ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

কুবি শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ দিলেন শিক্ষার্থী

কুবি সংবাদদাতা , আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ পিএম
অভিযুক্ত অধ্যাপক কাজী এম আনিছুল ইসলাম। ছবি: আরটিভি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক কাজী এম আনিছুল ইসলামকে নিয়ে বিস্তর অভিযোগ তুলেছেন একই বিভাগের সাবেক শিক্ষার্থী আছমা ইসলাম। এক ফেসবুক পোস্টে তিনি ওই শিক্ষককে ‘শিক্ষক কম, মেয়েখোর বেশি’ বলে মন্তব্য করেন। একইসঙ্গে শিক্ষার্থীদের সঙ্গে অপমানজনক আচরণ, ব্যক্তিগতভাবে হয়রানি, থিসিসের পদ্ধতি পরিবর্তনের নির্দেশ এবং সুপারিশপত্র না দেওয়াসহ বিভিন্ন অভিযোগ করেন তিনি।

আছমা ইসলাম বর্তমানে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ক্যারোলাইনার ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস কলেজে গ্র্যাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত। এর আগে তিনি ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটি থেকে গণযোগাযোগ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে আছমা ইসলাম লেখেন, ২০২৪ সালের ৩১ জানুয়ারি যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে আবেদনের জন্য কাজী আনিছের কাছে সুপারিশপত্র চাওয়ার বিষয়ে তার সর্বশেষ যোগাযোগ হয়। এর আগে একাধিকবার ফোনে অনুমতি নিয়ে তিনি ওই শিক্ষককে ই-মেইল ও হোয়াটসঅ্যাপে সুপারিশপত্রের প্রয়োজনীয় তথ্য পাঠান বলে দাবি করেন। এমনকি শিক্ষকটির পরামর্শে নতুন একটি হোয়াটসঅ্যাপ নম্বরেও তা পাঠিয়েছিলেন বলে জানান তিনি।

আছমার অভিযোগ, প্রায় দুই মাস ধরে বিভিন্ন সময়ে স্মরণ করিয়ে দেওয়ার পরও কাজী আনিছ তাকে কোনো সুপারিশপত্র দেননি। এমনকি সুপারিশপত্র দেবেন না, সেটিও তাকে সরাসরি জানাননি। শেষদিন ফোনে তাকে শিক্ষার্থীর চেয়ে ‘কর্মচারী’ হিসেবে বেশি আচরণ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তবে সুপারিশপত্র না পাওয়ার বিষয়টিকে স্বাভাবিক হিসেবে উল্লেখ করে আছমা বলেন, একজন শিক্ষক কোনো শিক্ষার্থীকে সুপারিশ করবেন কি না, সেটি তার নিজস্ব সিদ্ধান্ত। কিন্তু পরবর্তীতে ওই শিক্ষকের বিরুদ্ধে এক নারী শিক্ষার্থীকে উত্তরসহ প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ ওঠায় বিষয়টি তাকে বিস্মিত করেছে বলে পোস্টে উল্লেখ করেন তিনি।

নিজের পোস্টে আছমা আরও অভিযোগ করেন, বিভাগে ভালো ফলাফল করার কারণে কাজী আনিছ মনে করতেন, তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে তাকে ‘মনোরঞ্জন’ করতে যাবেন। তিনি তা না করায় একদিন তাকে ডেকে চুলের ধরন নিয়ে কটূক্তি করা হয় বলেও দাবি করেন আছমা।

এ ছাড়া থিসিস জমা দেওয়ার মাত্র পাঁচ দিন আগে কাজী আনিছ তার গবেষণার পুরো পদ্ধতি পরিবর্তনের নির্দেশ দিয়েছিলেন বলে অভিযোগ করেন তিনি। যদিও কাজী আনিছ তার থিসিসের সুপারভাইজার ছিলেন না বলেও পোস্টে উল্লেখ করেন আছমা।

পোস্টে আছমা আরও লেখেন, শিক্ষকদের ‘মনোরঞ্জন’ করে আত্মসম্মান বিসর্জন দিয়ে পাওয়া সাফল্য নিয়ে জুনিয়রদের ভাবা উচিত। কাজী আনিছের ক্লাসে পড়ানোর দক্ষতা নিয়েও তিনি প্রশ্ন তোলেন।

শেষে কাজী আনিছকে উদ্দেশ করে আছমা বলেন, তার কাছে ওই শিক্ষক ‘শিক্ষক কম, মেয়েখোর বেশি’। পাশাপাশি যারা তাকে আবার শ্রেণিকক্ষে ফিরিয়ে আনার চেষ্টা করছেন, তাদেরও ‘টোপ না গেলার’ পরামর্শ দেন তিনি।

এ বিষয়ে কাজী এম আনিছুল ইসলাম বলেন, 'আমার ছোটভাই গতকাল হার্ট এটাক করছে আমি তাকে নিয়ে দৌড়াদৌড়িতে আছি। আমার নামে কে ফেসবুকে কি লিখছে সেটা আমি জানি না।'

উল্লেখ্য, ২০২৫ সালের মার্চে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক কাজী এম আনিছুল ইসলামের বিরুদ্ধে এক নারী শিক্ষার্থীকে উত্তরসহ প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ ওঠে। এ ঘটনায় বিভাগের একটি সেমিস্টার ফাইনাল পরীক্ষা স্থগিত করা হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটি গঠন করে এবং তদন্ত চলাকালে কাজী আনিছুল ইসলামকে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত রেখে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো ও ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করা হয়।

তবে অভিযোগ অস্বীকার করেছিলেন কাজী আনিছুল ইসলাম। সে সময় তিনি বলেছিলেন, অভিযোগগুলো ‘মিথ্যা ও বানোয়াট’ এবং তিনি ক্লাসে শিক্ষার্থীদের প্রশ্নের বিষয়ে ধারণা ও নোট দিয়ে থাকেন।

সর্বশেষ আজ (২৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ১১১তম সিন্ডিকেট সভায় তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জবিতে ককটেল বিস্ফোরণের পরিকল্পনার সময় যুবক ধরা, অতঃপর...
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় গেট এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে এক যুবককে আটক করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।
জবিতে ককটেল বিস্ফোরণের পরিকল্পনার সময় যুবক ধরা, অতঃপর...
১২ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে যবিপ্রবিতে জাতীয় মাইক্রোবায়োলজি সম্মেলন অনুষ্ঠিত 
দেশের ১২টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে ‘নেক্সটজেন মাইক্রোবায়োলজি-২: সেকেন্ড ন্যাশনাল কনফারেন্স অন ইমার্জিং হরাইজন অব মাইক্রোবায়োলজি’ শীর্ষক জাতীয় সম্মেলন।  শনিবার (২৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের উদ্যোগে অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে খাদ্য নিরাপত্তা, নিপাহ ভাইরাস, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সসহ অণুজীববিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও গবেষণার তথ্য উপস্থাপন করা হয়। এদিন সকাল সাড়ে ১০টায় সম্মেলনের উদ্বোধন করেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান। উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, মহামারি, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ও জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় অণুজীববিজ্ঞানীদের গবেষণা গুরুত্বপূর্ণ। এ ধরনের জাতীয় সম্মেলন তরুণ গবেষকদের নতুন চিন্তা ও গবেষণার দিকনির্দেশনা পেতে সহায়তা করবে। আন্তর্জাতিক অণুজীববিজ্ঞান দিবস উপলক্ষে অণুজীববিজ্ঞান বিভাগের মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচিরও প্রশংসা করেন তিনি। উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, শুধু উচ্চ ইমপ্যাক্ট ফ্যাক্টরের জার্নালে প্রকাশনার লক্ষ্যে গবেষণা না করে সমাজের বাস্তব সমস্যা চিহ্নিত করে গবেষণার বিষয় নির্ধারণ করা প্রয়োজন। ল্যাবরেটরিতে বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এসব সমস্যার কার্যকর সমাধান খোঁজার ওপর গুরুত্ব দেন তিনি। কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বলেন, অণুজীববিজ্ঞানের পরিধি এখন প্রচলিত গবেষণার মধ্যে সীমাবদ্ধ নেই।  জিনোমিক্স, বায়োইনফরমেটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মতো আধুনিক প্রযুক্তির সঙ্গে এ শাখার সমন্বয় ঘটছে। নতুন ভাবনা ও গবেষণার আদান-প্রদানের ক্ষেত্রে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি। সম্মেলনে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটি অব মাইক্রোবায়োলজিস্টের সভাপতি ও সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেসের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. লতিফুল বারি, বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসের ফেলো ও আইসিডিডিআর’বির ওয়ান হেলথ ল্যাবরেটরির সিনিয়র সায়েন্টিস্ট ও প্রধান ড. জিয়াউর রহমান এবং বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসের ফেলো ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মনোয়ারা সুলতানা। তারা খাদ্য নিরাপত্তা, নিপাহ ভাইরাস ও অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ে গবেষণালব্ধ বিভিন্ন তথ্য উপস্থাপন করেন। সম্মেলনে অংশ নেওয়া ১২টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পোস্টার ও মৌখিক উপস্থাপনার আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীরা অণুজীববিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে নিজেদের গবেষণা ও পর্যবেক্ষণ তুলে ধরেন। অনুষ্ঠানে যবিপ্রবির জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নাজমুল হাসান, সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক ড. সেলিনা আক্তার, অর্গানাইজিং সেক্রেটারি ড. অভিনু কিবরিয়া ইসলাম, অধ্যাপক ড. মো. তানভীর ইসলামসহ অণুজীববিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আন্তর্জাতিক অণুজীববিজ্ঞান দিবস উপলক্ষে অণুজীববিজ্ঞান বিভাগের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স সচেতনতা ক্যাম্পেইন, র‌্যালি, বৃক্ষরোপণ, অণুজীববিজ্ঞান অলিম্পিয়াড এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। আরটিভি/এসআর
১২ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে যবিপ্রবিতে জাতীয় মাইক্রোবায়োলজি সম্মেলন অনুষ্ঠিত 
কাটছে না লিফটের বিপত্তি, একই দিনে দুই ঘটনায় আতঙ্ক
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের লিফট নিয়ে বারবার সংবাদ প্রকাশের পরও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে একই ভবনের দুটি লিফটে পৃথক ঘটনায় নতুন করে ভোগান্তি ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। একটি লিফটের দরজা খুলে কেবিনের পরিবর্তে ফাঁকা জায়গা দেখা যায়। অন্য একটি লিফট মাঝপথে আটকে পড়ায় চার ছাত্রীকে সেখান থেকে উদ্ধার করতে হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আনুমানিক আড়াইটার দিকে একাডেমিক ভবনের নিচতলায় কয়েকজন শিক্ষার্থী লিফটের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় বাম পাশের লিফটটি গ্রাউন্ড ফ্লোরে অবস্থান করছে বলে সংকেত দেখাচ্ছিল। দরজা খোলার পর ভেতরে লিফটের কেবিন না থাকায় শিক্ষার্থীরা চমকে যান। দরজার ওপাশে পুরো জায়গাটিই ফাঁকা দেখা যায়। এ ঘটনায় সেখানে থাকা শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। এর কিছুক্ষণ পর একই ভবনের চতুর্থ তলায় আরেকটি লিফটে চার ছাত্রী আটকা পড়ার খবর আসে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, লিফটটি কোনো ফ্লোরে পুরোপুরি না থেমে দুই ফ্লোরের মাঝামাঝি অবস্থানে আটকে রয়েছে। পরে উপস্থিত ব্যক্তিদের সহযোগিতায় ঝুঁকিপূর্ণ অবস্থায় তাদের লিফট থেকে বের করে আনা হয়। ঘটনার প্রত্যক্ষদর্শী অণুজীববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবির মাহমুদ বলেন, “নিচতলায় লিফটের জন্য অপেক্ষা করার সময় বাম পাশের লিফটটি গ্রাউন্ড ফ্লোরে দেখাচ্ছিল। দরজা খোলার পর দেখি, ভেতরে কোনো কেবিন নেই, পুরো জায়গাটা ফাঁকা। বিষয়টি দেখে আমরা আতঙ্কিত হয়ে পড়ি। পরে জানতে পারি, ওপরের দিকে চারজন ছাত্রী লিফটে আটকা পড়েছেন। সেখানে গিয়ে দেখি, লিফটটি ফ্লোরের মাঝামাঝি আটকে আছে। পরে তাদের বের করে আনা হয়। বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই সমস্যাটির স্থায়ী সমাধান করা প্রয়োজন।” পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল আমিন বলেন, এটি প্রথমবার নয়, এর আগেও লিফটে আটকে পড়ার ঘটনা ঘটেছে। মাঝে মাঝে লিফট থেকে অস্বাভাবিক শব্দ শোনা যায়। কখনো কখনো নির্ধারিত ফ্লোরে না থেমে গ্রাউন্ড ফ্লোরে চলে আসে। একটি লিফটে ডিসপ্লে না থাকায় সেটি কোন অবস্থানে রয়েছে, তা বোঝাও কঠিন। এসব কারণে লিফট ব্যবহার নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ভয় ও অস্বস্তি তৈরি হয়েছে। দ্রুত সব লিফটের পূর্ণাঙ্গ কারিগরি পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার। শিক্ষার্থীদের অভিযোগ, একাডেমিক ভবনের লিফটগুলোতে দীর্ঘদিন ধরেই বিভিন্ন ধরনের ত্রুটি দেখা যাচ্ছে। এর আগে লিফট বিকল হয়ে ব্যবহারকারীদের আটকে পড়ার ঘটনাও ঘটেছে। এসব বিষয় নিয়ে সংবাদ প্রকাশ হলেও সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ফলে ভবনের লিফট ব্যবহার নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, আজকের ঘটনায় বিদ্যুৎ আসা-যাওয়ার কারণে লিফটে সমস্যা হয়ে থাকতে পারে বলে মনে করছি। তবে লিফটে আরও কিছু কারিগরি ত্রুটি রয়েছে। সেগুলোর সংস্কার ও সমাধানের কাজ ইতোমধ্যে প্রক্রিয়াধীন। আমরা বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি। আশা করছি, দ্রুত প্রয়োজনীয় সংস্কারকাজ সম্পন্ন করে সমস্যাগুলোর সমাধান করা সম্ভব হবে। আরটিভি/এসআর
কাটছে না লিফটের বিপত্তি, একই দিনে দুই ঘটনায় আতঙ্ক
যৌন নিপীড়ন ও প্রশ্নফাঁসের ঘটনায় শাস্তিপ্রাপ্ত কুবির তিন শিক্ষকের বিষয়ে নতুন সিদ্ধান্ত
যৌন নিপীড়ন ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পদাবনতি হওয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দুই শিক্ষককে পুনরায় আগের পদে বহাল করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
যৌন নিপীড়ন ও প্রশ্নফাঁসের ঘটনায় শাস্তিপ্রাপ্ত কুবির তিন শিক্ষকের বিষয়ে নতুন সিদ্ধান্ত
গবিতে খেলার মাঠের বিরোধে কয়েক দফা সংঘর্ষ, শিক্ষককে হেনস্তা
গণ বিশ্ববিদ্যালয়ে খেলার মাঠে বিরোধের জেরে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ফার্মেসি বিভাগের এক শিক্ষককে ধাক্কা দিয়ে হেনস্তার অভিযোগ উঠেছে।
গবিতে খেলার মাঠের বিরোধে কয়েক দফা সংঘর্ষ, শিক্ষককে হেনস্তা
আরও পড়ুন
যৌন নিপীড়ন ও প্রশ্নফাঁসের ঘটনায় শাস্তিপ্রাপ্ত কুবির তিন শিক্ষকের বিষয়ে নতুন সিদ্ধান্ত
কুবি সিন্ডিকেটের সদস্য হিসেবে নিয়োগ পেলেন তিন অধ্যাপক
অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তার পরিবর্তন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা