
কক্সবাজারের একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রসায়ন বিভাগের শিক্ষার্থী লায়লা জাহান নাবিলার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন ও ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন।
শনিবার (১৭ অক্টোবর) তার মৃত্যুতে এক শোকবার্তায় এ তথ্য জানানো হয়।
শোকবার্তায় উপাচার্য ও ট্রেজারার মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তারা।
নাবিলার অকালমৃত্যুতে তার পরিবার যে অপূরণীয় ক্ষতির মুখে পড়েছে, তা কাটিয়ে ওঠার জন্য পরিবারের সদস্যদের ধৈর্য ও মানসিক শক্তি কামনা করেন উপাচার্য ও ট্রেজারার।
আরটিভি/ এসকেডি


