ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

নজরুল বিশ্ববিদ্যালয়ে আরটিভির সংবাদদাতাকে হুমকি, 'মারামারির ভিডিও পোস্ট হইলে তোরে ধরমু'

কবি নজরুল বিশ্ববিদ্যালয় সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পিএম
অভিযুক্ত দুই শিক্ষার্থী। ছবি: আরটিভি

পেশাগত দায়িত্ব পালনকালে ভিডিও ধারণা করায় নজরুল বিশ্ববিদ্যালয় আরটিভির সংবাদদাতা আবু তাহেরকে নিজেদের অপরাধ ঢাকতে প্রাণনাশের হুমকি দেয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের কয়েকজন শিক্ষার্থী।

বুধবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের পিছনে এই ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী কর্তৃক ইংরেজি ও ভাষা সাহিত্য বিভাগের শিক্ষার্থীদের কলা ভবনের পিছনে ঝোপের মাঝে দেশিও অস্ত্র দিয়ে মারার সময় ভিডিও করায় সংবাদদাতার সঙ্গে জোরজবরদস্তি করে দেওয়ালে ঠেকিয়ে ফেলেন এবং ধাক্কাধাক্কি করেন। কয়েকজন তার শার্টের কলার ধরে টানাটানি করেন। পাশাপাশি, কয়েকজন তাকে হুমকি দিয়ে বলে, ‘ভিডিও যদি পোস্ট হয়, তোরে শেষ কইরা ফেলমু’, ‘ভিডিও পোস্ট হইলেই তোর খবর আছে, তোরে ধরমু।’

প্রাথমিকভাবে শনাক্তকৃত অভিযুক্তরা হলেন ব্যবস্থাপনা বিভাগের আব্দুল কাদির জিলানী, রায়হান আহমেদ, হোসাইন চৌধুরী, দিদারুল, মাছুদ রানা মবিন ও ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের রায়হান তালুকদার। এছাড়া অশনাক্তকৃত রয়েছে আরও ২ জন।

আরটিভির সংবাদদাতা জানান, কলা ভবনের পেছনে ঝোপের মধ্যে ব্যবস্থাপনা বিভাগের বেশ কয়েকজন শিক্ষার্থীরা ইংরেজি বিভাগের তিন শিক্ষার্থীকে দেশীয় অস্ত্র দিয়ে মারধর করছিলেন। এ সময় আমি দূর থেকে ঘটনাটির ভিডিও ধারণ করছিলাম। ভিডিও ধারণের বিষয়টি ব্যবস্থাপনা বিভাগের এক শিক্ষার্থী দেখে ফেলে এবং অন্যদের ডেকে জানান যে, আমি ভিডিও করছি। এরপর কয়েকজন শিক্ষার্থী আমার কাছে এসে মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় তারা আমার সঙ্গে জোরজবরদস্তি করে আমাকে দেওয়ালে ঠেকিয়ে ফেলেন এবং ধাক্কাধাক্কি করেন। কয়েকজন আমার শার্টের কলার ধরে টানাটানি করেন। পাশাপাশি, কয়েকজন আমাকে হুমকি দিয়ে বলেন, ‘ভিডিও যদি পোস্ট হয়, তোরে শেষ কইরা ফেলমু’, ‘ভিডিও পোস্ট হইলেই তোর খবর আছে, তোরে ধরমু।’আমি তাদের কয়েকবার অনুরোধ করে বলি, আমাকে ছেড়ে দিতে। আমি ভিডিওটি ডিলিট দিচ্ছি বলেও জানাই। কিন্তু এরপরও তারা আমাকে ছাড়েননি। একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এসে আমাকে তাদের কাছ থেকে ছাড়িয়ে দেন। পরবর্তীতে ওই শিক্ষার্থীরা আবার আমার কাছে এসে আমার মোবাইল ফোন কেড়ে নেন। তারা আমার ফোনে থাকা ভিডিওটি ডিলিট করে। এরপর আমার ফোনের গ্যালারিসহ বিভিন্ন বিষয় পরীক্ষা করে ফোনটি ফেরত দেন।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সমালোচনার মুখে পদত্যাগ করেছেন ইবি ডিবেটিং সোসাইটির সেই সভাপতি
নিয়মবহির্ভূত কমিটি গঠন ও অর্থ গোপনের অভিযোগ উঠার পর সমালোচনার মুখে পদত্যাগ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (আইইউডিএস) সেই বিতর্কিত সভাপতি ইয়াছিন আলী।
সমালোচনার মুখে পদত্যাগ করেছেন ইবি ডিবেটিং সোসাইটির সেই সভাপতি
টানা ১২ দিনের ছুটিতে যাচ্ছে কবি নজরুল কলেজ
শ্রী শ্রী দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও শ্রী শ্রী লক্ষ্মীপূজা উপলক্ষ্যে কবি নজরুল সরকারি কলেজে টানা ১২ দিন ক্লাস স্থগিত ঘোষণা করা হয়েছে। কলেজের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী আগামী ১৮ অক্টোবর (রবিবার) থেকে শুরু হয়ে ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত ক্লাস স্থগিত থাকবে।
টানা ১২ দিনের ছুটিতে যাচ্ছে কবি নজরুল কলেজ
তিন মাস ধরে বেতনহীন বুটেক্সের আউটসোর্সিং কর্মীরা
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ পাওয়া ৪৯ জন কর্মী তিন মাস ধরে বেতন পাচ্ছেন না। আউটসোর্সিং প্রতিষ্ঠানের সাথে চুক্তির মেয়াদ শেষ হওয়া ও সরকারি নীতিগত পরিবর্তনের কারণে বেতন পরিশোধে জটিলতা তৈরি হয়েছে। বেতন না পেয়ে ঋণ করে সংসার চালাচ্ছেন অনেক কর্মী। আসন্ন পূজার আগে বকেয়া বেতন পাওয়া নিয়েও অনিশ্চয়তায় রয়েছেন তারা।
তিন মাস ধরে বেতনহীন বুটেক্সের আউটসোর্সিং কর্মীরা
বিউটি বোর্ডিং: সংরক্ষণের অভাবে হারাচ্ছে ঐতিহ্য
নতুন ক্যাম্পাসে ভর্তি হওয়ার পর সিনিয়র বড় ভাইদের আড্ডায় প্রথম শুনেছিলাম পুরান ঢাকার এক ঐতিহাসিক জায়গার কথা। ভাইরা বলছিলেন, ১৯৭১ সালের ২৮ মার্চ স্বাধীনতাযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী সেখানে ১৭ জন মানুষকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে হত্যা করেছিল।
বিউটি বোর্ডিং: সংরক্ষণের অভাবে হারাচ্ছে ঐতিহ্য
ডেঙ্গু আক্রান্ত জবি শিক্ষার্থীর পাশে ছাত্রদল 
ডেঙ্গুতে আক্রান্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নাট্যকলা বিভাগের ২১তম ব্যাচের শিক্ষার্থী দেবপ্রিয় অধিকারী নীলের চিকিৎসায় আর্থিক সহযোগিতা করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান রুমি।
ডেঙ্গু আক্রান্ত জবি শিক্ষার্থীর পাশে ছাত্রদল 
আরও পড়ুন
টানা চতুর্থবার বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় নজরুল বিশ্ববিদ্যালয়ের ড. নুরুজ্জামান খাঁন
প্রধানমন্ত্রী স্বর্ণপদকে মনোনীত দুই শিক্ষার্থীর সাফল্যের গল্প
দুইবার ব্যর্থ হয়ে তৃতীয়বারের চেষ্টায় জজ হলেন শরিফুল
হলে সিট না পেয়ে থাকতে হচ্ছে বাইরে, দিতে হচ্ছে ‘বড় মাশুল’