ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

মাভাবিপ্রবির জনসংযোগ উপপরিচালক বাপাজস'র সাধারণ সম্পাদক নির্বাচিত 

মাভাবিপ্রবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ০৮:০৯ পিএম
ছবি: সংগৃহীত

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তরের উপপরিচালক মো. সামছুল আলম (শিবলী) বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির (বাপাজস) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। একই কমিটিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ মহিউদ্দিন সুমন সভাপতি নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ২০২৭-২০২৮ মেয়াদের জন্য ২৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়। সভা শেষে বিদায়ী কমিটির নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
সাংবাদিকতা, প্রকাশনা, শিক্ষকতা ও প্রাতিষ্ঠানিক জনসংযোগ কার্যক্রমে দীর্ঘ ৩৭ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সামছুল আলম শিবলী ২০০৫ সালের ১৭ অক্টোবর মাভাবিপ্রবির জনসংযোগ কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এর আগে তিনি প্রায় ১৭ বছর সাংবাদিকতা, তিন বছর প্রকাশনা সম্পাদনা এবং ছয় বছর শিক্ষকতায় যুক্ত ছিলেন। কর্মজীবনে তিনি সহকারী পরিচালক ও উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি উপপরিচালক পদে কর্মরত রয়েছেন।

সামছুল আলম শিবলীর সাংবাদিকতা জীবনের সূচনা ছাত্রাবস্থায়। ১৯৮৮ সালে নবম শ্রেণিতে অধ্যয়নকালে জাতীয় দৈনিক ইনকিলাব-এর সম্পাদকীয় পাতার চিঠিপত্র কলামে লেখালেখির মাধ্যমে তার সাংবাদিকতার প্রতি আগ্রহ তৈরি হয়। পরবর্তী সময়ে দৈনিক জনতা, দৈনিক মুক্তকণ্ঠসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেন। গাজীপুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি স্থানীয় পত্রিকার সম্পাদক, বার্তা সম্পাদক হিসেবেও কাজ করেছেন। তিনি গাজীপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেন। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ে ছাত্রজীবনে ৭ বছর সাংবাদিকতা করেছেন এবং সাংবাদিক সমিতির নেতৃত্ব দিয়েছেন।

শিক্ষাজীবন ও পেশাগত দক্ষতা উন্নয়নেও তার রয়েছে ধারাবাহিক অগ্রযাত্রা। তিনি ধর্মতত্ত্বে উচ্চশিক্ষা অর্জনের পাশাপাশি আইন বিষয়ে স্নাতক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে দ্বিতীয় স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়ন শেষে সম্প্রতি চূড়ান্ত ফলাফলে দুইটি সেমিস্টারে প্রথম শ্রেণিতে প্রথম এবং দুইটি সেমিস্টারে প্রথম শ্রেণিতে দ্বিতীয় স্থান অর্জন করেন। সাংবাদিকদের সম্পর্কে গণমানুষের ভাবনা শিরোনামে তার গবেষণাও রয়েছে। এ ছাড়া সাংবাদিকতা, গণমাধ্যম, জনসংযোগ ও তথ্যপ্রযুক্তিসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দেশি-বিদেশি প্রতিষ্ঠানের ২৫টির বেশি প্রশিক্ষণে অংশ নিয়েছেন।

পেশাগত দায়িত্বের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি রোটারি ক্লাব অব টাঙ্গাইল সিটির প্রেসিডেন্ট ছিলেন , বাংলাদেশ জনসংযোগ সমিতির আজীবন সদস্য এবং বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নতুন কমিটিতে সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় এবার সংগঠনটির নেতৃত্বে আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন তিনি।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক সামছুল আলম শিবলী বলেন, “মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে দীর্ঘ কর্মযাত্রা আমার জীবনের এক অনন্য অধ্যায়। জনসংযোগবিদ হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে উপলব্ধি করেছি, জনসংযোগ কেবল সংবাদ প্রচারের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি আস্থা, সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার সেতুবন্ধন। নতুন দায়িত্বে বিশ্ববিদ্যালয়গুলোর জনসংযোগ কার্যক্রমকে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও পেশাদার করে তোলা এবং সদস্যদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক সহযোগিতা জোরদারে কাজ করতে চাই।”

উল্লেখ্য, বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর জনসংযোগ দপ্তরে কর্মরত কর্মকর্তাদের পেশাগত ঐক্য, দক্ষতা বৃদ্ধি ও পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে ২০২০ সালে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতি (বাপাজস) যাত্রা শুরু করে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চাকসুর উদ্যোগে নিবন্ধনের আওতায় চবির ৫০০ যান
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনা, বহিরাগত যানবাহনের অবাধ চলাচল নিয়ন্ত্রণ এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) উদ্যোগ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় এ কার্যক্রমের আওতায় আনা হচ্ছে ক্যাম্পাসে চলাচলকারী প্রায় ৫০০ যানবাহন। শনিবার (১৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুল হোসাইন। প্রাথমিকভাবে ক্যাম্পাসে চলাচলকারী প্রায় ২০০টি সিএনজি ও ৩০০টি ব্যাটারিচালিত অটোরিকশাকে নিবন্ধনের আওতায় আনা হবে। দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচল নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ ছিল। বহিরাগত যানবাহনের চালকদের সঙ্গে শিক্ষার্থীদের বাকবিতণ্ডা থেকে শুরু করে বিভিন্ন সময়ে অপ্রীতিকর ঘটনা ঘটার অভিযোগও রয়েছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে ক্যাম্পাসে চলাচলকারী যানবাহন ও চালকদের নির্দিষ্ট তালিকার আওতায় আনার দাবি জানিয়ে আসছিলেন শিক্ষার্থীরা। এ নিয়ে শিক্ষার্থীরা একাধিকবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সিএনজি ও অটোরিকশা নিবন্ধনের দাবি জানালেও দীর্ঘদিন তা বাস্তবায়িত হয়নি। অবশেষে চাকসুর উদ্যোগে এবং সংশ্লিষ্ট পরিবহন সমিতিগুলোর সঙ্গে দফায় দফায় আলোচনার পর আনুষ্ঠানিকভাবে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুল হোসাইন বলেন, “ক্যাম্পাসে যানবাহন ব্যবস্থা নিয়ন্ত্রিত করতে আমরা সকল সিএনজি ও রিকশা নিবন্ধনের এই উদ্যোগ হাতে নিয়েছি। এর মধ্য দিয়ে ক্যাম্পাসের সকল সিএনজি, রিকশা খুব সহজে শনাক্ত করা যাবে। চাকসু শুরু থেকেই এই কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেছে। আমরা চাকসুসহ সচেতন সকল ছাত্রসংগঠন ও শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।” চাকসুর যোগাযোগ ও আবাসন সম্পাদক মো. ইসহাক ভূঁঞা বলেন, “আমরা দীর্ঘদিন ধরে এই বিষয়টি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আসছি। গত কয়েকদিন দফায় দফায় রিকশা ও সিএনজি সমিতির সাথে আলোচনার পর আজকে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। রেজিস্ট্রেশনকৃত সকল গাড়িকে নির্দিষ্ট নাম্বার সম্বলিত স্টিকার ও ভেস্ট প্রদান করা হবে। নির্দিষ্ট ড্রেসকোড ও স্টিকার ব্যতীত কোনো গাড়ি ক্যাম্পাসে চলাচল করতে পারবে না।” নিবন্ধন কার্যক্রমের আওতায় প্রতিটি যানবাহনকে নির্দিষ্ট শনাক্তকরণ নম্বরসংবলিত স্টিকার এবং চালকদের নির্ধারিত ভেস্ট দেওয়া হবে। এর মাধ্যমে ক্যাম্পাসে চলাচলকারী যানবাহন ও চালকদের সহজে শনাক্ত করা সম্ভব হবে। পাশাপাশি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সংশ্লিষ্ট যানবাহন চিহ্নিত করাও সহজ হবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ উদ্যোগের ফলে ক্যাম্পাসে বহিরাগত যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচল কমবে এবং অভ্যন্তরীণ পরিবহনব্যবস্থায় শৃঙ্খলা ফিরে আসবে। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার ক্ষেত্রেও নিবন্ধন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আরটিভি/ এসকেডি
চাকসুর উদ্যোগে নিবন্ধনের আওতায় চবির ৫০০ যান
ইবিতে ব্যানার টানানোর ঘটনায় ছাত্রশক্তির নেতাকে সতর্ক করল প্রশাসন
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘প্রশাসনের অনুমতি ছাড়া’ ক্যাম্পাসে ব্যানার টানানোর অভিযোগে শাখা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ককে শোকজ পরবর্তী লিখিতভাবে সতর্ক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ইবিতে ব্যানার টানানোর ঘটনায় ছাত্রশক্তির নেতাকে সতর্ক করল প্রশাসন
ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে রাবিতে চালু হচ্ছে নতুন দপ্তর
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসের পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করতে ‘পরিচ্ছন্নতা ও পরিবেশ ব্যবস্থাপনা’ নামে নতুন একটি স্বতন্ত্র দপ্তর চালু করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 
ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে রাবিতে চালু হচ্ছে নতুন দপ্তর
কক্সবাজারে রিসোর্টে আগুন / নিহতদের ৩ জন ঢাবি, জবি ও ইস্ট ওয়েস্টের শিক্ষার্থী
কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে আগুন লেগে নিহত ১০ জনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের একজন করে রয়েছেন। তারা একই পরিবারের। শনিবার (১৬ অক্টোবর) এ ঘটনায় তিন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শোক জানিয়েছে। নিহতদের মধ্যে মো. নাফিস তেহামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘চাইনিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার’ প্রোগ্রামের শিক্ষার্থী। লায়লা জাহান নাবিলা নামে আরেকজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আর মিলিতা মেহজাবিন আলভি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের পপুলেশন অ্যান্ড পাবলিক হেলথ সায়েন্সেস এর দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী বলে জানিয়েছেন শিক্ষাপ্রতিষ্ঠানটির ডেপুটি রেজিস্ট্রার মো. জাকারিয়া হাবিব। প্রাণহানির ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম শোক প্রকাশ করে বলেছেন, এ ধরনের মৃত্যু অত্যন্ত দুঃখের ও বেদনার। এ মর্মান্তিক দুর্ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার শোকাহত। দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফেরাত কামনার পাশাপাশি শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। লায়লা জাহান নাবিলার মৃত্যুর খবরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীন এবং ট্রেজারার অধ্যাপক সাবিনা শরমীনও শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন। শোকার্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, টুপটুপ রিসোর্টে শনিবার সকাল সাড়ে ৬টায় আগুন লাগে; দুই ঘণ্টার চেষ্টায় সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর ১০টি লাশ পাওয়া যায়। লাশগুলো পুড়ে অঙ্গার হওয়ায় চেনার উপায় নেই। ডিএনএ পরীক্ষা করে তাদের পরিচয় নিশ্চিত হতে হবে। নিহতদের মধ্যে এক পরিবারের ছয়জন রয়েছেন। ওই পরিবারের স্বজনরা বলছেন, ঘটনার পর থেকে তারা নিখোঁজ রয়েছেন। তারা হলেন- ঢাকার রামপুরা-বনশ্রী এলাকার আশিকুল ইসলামের স্ত্রী ইসরাত জাহান মালিহা, তার শ্যালিকা লায়লা জাহান নাবিলা, মিলিতা মেহজাবিন আলভি ও ফারিহা কবির, পরিবারের সদস্য নাফিস তেহামী ও পাঁচ বছরের শিশু ফায়িজান আহমদ। স্বজনরা বলছেন, পরিবারটি বৃহস্পতিবার ঢাকা থেকে কক্সবাজারে বেড়াতে যান। শনিবার তাদের ঢাকায় ফেরার কথা ছিল। সেভাবেই তারা প্রস্তুতি নিচ্ছিলেন। তার আগে অগ্নিকাণ্ড সব তছনছ করে দেয়। আরটিভি/এসআর
নিহতদের ৩ জন ঢাবি, জবি ও ইস্ট ওয়েস্টের শিক্ষার্থী
কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে জবি শিক্ষার্থীর মৃত্যুতে উপাচার্যের শোক
কক্সবাজারের একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রসায়ন বিভাগের শিক্ষার্থী লায়লা জাহান নাবিলার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন ও ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন।
কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে জবি শিক্ষার্থীর মৃত্যুতে উপাচার্যের শোক
আরও পড়ুন
মাভাবিপ্রবির দুই হলে নতুন প্রভোস্ট নিয়োগ
শিল্পক্ষেত্রে সিএডি ও সিমুলেশনের সম্ভাবনা নিয়ে মাভাবিপ্রবিতে সেমিনার
১৬ বছরে সবচেয়ে বেশি ভুক্তভোগী ছিল ছাত্রশিবির: শিবির সেক্রেটারি
২০ কোটি টাকার সোনালী ব্যাগ প্রকল্পের যন্ত্রপাতি পেল মাভাবিপ্রবি