ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

পাবিপ্রবি ইনকিলাব মঞ্চের ৭ দাবি

পাবিপ্রবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ পিএম
ছবি: আরটিভি

ছাত্ররাজনীতি নিষিদ্ধ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) প্রশাসনকে ৭ দাবিতে স্মারকলিপি জমা দিয়েছে ইনকিলাব মঞ্চ পাবিপ্রবি শাখা।

বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্মের কাছে তারা ৭ দফা দাবি সম্বলিত এ স্মারকলিপি জমা দেন।

স্মারকলিপিতে উল্লেখ করেন, সোমবার (২৩ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের জুলাই-৬ হলের সিট দখলকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে যে তুমুল সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও রক্তক্ষয়ী মারামারির ঘটনা ঘটেছে, তা ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের চরম নিরাপত্তাহীনতায় ফেলে দিয়েছে।

উক্ত ঘটনায় দেশীয় অস্ত্র ও ছুরিকাঘাতে একজন শিক্ষার্থীর মাথায় এবং অন্য একজনের পেটে গুরুতর জখম হওয়ার ঘটনা প্রমাণ করে যে, ক্যাম্পাসে পুনরায় অস্ত্রের ঝনঝনানি ও দখলদারির সংস্কৃতি ফিরে আসছে। শুরু থেকেই হল প্রশাসনের নীরব ভূমিকার কারণেই আজ সাধারণ শিক্ষার্থীদের বাদ দিয়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধভাবে একের পর এক সিট দখল করা হচ্ছে, যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশকে মারাত্মকভাবে ব্যাহত করছে।

বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ ও শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে ইনকিলাব মঞ্চের সাত দফা দাবিগুলোর হলো:

১) ছাত্ররাজনীতি নিষিদ্ধের বিষয়ে প্রশাসনের সুস্পষ্ট অবস্থান।
২) বৈধ ও স্বচ্ছ উপায়ে সিট বণ্টন।
৩) ওয়েবসাইটে সিট বণ্টনের তথ্য প্রকাশ।
৪) ২৩ নভেম্বর রাতের সংঘর্ষ ও ছুরিকাঘাতের সুষ্ঠু বিচার।
৫) হল প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিতকরণ।
৬) হলে বহিরাগত ও অছাত্রদের প্রবেশ নিষিদ্ধকরণ।
৭) সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ।

স্মারকলিপি প্রদান শেষে বিশ্ববিদ্যালয় শাখা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক মজনু আলম বলেন, আমরা দেখলাম জুলাই-৬ হলে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে এক ছেলেকে ছুরিকাঘাতসহ আরো দুইজন হসপিটালের ভর্তি। ৫ আগস্টের পর সাধারণ শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল, আমাদের বিশ্ববিদ্যালয়ের আচরণ বিধিতেও নিষিদ্ধ আছে। কিন্তু ছাত্রদল, শিবির এবং অন্যান্য রাজনৈতিক দল প্রশাসনের সঙ্গে নিয়মিত বৈঠক করছে, তাদের বিভিন্ন কমিটি, উপ-কমিটি প্রশাসনকে ফুলের তোড়া দিচ্ছে। যেখানে প্রশাসন হবে পাহারাদার, সেখানে প্রশাসনই নিষিদ্ধ জিনিসের সঙ্গে উঠা বসা করছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইয়াবাসহ হাতেনাতে বাকৃবির ‘কৃষিবিদ’ মাহমুদুল ধরা
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ইয়াবাসহ হাতেনাতে ধরা পড়েছেন বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারী। 
ইয়াবাসহ হাতেনাতে বাকৃবির ‘কৃষিবিদ’ মাহমুদুল ধরা
মাকড়সা দিয়ে মজা করতে গিয়ে বিপাকে চবির তিন শিক্ষার্থী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিজয় ২৪ হলে এক জুনিয়র শিক্ষার্থীকে মাকড়সা দিয়ে ভয় দেখানোর ঘটনায় বিপাকে পড়েছেন তিন সিনিয়র শিক্ষার্থী। ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রওনক জাহান উমামাকে ভয় দেখানোর এ ঘটনায় র‍্যাগিংয়ের অভিযোগ উঠলেও সিনিয়রদের দাবি, নিছক মজা করতেই তারা এমনটি করেছেন। ইতোমধ্যে দুই পক্ষের সঙ্গে বসে বিষয়টির সমাধান করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। অভিযুক্ত তিন শিক্ষার্থী হলেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের মোনালিসা মিতা নূর, পদার্থবিজ্ঞান বিভাগের তাহরিমা আক্তার ওমি এবং হিসাববিজ্ঞান বিভাগের সামিয়া। তারা সবাই ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সিনিয়র শিক্ষার্থীদের বর্ণনা অনুযায়ী, হলের কক্ষ পরিষ্কার করার সময় তারা একটি মাকড়সা পান। পরে সারপ্রাইজ দেওয়ার কথা বলে তাকে কক্ষে ডাকা হয়। সেখানে মাকড়সা দেখিয়ে ভয় দেখানো হলে উমামা ভয়ে দৌড়ে নিজের কক্ষে ফিরে যান। পরবর্তী সময়ে অসুস্থ হয়ে পড়লে তার রুমমেটরা তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান। তবে রওনক জাহান উমামার অভিযোগ, তার মাকড়সাভীতির কথা জানার পরও সিনিয়ররা তাকে কক্ষে ডেকে দরজা বন্ধ করে মাকড়সা ছেড়ে দেন। এ সময় তিনি ভয়ে চিৎকার ও কান্নাকাটি করলে তারা হাসিঠাট্টা ও টিটকারি করেন। পরে কক্ষ থেকে বেরিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং চারবার বমি করেন। এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ার পাশাপাশি হলে নিজের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। অভিযোগের বিষয়ে মোনালিসা মিতা নূর জানান, তাদের উদ্দেশ্য ছিল শুধুই মজা করা। এ ঘটনার সঙ্গে তাহরিমা আক্তার ওমি জড়িত ছিলেন না বলেও দাবি করেন তিনি। অন্যদিকে, তাহরিমা আক্তার ওমি জানান, বিষয়টি এত দূর গড়াবে বলে তারা ধারণা করতে পারেননি। উমামা ভয় পাওয়ার পর তাকে সান্ত্বনা দেওয়ারও চেষ্টা করা হয়েছিল। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুল হোসেন আরটিভি নিউজকে মুঠোফোনে জানান, ঘটনাটি তিন দিন আগের। প্রক্টর কার্যালয়ে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের নিয়ে বসা হয়েছিল এবং বিষয়টির সমাধান হয়েছে। আরটিভি/টিআর
মাকড়সা দিয়ে মজা করতে গিয়ে বিপাকে চবির তিন শিক্ষার্থী
ঢাবি উপাচার্যের সঙ্গে জাতিসংঘ প্রতিনিধিদলের সাক্ষাৎ
বুধবার (২৫ নভেম্বর) ঢাবি উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঢাবি উপাচার্যের সঙ্গে জাতিসংঘ প্রতিনিধিদলের সাক্ষাৎ
ইবির সমাবর্তনের সময়সীমা বাড়ল, নিবন্ধন ফি কমল
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২৭ সালের ৫ম সমাবর্তনে অংশগ্রহণের জন্য নিবন্ধনের ফি কমিয়ে সময়সীমা বাড়িয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের দাবি ও সামগ্রিক বিষয় বিবেচনায় সমাবর্তনের নিবন্ধনের সময়সীমা আগামী ১০ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি নিবন্ধন ফি কমিয়ে ৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আতিকুর রহমান স্বাক্ষরিত আদেশে এই তথ্য জানানো হয়।  এটি ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ, সমাবর্তন উপ-কমিটি ও অন্যান্য দায়িত্বপ্রাপ্তদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে। অফিস আদেশ সূত্রে জানা গেছে, সমাবর্তনের নিবন্ধন ফি পূর্বনির্ধারিত ৪ হাজার ৫০০ টাকার পরিবর্তে ৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তবে ২০১৯-২০ ও ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য নিবন্ধন ফি ৩ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যান্য শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্ষেত্রে নির্ধারিত ফি অপরিবর্তিত থাকবে। এ ছাড়া যেসব শিক্ষার্থী পূর্বনির্ধারিত ফি অনুযায়ী ইতোমধ্যে নিবন্ধন সম্পন্ন করেছেন, তাদের জমা দেওয়া অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হবে। পাশাপাশি সমাবর্তনে অতিথি হিসেবে মা-বাবা, স্বামী-স্ত্রী, ছেলে-মেয়ে এবং অন্যান্য অভিভাবক (প্রযোজ্য ক্ষেত্রে) উপস্থিত থাকতে পারবেন। উল্লেখ্য, আগামী ২ ফেব্রুয়ারি ইসলামী বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে অংশগ্রহণে আগ্রহী গ্র্যাজুয়েটদের নিবন্ধন কার্যক্রম গত ১০ নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটের (https://convocation.iu.ac.bd) মাধ্যমে শুরু হয়। আরটিভি/এসআর
ইবির সমাবর্তনের সময়সীমা বাড়ল, নিবন্ধন ফি কমল
ত্রিশালে অলিম্পিক কমপ্লেক্স, নতুন স্বপ্ন দেখছে নজরুল বিশ্ববিদ্যালয়
ময়মনসিংহের ত্রিশালে নির্মিত হতে যাচ্ছে দেশের অন্যতম বৃহৎ মাল্টি স্পোর্টস অলিম্পিক কমপ্লেক্স। প্রায় ১০ হাজার কোটি টাকা ব্যয়ে সেনাবাহিনীর ১৭৩ একর জমিতে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে নির্মাণাধীন এই ক্রীড়া স্থাপনাকে ঘিরে দেশের ক্রীড়াঙ্গনে তৈরি হয়েছে নতুন সম্ভাবনা।  আর এই কমপ্লেক্স থেকে মাত্র আট কিলোমিটার দূরে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের জন্যও এটি হতে পারে ক্রীড়াক্ষেত্রে এগিয়ে যাওয়ার এক বড় সুযোগ। দীর্ঘদিন ধরেই পর্যাপ্ত অবকাঠামো, প্রশিক্ষণ সুবিধা ও কার্যকর ক্রীড়া ব্যবস্থাপনার অভাবে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গন প্রত্যাশিত গতি পায়নি। আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় নিয়মিত সাফল্য অর্জন কিংবা জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরির ক্ষেত্রেও বিশ্ববিদ্যালয়ের ভূমিকা এখনো সীমিত।  এমন বাস্তবতায় কাছেই গড়ে উঠতে যাওয়া আন্তর্জাতিক মানের ক্রীড়া কমপ্লেক্সটি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াক্ষেত্রে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে। জানা গেছে, প্রস্তাবিত এই কমপ্লেক্সে ফুটবল, হকি, অ্যাথলেটিকস, শুটিং ও সাঁতারসহ মোট ২৭টি ডিসিপ্লিনের জন্য আধুনিক স্টেডিয়াম ও প্রশিক্ষণ সুবিধা থাকবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা স্মারক বা সহযোগিতামূলক চুক্তি করতে পারে, তাহলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসব আধুনিক সুযোগ-সুবিধা ব্যবহারের সুযোগ পেতে পারেন। এতে খেলোয়াড়দের নিয়মিত অনুশীলন, দক্ষতা উন্নয়ন এবং প্রতিযোগিতামূলক পর্যায়ে নিজেদের প্রস্তুত করার পথ আরও সহজ হবে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতাও বলছে, পরিকল্পিত ক্রীড়া শিক্ষা ও প্রশিক্ষণব্যবস্থা বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ চালু করে।  বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন— দ্রুততম মানবী শিরিনা আক্তার, জাতীয় দলের হকি খেলোয়াড় শোভন এবং দৌড়বিদ জহির রায়হানের মতো ক্রীড়াবিদ। খেলোয়াড় তৈরির পাশাপাশি এ বিভাগের শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানে ফিটনেস ট্রেইনারসহ ক্রীড়াসংশ্লিষ্ট পেশায় কাজ করছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়েও রয়েছে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ এবং নিজস্ব স্টেডিয়াম। আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট ও ফুটবল প্রতিযোগিতায় সাফল্যের পাশাপাশি জাতীয় পর্যায়ের খেলোয়াড়, রেফারি, আম্পায়ার ও ফিজিও তৈরিতেও ভূমিকা রাখছে প্রতিষ্ঠানটি।  ২০২২ সালে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ চালু করা ইসলামী বিশ্ববিদ্যালয়ও বিভিন্ন আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছে। বিভাগটির শিক্ষার্থীদের মধ্যে জাতীয় পর্যায়ের ফুটবলার, ভলিবল কোচ ও বাস্কেটবল কোচ রয়েছেন। অন্যদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দলের খেলোয়াড় তৈরিতে ভূমিকা রাখছেন। ২০২২ সালের আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রেও তাদের অবদান ছিল। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিও ক্রীড়া শিক্ষায় গুরুত্ব দিয়ে বিভিন্ন জাতীয় ও আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় সাফল্য পেয়েছে।  এসব উদাহরণ থেকে স্পষ্ট, ক্রীড়ার জন্য প্রয়োজনীয় অবকাঠামো, প্রশিক্ষণ ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা থাকলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হয়। নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যেও বিভিন্ন খেলায় প্রতিভা ও আগ্রহ রয়েছে। তবে নিয়মিত অনুশীলনের পর্যাপ্ত সুযোগ, আধুনিক প্রশিক্ষণব্যবস্থা এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাবে অনেক সম্ভাবনাময় খেলোয়াড় নিজেদের সামর্থ্য অনুযায়ী এগিয়ে যেতে পারছেন না। বিশেষ করে নারী খেলোয়াড়দের জন্য নিরাপদ ও পর্যাপ্ত প্রশিক্ষণ পরিবেশ নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়ের ফুটবল দলের অধিনায়ক অনিক চন্দ্র কর বলেন, বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের পর্যাপ্ত জনবল, ক্রীড়া সরঞ্জাম এবং প্রশাসনিক সহযোগিতার অভাবে নানা সীমাবদ্ধতার মধ্য দিয়ে এগোতে হচ্ছে। ফলে অনেক প্রতিভাবান খেলোয়াড় চাইলেও নিজেদের দক্ষতা যথাযথভাবে বিকশিত করতে পারছেন না। ‘ত্রিশালের অলিম্পিক কমপ্লেক্সটি চালু হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যবহারের সুযোগ নিশ্চিত করার মাধ্যমে এসব সীমাবদ্ধতা অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব। আধুনিক প্রশিক্ষণ সুবিধা ও অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে অনুশীলনের সুযোগ পেলে খেলোয়াড়দের দক্ষতা বাড়বে এবং বিশ্ববিদ্যালয়ে নিয়মিত প্রশিক্ষণ ও প্রতিযোগিতার পরিবেশ তৈরি হবে।’ বিশ্ববিদ্যালয়ের নারী ভবিবল দলের খেলোয়াড় বৃষ্টি বলেন, একজন খেলাপ্রেমী মানুষ হিসেবে মনে করি, পর্যাপ্ত সুযোগ-সুবিধা, আধুনিক সরঞ্জাম ও দক্ষ প্রশিক্ষকের অভাবে বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছেন না। বিশেষ করে নারী খেলোয়াড়দের জন্য নিরাপদ প্রশিক্ষণ পরিবেশ জরুরি। ত্রিশালের অলিম্পিক কমপ্লেক্স ব্যবহারের সুযোগ পেলে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ নিয়ে জাতীয় পর্যায়ে নিজেদের তুলে ধরতে পারবেন শিক্ষার্থীরা।  এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের অতিরিক্ত পরিচালক শাহ মো. নাজমুল হাসান বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রতি প্রবল আগ্রহ ও প্রতিভা রয়েছে। কিন্তু পর্যাপ্ত অবকাঠামো ও প্রশিক্ষণ সুবিধার অভাবে তাদের প্রতিভা বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের কাছেই ত্রিশালে আন্তর্জাতিক মানের অলিম্পিক কমপ্লেক্স নির্মিত হওয়া আমাদের জন্য বড় সুযোগ। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সঙ্গে সমঝোতা চুক্তি হলে ছেলে ও মেয়ে উভয় দলের খেলোয়াড়রা সেখানে নিয়মিত অনুশীলনের সুযোগ পাবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে ‘শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান’ বিভাগ চালু করা গেলে বিজ্ঞানভিত্তিক প্রশিক্ষণের পাশাপাশি দক্ষ খেলোয়াড়, কোচ, ফিটনেস ট্রেইনার ও ক্রীড়া ব্যবস্থাপক তৈরির সুযোগ সৃষ্টি হবে। আরটিভি/এসআর
ত্রিশালে অলিম্পিক কমপ্লেক্স, নতুন স্বপ্ন দেখছে নজরুল বিশ্ববিদ্যালয়
আরও পড়ুন
পাবিপ্রবির ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ
চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক গ্রেপ্তার, সংবাদ প্রকাশের জেরে ফাঁসানোর অভিযোগ
জাহাজের ধাক্কায় ডুবল প্রমোদতরি, ১০ লাখ ডলার ক্ষতিপূরণ দাবি
বরখাস্ত হলেন ‎লক্ষ্মীপুর পিডিবির উপ-সহকারী প্রকৌশলী খাইরুল