ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

জাবি ক্যাম্পাসে বিপন্ন প্রজাতির কচ্ছপ উদ্ধার

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬, ১১:১৪ এএম
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসের সড়ক থেকে বিপন্ন প্রজাতির একটি কচ্ছপ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রংপুর পুকুর ও মেডিকেল পুকুরের মধ্যবর্তী সড়ক থেকে ‘ইন্ডিয়ান পিকক সফটশেল টার্টল’ প্রজাতির কচ্ছপটি উদ্ধার করা হয়। তবে কচ্ছপটি কোথা থেকে এসেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

উদ্ধার হওয়া কচ্ছপটির বৈজ্ঞানিক নাম Nilssonia hurum। এর খোলসের দৈর্ঘ্য প্রায় ৬০ সেন্টিমিটার, গলার দৈর্ঘ্য ২৫ সেন্টিমিটার এবং খোলসের পাশের পরিমাপ ৪৬ সেন্টিমিটার।

বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার জানান, পরিবেশবিজ্ঞান বিভাগের ৫২তম ব্যাচের শিক্ষার্থী অরিত্র সাত্তার কচ্ছপটি উদ্ধার করেন। পরে সেটিকে তার বাসার সুইমিংপুলে অল্প পানিতে রাখা হয়। কচ্ছপটির শারীরিক অবস্থা পরীক্ষা করার জন্য পশুচিকিৎসক ডাকা হয়েছে। পাশাপাশি, এর নিরাপদ সংরক্ষণ নিশ্চিত করতে বন বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

অধ্যাপক মাফরুহী সাত্তার আরও জানান, প্রাথমিক পর্যবেক্ষণে কচ্ছপটিকে সুস্থ মনে হলেও জন্মগতভাবে এর সামনের ডান পা নেই। এটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের স্থানীয় প্রজাতি নয় বলে ধারণা করা হচ্ছে। কেউ কচ্ছপটিকে ক্যাম্পাসে ছেড়ে দিয়ে থাকতে পারেন, অথবা অন্য কোনো স্থান থেকে এটি সেখানে চলে আসতে পারে। তবে কচ্ছপটির উৎস সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

বিশেষজ্ঞদের মতে, ইন্ডিয়ান পিকক সফটশেল টার্টল মিঠাপানির কচ্ছপের একটি প্রজাতি। আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থার (আইইউসিএন) লাল তালিকায় প্রজাতিটি ‘বিপন্ন’ (Endangered) হিসেবে তালিকাভুক্ত। আবাসস্থল ধ্বংস, পরিবেশদূষণ ও মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে প্রজাতিটির অস্তিত্ব হুমকির মুখে রয়েছে।

কচ্ছপটির নিরাপদ সংরক্ষণ এবং যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগ নেওয়া হচ্ছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রধানমন্ত্রীর তুরস্ক সফরসঙ্গী জবি শিক্ষার্থী ও ছাত্রদল নেতা বাসেত
প্রধানমন্ত্রী তারেক রহমানের তুরস্ক সফরে সঙ্গী হচ্ছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় দুই নেতা। তাদের একজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি কাজী জিয়াউদ্দিন বাসেত। অপরজন সংগঠনটির ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান। প্রধানমন্ত্রীর বিদেশ সফরে এবারই প্রথম ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রধানমন্ত্রীর তুরস্ক সফরসঙ্গী জবি শিক্ষার্থী ও ছাত্রদল নেতা বাসেত
রুয়েটে বর্ণিল আয়োজনে দুই দিনব্যাপী শ্যামাপূজা উদযাপিত
ধর্মীয় আচার-অনুষ্ঠান, বর্ণিল আলোকসজ্জা, প্রদীপের সারি ও নানা সাংস্কৃতিক আয়োজনে উৎসব মুখর পরিবেশে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) উদযাপিত হয়েছে শ্যামাপূজা ও আলোক বন্দনা ১৪৩৩। 
রুয়েটে বর্ণিল আয়োজনে দুই দিনব্যাপী শ্যামাপূজা উদযাপিত
ইবিতে বিদায় সংবর্ধনা, হত্যাকাণ্ডের শিকার শিক্ষিকার স্মৃতিস্মারণ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য দেওয়ার সময় হত্যাকাণ্ডের শিকার সহযোগী অধ্যাপক আসমা সাদিয়া রুনার স্মৃতিস্মারণ করেন বিদায়ী শিক্ষার্থীরা।
ইবিতে বিদায় সংবর্ধনা, হত্যাকাণ্ডের শিকার শিক্ষিকার স্মৃতিস্মারণ
নজরুল বিশ্ববিদ্যালয়ে শ্যামাপূজা উদযাপন
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে শ্যামাপূজা উদযাপন করেছে বিশ্ববিদ্যালয়ের সনাতন সংঘ। 
নজরুল বিশ্ববিদ্যালয়ে শ্যামাপূজা উদযাপন
শেখ হাসিনার ফেরার চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি দিয়ে চবিতে ছাত্রদলের মিছিল
ডিসেম্বরে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা ও এ নিয়ে রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে তাকে প্রতিহতের হুঁশিয়ারি দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
শেখ হাসিনার ফেরার চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি দিয়ে চবিতে ছাত্রদলের মিছিল
আরও পড়ুন
জাবিতে প্রথম দেখা মিলল উত্তুরে হনুমানের
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি
অতিথি পাখির নিরাপত্তায় জাবিতে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ
মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার