ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

ইবিতে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’

ইবি সংবাদদাতা, আরিটিভি নিউজ

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পিএম
ছবি: আরটিভি

স্তন ক্যান্সার সচেতনতার মাস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে। ক্যান্সার সচেতনতামূলক সংগঠন ‘ক্যাপ’ (ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম)—এর উদ্যোগে শনিবার (১০ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।

‘স্ক্রিনিং জীবন বাঁচায়’—এ স্লোগানকে সামনে রেখে আয়োজিত শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও আয়োজক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীদের হাতে স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা, আগাম শনাক্তকরণ ও স্বাস্থ্যসচেতনতার বিভিন্ন বার্তাসংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার দেখা যায়।

শোভাযাত্রা শেষে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, সঠিক সময়ে স্তন ক্যান্সার শনাক্ত করা এবং নিয়মিত স্ক্রিনিংয়ের আওতায় আসা সম্ভব হলে অনেক জীবন রক্ষা করা সম্ভব। এ রোগ নিয়ে প্রচলিত সামাজিক লজ্জা, সংকোচ ও ভ্রান্ত ধারণা দূর করে সমাজের সর্বস্তরে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তারা।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান বলেন, ক্যান্সার প্রতিরোধ এবং ক্যান্সার সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এটি নিঃসন্দেহে একটি মহৎ উদ্যোগ। এর মাধ্যমে যে সচেতনতা সৃষ্টি হবে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, তা ক্যান্সারের মতো একটি ভয়াবহ রোগ থেকে আমাদেরকে প্রতিরোধ করতে সাহায্য করবে।

তিনি আরও বলেন, সচেতনতামূলক কার্যক্রমটি শুধু এই অনুষ্ঠানের আয়োজনের মধ্যে সীমাবদ্ধ না থেকে স্কুল-কলেজ থেকে শুরু করে আমাদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত ব্যাপকভাবে প্রচার ও প্রসারের উদ্যোগ নেওয়া প্রয়োজন। বর্তমান পরিপ্রেক্ষিতে নারী শিক্ষার ক্ষেত্রেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই আমি এই কমিটিকে এ বিষয়ে আরও উদ্যোগ গ্রহণ করার জন্য অনুরোধ করছি এবং এ ধরনের কর্মসূচি আয়োজনের জন্য তাদের সাধুবাদ জানাচ্ছি।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আন্তর্জাতিক ক্রেডিট ট্রান্সফার, এক্সচেঞ্জ ও বৃত্তির সুযোগ বাড়াতে মাভাবিপ্রবিতে ওআইএ চালু
আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি, স্টুডেন্ট এক্সচেঞ্জ, বিদেশে উচ্চশিক্ষা ও স্কলারশিপের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) চালু হয়েছে অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স (Office of International Affairs—OIA)।
আন্তর্জাতিক ক্রেডিট ট্রান্সফার, এক্সচেঞ্জ ও বৃত্তির সুযোগ বাড়াতে মাভাবিপ্রবিতে ওআইএ চালু
বর্তমান বিশ্বে সবচেয়ে সহজে বিসর্জন দেওয়া যায় এমন সম্পদ হলো মানুষের জীবন: প্রধান বিচারপতি
বাংলাদেশের প্রধান বিচারপতি জোবায়ের রহমান চৌধুরী বলেছেন, বর্তমান বিশ্বে সবচেয়ে সহজে বিসর্জন দেওয়া যায় এমন পণ্য বা সম্পদ হলো মানুষের জীবন।
বর্তমান বিশ্বে সবচেয়ে সহজে বিসর্জন দেওয়া যায় এমন সম্পদ হলো মানুষের জীবন: প্রধান বিচারপতি
এমআইএল উইকে এসএপি ক্যাটাগরিতে তৃতীয় খুবি, অ্যাম্বাসেডর ক্যাটাগরিতে দ্বিতীয় মাহিন
গ্লোবাল মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি (এমআইএল) উইক ২০২৬-এর সোশ্যাল অ্যাকশন প্রজেক্ট (এসএপি) ক্যাটাগরিতে তৃতীয় স্থান অর্জন করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের একটি দল।
এমআইএল উইকে এসএপি ক্যাটাগরিতে তৃতীয় খুবি, অ্যাম্বাসেডর ক্যাটাগরিতে দ্বিতীয় মাহিন
চবিতে শিবির নেতার সমালোচনা করে পোস্ট, মাকে নিয়ে অশ্লীল মন্তব্যের অভিযোগে মামলা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ও ছাত্রশিবির নেতা মোনায়েম শরীফের কার্যক্রমের সমালোচনা করে ফেসবুকে পোস্ট দেওয়ার পর মাকে নিয়ে অশ্লীল মন্তব্যের শিকার হওয়ার অভিযোগ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের চবি শাখার সভাপতি সাকিব মাহমুদ রুমী।
চবিতে শিবির নেতার সমালোচনা করে পোস্ট, মাকে নিয়ে অশ্লীল মন্তব্যের অভিযোগে মামলা
আগুন লেগে থমকে গেছে বিদ্যুৎ উৎপাদন, বছর পেরোলেও হয়নি সমাধান
গত বছরের নভেম্বরে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) এক্সাম হল বিল্ডিংয়ের চতুর্থ তলার সোলার সিস্টেমের আইপিএসের ব্যাটারি বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে থমকে যায় সোলার সিস্টেমের বিদ্যুৎ উৎপাদন। অগ্নিকাণ্ডের পর প্রায় বছর পেরোলেও এখনও হয়নি কার্যকর সমাধান।
আগুন লেগে থমকে গেছে বিদ্যুৎ উৎপাদন, বছর পেরোলেও হয়নি সমাধান
আরও পড়ুন
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২৪ শিক্ষার্থী
স্তন ক্যান্সারের ৫ ধাপ: কোন পর্যায়ে কতটা ছড়ালে শরীরে যা ঘটে 
পূজার ছুটিতে ইবি কেন্দ্রীয় গ্রন্থাগারের জব কর্ণার খোলা রাখার দাবি
ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি বাস্তবায়নের দাবি ইবি ছাত্রদলের