ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

পূজার ছুটিতে ইবি কেন্দ্রীয় গ্রন্থাগারের জব কর্ণার খোলা রাখার দাবি

ইবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ পিএম
ছবি: আরটিভি

আসন্ন দুর্গাপূজার ছুটিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের ‘জব কর্ণার’ খোলা রাখার দাবি জানিয়েছে চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীরা। ছুটির সময়ে বিসিএস, বিজেএসসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষার প্রস্তুতি অব্যাহত রাখতে তারা এ দাবি জানান।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক খন্দকার আব্দুল মজিদের কাছে এই সংক্রান্ত একটি স্মারকলিপি দেয় শিক্ষার্থীরা।

স্মারকলিপিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় ক্যালেন্ডার অনুযায়ী আগামী ১৮ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার ছুটিতে ক্যাম্পাসের স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকবে। এ সময়ে অনেক চাকরিপ্রত্যাশী শিক্ষার্থী ক্যাম্পাসে অবস্থান করে পড়াশোনা চালিয়ে যেতে চান। সামনে বিসিএস, বিজেএসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষা থাকায় ছুটির সময়টিকে প্রস্তুতির কাজে লাগাতে চান তারা। এজন্য পূজার ছুটির দিনগুলোতে কেন্দ্রীয় গ্রন্থাগারের জব কর্ণার অংশটি খোলা রাখার আবেদন জানানো হয়।

শিক্ষার্থীরা জানান, পূজার অফিসিয়াল ছুটি পাঁচ দিন থাকায় অনেক শিক্ষার্থী বাসায় না গিয়ে ক্যাম্পাসে অবস্থান করবেন। সামনে বিজেএস, বিসিএসসহ অনেক গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষা রয়েছে। চাকরিপ্রত্যাশীরা এই সময়টাকে কাজে লাগাতে চান। জব কর্ণার শিক্ষার্থীদের সবার চাওয়ার প্রেক্ষিতে বন্ধের সময়টাতে জব কর্ণারটি খোলা রাখতে দাবি জানাচ্ছি। আমরা গ্রন্থাগারিকের কাছে স্মারকলিপি দিয়েছি এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করারও আশ্বাস দেওয়া হয়েছে।

স্মারকলিপি গ্রহণের পর কেন্দ্রীয় গ্রন্থাগারের ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক খন্দকার আব্দুল মজিদ বলেন, পড়ালেখার প্রতি তোমাদের এ আগ্রহ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। যেহেতু বিষয়টি প্রশাসনিক, বন্ধের মধ্যে অফিস খোলা রাখতে হলে মাননীয় উপাচার্য স্যারের অনুমতির প্রয়োজন। তাদের দাবিটি নিয়ে আমি মাননীয় উপাচার্য স্যারের সঙ্গে আলোচনা করব। স্যারের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। মাননীয় উপাচার্য স্যার সব সময়ই শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক দাবির বিষয়ে ইতিবাচক।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সংকট নিরসনে ইউজিসির কমিটি গঠন, নেই চুয়েটের কোনো প্রতিনিধি
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চলমান অচলাবস্থা নিরসনে ছয় সদস্যের পরামর্শক কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
সংকট নিরসনে ইউজিসির কমিটি গঠন, নেই চুয়েটের কোনো প্রতিনিধি
আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্মদিন, ব্রহ্ম স্কুল থেকে যেভাবে হলো জবি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সূচনা ১৮৫৮ সালে ‘ঢাকা ব্রহ্ম স্কুল’ প্রতিষ্ঠার মধ্য দিয়ে।
আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্মদিন, ব্রহ্ম স্কুল থেকে যেভাবে হলো জবি
পূজার ছুটিতে কবি নজরুল কলেজের রিডিং রুমে প্রশাসনের তালা, শিক্ষার্থীদের ক্ষোভ
শারদীয় দুর্গাপূজার ছুটিতে কলেজ বন্ধ থাকার কথা জানিয়ে কবি নজরুল সরকারি কলেজের রিডিং রুম থেকে শিক্ষার্থীদের বের করে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে কলেজ প্রশাসনের বিরুদ্ধে।
পূজার ছুটিতে কবি নজরুল কলেজের রিডিং রুমে প্রশাসনের তালা, শিক্ষার্থীদের ক্ষোভ
‘জ্ঞান হারানোর পরও রড-স্ট্যাম্প দিয়ে পেটায়, আমার পরিচিত মুখগুলোই আমাকে আঘাত করছিল’
‘আমি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যাওয়ার পরও তারা আমাকে রড ও স্ট্যাম্প দিয়ে মারতে থাকে। আমার পরিচিত মুখগুলোই আমাকে আঘাত করছিল।’
‘জ্ঞান হারানোর পরও রড-স্ট্যাম্প দিয়ে পেটায়, আমার পরিচিত মুখগুলোই আমাকে আঘাত করছিল’
জাবি ক্যাম্পাসে বিপন্ন প্রজাতির কচ্ছপ উদ্ধার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসের সড়ক থেকে বিপন্ন প্রজাতির একটি কচ্ছপ উদ্ধার করা হয়েছে।
জাবি ক্যাম্পাসে বিপন্ন প্রজাতির কচ্ছপ উদ্ধার
আরও পড়ুন
ইবিতে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২৪ শিক্ষার্থী
ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি বাস্তবায়নের দাবি ইবি ছাত্রদলের 
আন্তর্জাতিক অণুজীব দিবসে ইবি শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মসূচি