ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হচ্ছে সেই রাবি শিক্ষার্থীকে

রাবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পিএম
এয়ার এম্বুলেন্সে করে ঢাকায় নেওয়া হচ্ছে শিক্ষার্থী চেসি ত্রিপুরাকে : ছবি আরটিভি

পূজার দাওয়াত খেয়ে ফেরার পথে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়ে আইসিউতে থাকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী চেসি ত্রিপুরাকে জরুরি ভিত্তিতে এয়ার এম্বুলেন্সে ঢাকায় স্থানান্তর করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর দেড়টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার উদ্দেশ্য প্রেরণ করা হয়েছে।

জানা গেছে, সংকটাপন্ন চেসি ত্রিপুরার অবস্থার অবনতি ঘটায় জরুরি ভিত্তিতে এয়ার এম্বুলেন্সে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে প্রেরণ করা হয়।

উল্লেখ্য, এর গত সোমবার (১৯ অক্টোবর) চেসি তার এক বান্ধবীর বাসায় পূজার দাওয়াত খেয়ে সিএনজিতে করে ক্যাম্পাসে ফেরার পথে পেছন থেকে একটি ট্রাক সিএনজিতে ধাক্কা দিয়ে চলে যায়। এতে চেসি গুরতর আহত হন, পরবর্তীতে তাকে প্রথমে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়।

এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম জানিয়েছেন, তার চিকিৎসার জন্য যা সহযোগিতা প্রয়োজন সবকিছুর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রস্তুত রয়েছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে বেরোবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল
নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের দেশজুড়ে নৈরাজ্য সৃষ্টির অভিযোগের প্রতিবাদে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। 
নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে বেরোবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল
ইবির বাসে ‘পেট্রোল বোমা’ নিক্ষেপ, প্রশাসনের হুঁশিয়ারি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নারী শিক্ষার্থীবাহী একটি বাস লক্ষ্য করে ‘পেট্রোল বোমা’ সদৃশ বস্তু নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ ওঠেছে।
ইবির বাসে ‘পেট্রোল বোমা’ নিক্ষেপ, প্রশাসনের হুঁশিয়ারি
প্রধানমন্ত্রীর তুরস্ক সফরসঙ্গী জবি শিক্ষার্থী ও ছাত্রদল নেতা বাসেত
প্রধানমন্ত্রী তারেক রহমানের তুরস্ক সফরে সঙ্গী হচ্ছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় দুই নেতা। তাদের একজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি কাজী জিয়াউদ্দিন বাসেত। অপরজন সংগঠনটির ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান। প্রধানমন্ত্রীর বিদেশ সফরে এবারই প্রথম ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রধানমন্ত্রীর তুরস্ক সফরসঙ্গী জবি শিক্ষার্থী ও ছাত্রদল নেতা বাসেত
রুয়েটে বর্ণিল আয়োজনে দুই দিনব্যাপী শ্যামাপূজা উদযাপিত
ধর্মীয় আচার-অনুষ্ঠান, বর্ণিল আলোকসজ্জা, প্রদীপের সারি ও নানা সাংস্কৃতিক আয়োজনে উৎসব মুখর পরিবেশে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) উদযাপিত হয়েছে শ্যামাপূজা ও আলোক বন্দনা ১৪৩৩। 
রুয়েটে বর্ণিল আয়োজনে দুই দিনব্যাপী শ্যামাপূজা উদযাপিত
ইবিতে বিদায় সংবর্ধনা, হত্যাকাণ্ডের শিকার শিক্ষিকার স্মৃতিস্মারণ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য দেওয়ার সময় হত্যাকাণ্ডের শিকার সহযোগী অধ্যাপক আসমা সাদিয়া রুনার স্মৃতিস্মারণ করেন বিদায়ী শিক্ষার্থীরা।
ইবিতে বিদায় সংবর্ধনা, হত্যাকাণ্ডের শিকার শিক্ষিকার স্মৃতিস্মারণ
আরও পড়ুন
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে হামলা
ঢাকায় বৃষ্টি ও বজ্রপাত