ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

বুটেক্সে হামলার তিন মাসেও চূড়ান্ত শাস্তি নেই, বহিষ্কারাদেশের মধ্যেই ক্লাস-ইন্টার্নশিপ 

বুটেক্স সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ০৮:২২ পিএম
ছবি : আরটিভি

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) শিক্ষার্থীদের উপর ছাত্রদলের হামলার ঘটনার তিন মাস পেরিয়ে গেলেও শাস্তির চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি প্রশাসন। সাময়িক বহিষ্কার থাকাকালীন শাস্তিপ্রাপ্ত ছাত্রদলের পদধারী শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করতে দেখা যাচ্ছে। এতে প্রশাসনের ভূমিকা, শাস্তি কার্যকরের দীর্ঘসূত্রতা এবং রাজনৈতিক সংশ্লিষ্টতার প্রভাব নিয়ে প্রশ্ন তুলছেন শিক্ষার্থীরা।

গত ৬ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্যকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের উত্তর গেটে ৪৯তম ব্যাচের চার শিক্ষার্থীর উপর ছাত্রদলের নেতাকর্মীদের হামলার ঘটনা ঘটে। ফলস্বরূপ ১৭ আগস্টে অনুষ্ঠিত শৃঙ্খলা বোর্ডের সভায় ছাত্রদলের পাঁচজন কর্মীর শাস্তির সিদ্ধান্ত এবং প্রক্টর কার্যালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে তা জানানো হয়।

শাস্তিপ্রাপ্তদের মধ্যে ৪৮তম ব্যাচের শিক্ষার্থী বর্ষণ বণিক ও ৪৯তম ব্যাচের শিক্ষার্থী সৈয়দ মাজেদুল ইসলাম প্রান্তকে সাময়িক বহিস্কার করা হয়। তারা যথাক্রমে বুটেক্স ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও দপ্তর সম্পাদক হিসেবে আছে। এছাড়া ৪৮তম ব্যাচের শিক্ষার্থী মো. মোহাইমিনুল হোসাইনকে ১০ হাজার টাকা জরিমানা ও মুচলেকা এবং ৪৯তম ব্যাচের সুমন সরকার ও দেবনাথ সৌমিক চন্দ্রকে ৫ হাজার টাকা করে জরিমানা ও মুচলেকার শাস্তি দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির ভাষ্যমতে, সাময়িক বহিষ্কার বহাল থাকাকালে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা কোনো ধরনের একাডেমিক কার্যক্রমে অংশ নিতে পারবে না। শাস্তিপ্রাপ্তদের কারণ দর্শানোর নোটিশের মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়। তাদের জবাব পাওয়ার পর তা একটি কমিটির মাধ্যমে যাচাই-বাছাই করে সিন্ডিকেট সভায় শাস্তির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ‘শৃঙ্খলা বোর্ড প্রবিধান ২০১৫’-এর ৫ নম্বর ধারা অনুযায়ী, যেকোনো মেয়াদের বহিষ্কারের সিদ্ধান্ত সিন্ডিকেটের চূড়ান্ত অনুমোদনসাপেক্ষ।

তবে সাময়িক বহিষ্কার শাস্তিপ্রাপ্ত বর্ষণ বণিক আগস্ট-সেপ্টেম্বর দুই মাস এপিলিয়ন গ্রুপ থেকে তার একাডেমিক ইন্টার্নশিপ সম্পন্ন করেন। তার অধ্যয়নরত ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগে খোঁজ নিয়ে জানা গেছে, তিনি নিয়মিত থিওরি ও ল্যাব ক্লাসে অংশগ্রহণের পাশাপাশি ক্লাস পরীক্ষাও দিচ্ছেন। এমনকি আসন্ন চূড়ান্ত সেমিস্টার পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় ফরম পূরণ করে তা বিভাগে জমাও দিয়েছে তিনি।

এ বিষয়ে সাংবাদিকের কাছে বর্ষণ বণিক নিজেও তথ্যগুলোর সত্যতা স্বীকার করেন। তবে সাংবাদিক এ বিষয়ে তার বক্তব্য জানতে চাইলে তিনি কথা বলতে অনাগ্রহ প্রকাশ করেন।

বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ইমদাদ সরকার বলেন, যেহেতু প্রক্টরিয়াল বডি শাস্তি দিয়েছে, তাই প্রক্টরিয়াল বডির এখানে শাস্তি কার্যকর হচ্ছে কিনা তা মনিটরিং করা উচিত ছিল। আমাদের কাছে অভিযুক্তের ক্লাস,পরীক্ষা কিংবা টার্ম ফাইনাল পরীক্ষার ফর্ম ফিলাপ স্থগিত করার ব্যাপারে কোনো নির্দেশনা না আসায় আমরা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারিনি।

অন্যদিকে একই শাস্তিপ্রাপ্ত মাজেদুল ইসলাম প্রান্ত বর্তমানে অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৫০তম ব্যাচের সাথে রি-অ্যাড শিক্ষার্থী হিসেবে ছিল। তবে বিভাগ থেকে খুঁজ নিলে জানা গেছে, সে কোনো ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণ করেনি। তবে সে চারটি বিষয়ে রিটেক পরীক্ষা দেওয়ার জন্য ফর্ম পূরণ করেছে এবং বিভাগে জমা দিয়েছে।

বিভাগীয় প্রধান অধ্যাপক ড. কানিজ ফারহানা বলেন, আমি প্রক্টরের সাথে সাময়িক বহিষ্কারের বিষয়টি নিয়ে কথা বলেছি। শাস্তিপ্রাপ্ত অবস্থায় সে কোনো পরীক্ষায় অংশগ্রহণ করেনি। আমাদের পক্ষ থেকে ফরম পূরণ করা বিষয়গুলোর পরীক্ষায় তাকে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। আর ফর্ম পূরণ করার বিষয়টি আমাদের উপর নেই এবং এখন টাকা ফেরত পাবে কি না সেটা রেজিস্ট্রার অফিস সিদ্ধান্ত নিবে।

হামলার শিকার শিক্ষার্থীরা প্রশাসনের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘসূত্রতা নিয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন। ভুক্তভোগী ৪৯তম ব্যাচের ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রাইয়ান সিদ্দিকী পর্ব হতাশা প্রকাশ করে বলেন, বুটেক্সে প্রায় তিন বছর ধরে আছি। এখন পর্যন্ত শিক্ষার্থীদের চাপ ছাড়া প্রশাসনকে কোনো কঠোর পদক্ষেপ নিতে দেখিনি। ভবিষ্যতেও দেখব বলে মনে হয় না। শেষ পর্যন্ত পরিস্থিতি এমন হবে, তা অনেকটা অনুমেয় ছিল।

একই বিভাগের ও ব্যাচের শিক্ষার্থী এস এম সাদিকুজ্জামান বলেন, অপরাধের পর সাময়িকভাবে শাস্তির বিধান করা হলেও প্রকৃতপক্ষে সেই শাস্তি এখনো কার্যকর হয়নি। আমাদের চাওয়া বেশি কিছু না, যে অপরাধ করবে সে শাস্তি পাবে—এটুকুই তো। এতটুকু যদি প্রশাসন নিশ্চিত করতে না পারে, তাহলে এর চেয়ে লজ্জার কিছু নেই। আমরা সকলেই চাই বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বজায় থাকুক।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, শুধু শাস্তির ঘোষণা দিলেই বিচার নিশ্চিত হয় না; ঘোষিত শাস্তির যথাযথ বাস্তবায়নও জরুরি। দীর্ঘসূত্রতার কারণে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগের পাশাপাশি প্রশাসনের প্রতি শিক্ষার্থীদের আস্থাও কমছে।

বহিষ্কৃত শিক্ষার্থীরা কীভাবে পরীক্ষার ফি পরিশোধের সুযোগ পেলেন, তা নিয়েও প্রশ্ন উঠেছে। এ বিষয়ে অ্যাকাউন্টস দপ্তরের সহকারী অ্যাকাউন্টস অফিসার মো. হেলাল মৃধা বলেন, একাডেমিক দপ্তর থেকে পরীক্ষার ফরম পূরণের জন্য নির্ধারিত শিক্ষার্থীদের তালিকা আমাদের কাছে পাঠানো হয়। সেই তালিকা সোনালী ব্যাংকে পাঠানোর পর শিক্ষার্থীরা অনলাইনে ফি পরিশোধের সুযোগ পায়। বর্ষণ বণিকের নাম তালিকায় থাকায় তিনি ফি দিতে পেরেছেন। তবে রিটেক পরীক্ষা সবার জন্য উন্মুক্ত। কাউকে পরীক্ষায় অংশগ্রহণ থেকে বিরত রাখতে হলে সংশ্লিষ্ট বিভাগকে ব্যবস্থা নিতে হবে।

সাময়িক বহিষ্কার থাকাকালীন একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণের বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, সাময়িক বহিষ্কার বহাল থাকা অবস্থায় অভিযুক্তরা কোনো ধরনের একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে না। আমাদের সিদ্ধান্ত প্রতিটি বিভাগ, অনুষদ, ডিন, পরিচালক ও সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছে দেওয়া হয়েছে এবং সবাই এই বিষয়ে অবগত। কেউ ফরম পূরণ করে থাকলেও বহিষ্কারাদেশ বহাল থাকলে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নেই। এটি সংশ্লিষ্ট বিভাগ ও রেজিস্ট্রার অফিস থেকে কার্যকর করতে হবে।

চূড়ান্ত শাস্তির বিষয়ে তিনি বলেন, আনুমানিক দুই মাস আগে প্রক্টরিয়াল বডি থেকে পাঁচজনকে কারণ দর্শানোর নোটিশ ইতোমধ্যে দেওয়া হয়েছে এবং এর জন্য একটা কমিটি গঠন করা হয়েছে। তারা অনেকেই উত্তর দেয়নি। আর জরিমানা বিষয়সহ সবার ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। জরিমানা না দিয়ে কেউ মূল কিংবা সাময়িক সনদ নিয়ে বের হতে পারবে না। কারণ এই হিসাবটা আমরা পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে দিয়ে দেবো।

সিদ্ধান্ত আসার দীর্ঘসূত্রতা নিয়ে তিনি বলেন, এটি একটি প্রশাসনিক প্রক্রিয়া। এক্ষেত্রে ধাপে ধাপে কাজ করতে সময় প্রয়োজন হয় এবং সিন্ডিকেট হয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসে। আশা করছি দ্রুত সিদ্ধান্ত আসবে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জবির চারুকলা অনুষদে নতুন বিভাগ চালুর পরিকল্পনা উপাচার্যের
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) চারুকলা অনুষদে নতুন বিভাগ চালু করার পরিকল্পনা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি অনুষদটির অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষক-কর্মকর্তার সংকট দূরীকরণ এবং শিক্ষা ও গবেষণার পরিধি বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন।
জবির চারুকলা অনুষদে নতুন বিভাগ চালুর পরিকল্পনা উপাচার্যের
ইবিতে সমাবর্তনের নিবন্ধন ফি কমানোর দাবিতে স্মারকলিপি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৫ম সমাবর্তনের নিবন্ধন ফি কমানো এবং নিবন্ধনের সময়সীমা বৃদ্ধির দাবিতে প্রশাসন বরাবর স্মারকলিপি দিয়েছেন ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। 
ইবিতে সমাবর্তনের নিবন্ধন ফি কমানোর দাবিতে স্মারকলিপি
বেরোবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন
রংপুরে অবস্থিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন এবং ভলিবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
বেরোবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন
জাবিপ্রবি শিক্ষককে অবাঞ্ছিত ঘোষণা শিক্ষার্থীদের, ব্যবস্থা নিতে উপাচার্যকে স্মারকলিপি
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) সহকারী অধ্যাপক ড. সৈয়দ নাজমুল হুদার বিরুদ্ধে জ্যেষ্ঠ শিক্ষক ও প্রক্টরকে অপমান, অসৌজন্যমূলক আচরণ ও হুমকি-ধমকিসহ একাধিক অভিযোগ তুলে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন প্রতিবাদকারী শিক্ষকরা। একই সময় শিক্ষার্থীরা তাকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেন। 
জাবিপ্রবি শিক্ষককে অবাঞ্ছিত ঘোষণা শিক্ষার্থীদের, ব্যবস্থা নিতে উপাচার্যকে স্মারকলিপি
রুয়েটে অনুষ্ঠিত হচ্ছে দ্বীনি সম্মেলন, প্রধান বক্তা শায়খ আহমাদুল্লাহ
ক্যাম্পাস জীবনের বিদায়প্রান্তে দাঁড়িয়ে ইসলামী মূল্যবোধ ও জ্ঞানচর্চার সংস্কৃতি অব্যহত রাখার প্রত্যয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘লিগ্যাসি অব দ্বীন কনফারেন্স ২০২৬’। বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের বিদায়ী শিক্ষার্থীদের উদ্যোগ ‘ফাতিহ ’২১’-এর আয়োজনে আগামী ২ ডিসেম্বর রুয়েটের সেন্ট্রাল ফিল্ডে সম্মেলনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।
রুয়েটে অনুষ্ঠিত হচ্ছে দ্বীনি সম্মেলন, প্রধান বক্তা শায়খ আহমাদুল্লাহ
আরও পড়ুন
বহিষ্কারাদেশ প্রত্যাহার, পদ ফিরে পেলেন যুবদল নেতা
নড়াইল বিএনপির ৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার