ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বুটেক্সের ১৩ শিক্ষার্থী

বুটেক্স সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬, ১১:০৯ এএম
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) । ছবি: আরটিভি

উচ্চশিক্ষায় অসাধারণ কৃতিত্ব ও মেধার স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯, ২০২০ ও ২০২১-এর জন্য বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ১৩ জন শিক্ষার্থী চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন।

সোমবার (৫ অক্টোবর) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সর্বমোট ৪৬৯ জন মেধাবী শিক্ষার্থীর তালিকা প্রকাশ করে, যার মধ্যে বুটেক্সের ২০১৯ সালের ৪ জন, ২০২০ সালের ৪ জন ও ২০২১ সালের ৫ জন শিক্ষার্থী রয়েছেন।

ইউজিসির প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯-এর জন্য মনোনীত শিক্ষার্থীরা হলেন–ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের সুস্মিতা সাহা, ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের এ. এম. এহসানুল হক, টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন বিভাগের মো. সবুজ এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের আখিরি জান্নাত।

২০২০ সালের জন্য মনোনীত শিক্ষার্থীরা হলেন–ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. আবু সাঈদ, ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের তানিয়া আক্তার, টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন বিভাগের মো. রেদওয়ানুল ইসলাম, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের পূজা কুন্ডু।

এছাড়া ২০২১ সালের জন্য মনোনীত শিক্ষার্থীরা হলেন–ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. নাঈমুল ইসলাম, ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের এস.কে. মোহাম্মদ রাফি, অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ফৌজুন নাহার খান, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. ইমরান হোসেন এবং টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগের পৃথ্বিলা কামাল।

নীতিমালা অনুযায়ী, মনোনীত প্রতিটি শিক্ষার্থীকে ২২ ক্যারেট মানের ৪.৫ গ্রাম স্বর্ণ ও ১০ গ্রাম রৌপ্য দিয়ে তৈরি একটি আকর্ষণীয় পদক এবং একটি সম্মাননাপত্র প্রদান করা হবে।

উল্লেখ্য, দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা ও গবেষণায় তরুণদের উৎসাহিত করার উদ্দেশ্যে ২০০৫ সাল থেকে প্রতিভাবান গ্র্যাজুয়েটদের প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রদান করে আসছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
১ জানুয়ারি নয়, ২৪ ডিসেম্বরই নতুন পাঠ্যবই পাবে শিক্ষার্থীরা
অনেক বছর ধরে ১ জানুয়ারি দেশজুড়ে উৎসবমুখর পরিবেশে ‘বই উৎসব’ পালন করে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়ার রেওয়াজ রয়েছে। তবে এবার সেই চেনা ছক ভেঙে এক ব্যতিক্রমী উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে ২০২৭ শিক্ষাবর্ষের নতুন বই তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১ জানুয়ারি নয়, ২৪ ডিসেম্বরই নতুন পাঠ্যবই পাবে শিক্ষার্থীরা
‘উঠোন পাঠশালা’ থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
করোনার সময় চারদিকে যখন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, তখন শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে রাখার বিকল্প পথ খুঁজছিলেন নুরুল করিম। শ্রেণিকক্ষের বদলে কখনো শিক্ষার্থীদের বাড়ির উঠোনে মাদুর বিছিয়ে, কখনো ছাদে, আবার কখনো মাঠে বসে চলত পড়াশোনা।
‘উঠোন পাঠশালা’ থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
নিরাপদ ক্যাম্পাসের দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে খেলাকে কেন্দ্র করে হামলার ঘটনায় সুষ্ঠ বিচারের মাধ্যমে দোষীদের শাস্তির আওতায় আনতে ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
নিরাপদ ক্যাম্পাসের দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন
স্কুল-মাদরাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী
আগামীতে স্কুল ও মাদরাসার বোর্ড পরীক্ষা একই প্রশ্নপত্রে নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
স্কুল-মাদরাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী
শিক্ষার্থীদের চাকরির তথ্যের ডাটাবেজ তৈরি করা হবে: ইবি ভিসি
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থেকে প্রতিবছর কতসংখ্যক শিক্ষার্থী সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি পাচ্ছেন, তা নির্ণয়ে একটি পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।
শিক্ষার্থীদের চাকরির তথ্যের ডাটাবেজ তৈরি করা হবে: ইবি ভিসি
আরও পড়ুন
রাষ্ট্রপতির সঙ্গে বুটেক্স প্রতিনিধিদলের সাক্ষাৎ
বুটেক্স অধ্যাপক ড. মশিউর রহমান খানের মৃত্যুতে উপাচার্যের শোক
তিন মাস ধরে বেতনহীন বুটেক্সের আউটসোর্সিং কর্মীরা
শিক্ষক-কর্মচারী নিয়োগ দেবে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়