ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ফেনী ইউনিভার্সিটির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ পিএম
সৌজন্য ছবি

ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের সর্বসম্মত সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয়ের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়টির বোর্ড অফ ট্রাস্টিজের এক জরুরি সভায় সার্বিক উন্নয়ন, অ্যাকাডেমিক উৎকর্ষ ও প্রাতিষ্ঠানিক অগ্রগতি নিশ্চিত করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

নবগঠিত কমিটির সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন জনাব মোহাম্মদ নুরুন নেওয়াজ সেলিম এবং সিনিয়র সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ড. এ. কে. এম. সাহিদ রেজা। এছাড়া কমিটিতে সহ-সভাপতি হিসেবে জনাব আবদুর রইছ কাইজার এবং বিশেষ পরামর্শক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে জনাব আব্দুস সাত্তারকে। একই সঙ্গে ডা. এ. এস. এম. তবারক উল্যাহ চৌধুরী (বায়েজিদ) ও জনাব মো. এনায়েত উল্লাহ পূর্ব নির্ধারিত দায়িত্ব পালন করবেন।

ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের নবগঠিত কমিটির সভাপতি জনাব মোহাম্মদ নুরুন নেওয়াজ সেলিম বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই ফেনী ইউনিভার্সিটির সার্বিক উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নে বোর্ড অফ ট্রাস্টিজ সবসময় নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে। বর্তমান পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা, অ্যাকাডেমিক অগ্রগতি ও শিক্ষাবান্ধব পরিবেশ সুদৃঢ় করার লক্ষ্যেই এই নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। আমরা বিশ্বাস করি, সবার সম্মিলিত সহযোগিতায় ফেনী ইউনিভার্সিটি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে।

ভাইস চ্যান্সেলর (অ্যাক্টিং) ড. মাসুদুল হক চৌধুরী বলেন, ট্রাস্টি বোর্ডের এই সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমকে আরও গতিশীল করবে। একটি আদর্শ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে আমরা সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাস্তবতা বুঝতে হলে কিছুদিন বেকার থাকা প্রয়োজন: খুবি শিক্ষক খুরশীদ
জীবনের বাস্তবতা ও একটি চাকরির প্রকৃত মূল্য বুঝতে হলে মানুষের অন্তত কিছুদিন বেকার থাকা প্রয়োজন বলে মন্তব্য করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের নবনিযুক্ত শিক্ষক খুরশীদ আলম। 
বাস্তবতা বুঝতে হলে কিছুদিন বেকার থাকা প্রয়োজন: খুবি শিক্ষক খুরশীদ
উপাচার্য ক্যাম্পাসে ফিরলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি চুয়েট শিক্ষার্থীদের
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম পুনরায় ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে আন্দোলন আরও কঠোর করার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। 
উপাচার্য ক্যাম্পাসে ফিরলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি চুয়েট শিক্ষার্থীদের
সামুদ্রিক খাতে সহযোগিতা বাড়াতে বিএমইউ ও বিআইডব্লিউটিসির চুক্তি
সামুদ্রিক ও নৌপরিবহন খাতে একাডেমিক ও পেশাগত সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি (বিএমইউ) ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।
সামুদ্রিক খাতে সহযোগিতা বাড়াতে বিএমইউ ও বিআইডব্লিউটিসির চুক্তি
জবি ক্যাম্পাসে পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশ প্রশাসনের
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্যাম্পাসে যে কোনো ধরনের পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জবি ক্যাম্পাসে পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশ প্রশাসনের
ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে রাবিতে ছাত্রদলের মাইকিং
প্রধানমন্ত্রীর তারেক রহমানের নির্দেশনায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে মাইকিং ও সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম পরিচালিত হয়েছে।  
ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে রাবিতে ছাত্রদলের মাইকিং
আরও পড়ুন
শিগগিরই ঘোষণা হতে পারে ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি, আলোচনায় যারা
বাংলাদেশ নজরুল আবৃত্তি পরিষদ-এর নতুন কমিটি ঘোষণা
মাভাবিপ্রবিতে ভাসানী পরিষদের নেতৃত্বে ইপিয়ার-হাবিবুর
পটুয়াখালী জার্নালিস্টস ফোরামের নেতৃত্বে নাবিল-আমিনুল