলেন, ‘প্রাথমিকভাবে আমাদের কাছে মনে হয়েছে, ছেলেটির মানসিকভাবে কিছুটা সমস্যা রয়েছে। বিশ্ববিদ্যালয়ে কাউন্সেলিংয়ের ব্যবস্থা আছে। সে অনুযায়ী তাকে বিভাগের শিক্ষকদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং কাউন্সেলিংয়ের জন্য সুপারিশ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এটি প্রাথমিকভাবে একটি ঘটনা হিসেবে বিবেচনা করে তাকে সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা আবার ঘটলে কিংবা কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তার বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।’

শিক্ষার্থীদের অভিযোগ, ক্যাম্পাসে কারও অনুমতি ছাড়া গোপনে ছবি বা ভিডিও ধারণ শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তার জন্য উদ্বেগের বিষয়। এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসনের নজরদারি ও কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অগ্নিনিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইবিতে দিনব্যাপী কর্মশালা
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের ল্যাবরেটরি ও অগ্নিনিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত করতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
অগ্নিনিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইবিতে দিনব্যাপী কর্মশালা
পাবিপ্রবির প্রথম সমাবর্তনের তারিখ ঘোষণা
দীর্ঘ প্রতীক্ষার পর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ২০২৭ সালের মার্চ মাসের ১৫ ও ১৬ তারিখের মধ্যে সমাবর্তনটি অনুষ্ঠিত হবে।
পাবিপ্রবির প্রথম সমাবর্তনের তারিখ ঘোষণা
যবিপ্রবিতে পরিবহন সেবায় বার্ষিক জ্বালানি সাশ্রয় ৪০ লাখ টাকা
পরিবহন দপ্তরের তথ্য অনুযায়ী, এসব ব্যবস্থাপনার ফলে ২০২৪-২৫ অর্থবছরের তুলনায় ২০২৫-২৬ অর্থবছরে জ্বালানি খাতে প্রায় ৪০ লাখ টাকার বেশি সাশ্রয় হয়েছে।
যবিপ্রবিতে পরিবহন সেবায় বার্ষিক জ্বালানি সাশ্রয় ৪০ লাখ টাকা
বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে রাষ্ট্রপতির আহ্বান
দেশ ও বিদেশের কর্মসংস্থান উপযোগী প্রযুক্তি, প্রকৌশল ও কারিগরি শিক্ষা দানে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে রাষ্ট্রপতির আহ্বান
জবিতে ‘স্পেশাল রিসার্চ অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইমরানুল হক
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রথমবারের মতো আয়োজিত ‘স্পেশাল রিসার্চ অ্যাওয়ার্ড’ পেয়েছেন মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ও গবেষণা পরিচালক অধ্যাপক ড. ইমরানুল হক।
জবিতে ‘স্পেশাল রিসার্চ অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইমরানুল হক
আরও পড়ুন
জবিতে ‘স্পেশাল রিসার্চ অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইমরানুল হক
জবির সিন্ডিকেট সদস্য হলেন ঢাবির অধ্যাপক মোর্শেদ হাসান খান
আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে জবির ক্যাফেটেরিয়ায় পানির ফিল্টার স্থাপন
কারিগরি ও প্রযুক্তি বিষয়ে শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির