ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

বেরোবির বাসে ট্র্যাকিং সুবিধা চালু, ভোগান্তি কমবে শিক্ষার্থীদের

বেরোবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পিএম
ছবি : আরটিভি

‎শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে (বেরোবি) বাসের লাইভ লোকেশন ট্র্যাকিং সুবিধা চালু হয়েছে। এর ফলে এখন থেকে মোবাইল অ্যাপের মাধ্যমেই বাসের বর্তমান অবস্থান ও রুট জানতে পারবেন শিক্ষার্থীরা।

‎জানা গেছে, এই সুবিধা ব্যবহার করতে শিক্ষার্থীদের প্রথমে মোবাইলে ALO App ডাউনলোড করতে হবে। এরপর Student User অ্যাকাউন্ট দিয়ে লগইন করতে হবে। শিক্ষার্থীদের লগইনের জন্য ইমেইল: [email protected] এবং পাসওয়ার্ড: VTS@2026 ব্যবহার করতে হবে। এই অ্যাকাউন্টে প্রবেশের ক্ষেত্রে কোনো ওটিপি ভেরিফিকেশনের প্রয়োজন হবে না।

‎অ্যাপে সফলভাবে লগইন করার পর Vehicle Tracking অপশনে গেলেই চলাচলরত বাসগুলোর লাইভ লোকেশন ও নির্ধারিত রুট দেখা যাবে।

‎এ বিষয়ে রসায়ন বিভাগের শিক্ষার্থী হাবিবুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ে বাস ট্র্যাকিং সুবিধা চালু হওয়া নিঃসন্দেহে একটি শিক্ষার্থীবান্ধব, সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। এর মাধ্যমে শিক্ষার্থীরা খুব সহজেই মোবাইলের মাধ্যমে বাসের বর্তমান অবস্থান জানতে পারবে, ফলে অপেক্ষার সময় ও অনিশ্চয়তা অনেকটাই কমবে। বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থায় প্রযুক্তির এমন কার্যকর ব্যবহার আধুনিক ও স্মার্ট ক্যাম্পাস গড়ে তোলার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

‎গণিত বিভাগের শিক্ষার্থী জাওয়াদ সাজিদ বলেন, বেরোবিতে বাস ট্র্যাকিং সুবিধা চালু হওয়া শিক্ষার্থীবান্ধব ও সময়োপযোগী একটি উদ্যোগ। এর মাধ্যমে শিক্ষার্থীরা বাসের অবস্থান ও সম্ভাব্য পৌঁছানোর সময় জানতে পারবে, ফলে অপেক্ষার সময় কমবে এবং যাতায়াত আরও সহজ ও নিরাপদ হবে। বিশেষ করে দূরবর্তী স্থান থেকে আসা শিক্ষার্থীদের জন্য এটি বেশ কার্যকর ভূমিকা রাখবে। আশা করি, ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থার অন্যান্য ক্ষেত্রেও প্রযুক্তিনির্ভর এমন আরও উদ্যোগ নেওয়া হবে।

‎পরিবহন পুলের পরিচালক সহযোগী অধ্যাপক মাসুদ রানা বলেন, শিক্ষার্থীদের একটা দাবি ছিল অনেক দিনের। আমি পরিবহন দপ্তরের দায়িত্ব নেয়ার পর থেকেই শিক্ষার্থীরা আমাকে অনেকবার বলেছে যে স্যার যদি গাড়ির লাইভ ট্রাকিং এর ব্যবস্থা করা যেত। তাহলে আমাদের জন্য উপকার হত। গাড়িটি কোন জায়গায় অবস্থান করছে আমরা জানতে পারতাম। তখন থেকেই আমি দাবিটি নোট আকারে প্রশাসনের অনুমোদনের জন্য পাঠিয়েছিলাম। সেটাই বিভিন্ন যাচাই-বাছাই সাপেক্ষে কিছুদিন আগে কাজের অডার হয়ে ডিভাইসগুলো গ্রামীন ফোন থেকে নিয়েছে । শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারীদের জন্য আলাদা আইডি রয়েছে। সে আইডি দিয়ে তারা তাদের লোকেশন দেখতে পারবে। পরিবহন দপ্তর পুরোটা কন্ট্রোলের মধ্যে রাখবে। অনেকদিন পরে হলেও শিক্ষার্থীদের দীর্ঘদিনের চাওয়াটা যে পূরণ হলো। এটা আমাদের দপ্তরের পক্ষ থেকে ভালো লাগার বিষয়।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জুলাই নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ডিআইইউতে বহিষ্কার ছাত্রলীগ কর্মী
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)-এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২তম ব্যাচের শিক্ষার্থী অভি ইসলামের বিরুদ্ধে ফেসবুকে জুলাই নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও নারী হেনস্তার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে মুচলেকা নিয়ে এক মাসের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। 
জুলাই নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ডিআইইউতে বহিষ্কার ছাত্রলীগ কর্মী
বেরোবি ও আইসিএমএবির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
শিক্ষা, গবেষণা ও পেশাগত দক্ষতা উন্নয়নে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ও ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
বেরোবি ও আইসিএমএবির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
সরকারকে ধন্যবাদ জানিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ে আনন্দ র‍্যালি
নবম জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুমোদন করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়ে আনন্দ র‍্যালি করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়ন।
সরকারকে ধন্যবাদ জানিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ে আনন্দ র‍্যালি
অপ্রতিম হত্যাকাণ্ড: আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী
কুমিল্লায় আলোচিত ইয়াশাত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে কোনো আইনজীবী লড়বেন না বলে সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা জেলা আইনজীবী সমিতি। মানবিক দৃষ্টিকোণ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সমিতির নেতারা।
অপ্রতিম হত্যাকাণ্ড: আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী
যবিপ্রবির আইকিউএসি’র নতুন পরিচালক ড. মীর মোশাররফ হোসেন
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স (এফএমবি) বিভাগের অধ্যাপক ড. মোঃ মীর মোশাররফ হোসেন।
যবিপ্রবির আইকিউএসি’র নতুন পরিচালক ড. মীর মোশাররফ হোসেন
আরও পড়ুন
হাসিনাকে ফেরানোর তৎপরতায় বেরোবি শিক্ষকদের সংশ্লিষ্টতা অনুসন্ধানে কমিটি গঠন
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ১৪৪ ধারা জারি
বেরোবি ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: পদ পেলেন যারা
বড় পর্দায় বিশ্বকাপ: বেরোবিতে যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা