ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

চাকসুর উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিগ্রন্থ ‘জুলাইগাঁথার’ মোড়ক উন্মোচন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পিএম
ছবি : আরটিভি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) উদ্যোগে প্রকাশিত জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিচারণমূলক গ্রন্থ ‘জুলাইগাঁথার’ মোড়ক উন্মোচন করেছেন চাকসুর প্রতিনিধিরা।

বুধবার (২১ অক্টোবর) বিকেল ৩টায় চাকসু ভবন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জুলাই আন্দোলনের দুই শহীদ হৃদয় চন্দ্র ও ফরহাদ হোসেনের প্রতি গ্রন্থটি উৎসর্গ করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ ৬৭ জন লেখকের স্মৃতিচারণ স্থান পেয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রন্থটির সম্পাদকীয় উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হক, চাকসুর সহসভাপতি (ভিপি) ইব্রাহীম হোসেন রনি, সাহিত্য সম্পাদক হারেস মাতাব্বর, সহসম্পাদক জিহাদ আহনাফ এবং সম্পাদনা সহযোগী মুহাম্মদ রিয়াদ উদ্দিন।

এ ছাড়া উপস্থিত ছিলেন চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ আলী, চাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিব, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক মোনায়েম শরীফ, যোগাযোগ ও আবাসনবিষয়ক সম্পাদক মো. ইসহাক ভুঁইয়া, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান, পাঠাগার ও ক্যাফেটেরিয়াবিষয়ক সম্পাদকসহ চাকসুর অন্যান্য প্রতিনিধি।

অনুষ্ঠানে গ্রন্থটির সম্পাদকীয় উপদেষ্টা মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, ‘জুলাই নিয়ে চাকসুর এই বইটি একটি মাইলফলক হয়ে থাকবে। জুলাইয়ের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ ও ভিন্নমত প্রকাশের স্বাধীনতা পেয়েছি। কিন্তু জুলাই-পরবর্তী বাংলাদেশে আমরা যে পরিবর্তন চেয়েছিলাম, তা কি আদৌ এসেছে?’

চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি বলেন, এই বইয়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের জুলাই বিপ্লবের স্মৃতিগুলো একত্রে দলিল হয়ে থাকবে। আমরা বিশ্বাস করি, এই দেশে আর কেউ যদি স্বৈরাচার হয়ে উঠতে চায়, তাদের বলব, এখান থেকে শিক্ষা নিন।

গ্রন্থটির সম্পাদক হারেস মাতাব্বর বলেন, জুলাইয়ের স্মৃতি ও ইতিহাস মলাটবদ্ধ করার অন্যতম উদ্দেশ্য হলো, বাংলাদেশে ভবিষ্যতে কোনো শাসক যদি ফ্যাসিস্ট হয়ে উঠতে চায়, তাহলে পরবর্তী প্রজন্ম যেন জুলাইয়ের ইতিহাস ও চেতনাকে ধারণ করে তার বিরুদ্ধে কথা বলতে পারে।

গ্রন্থটির বিশেষত্ব তুলে ধরে তিনি বলেন, এতে চট্টগ্রামের ১৬ জন শহীদের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরা হয়েছে। পাশাপাশি ১ থেকে ৩৬ জুলাই পর্যন্ত চট্টগ্রামের আন্দোলনের ঘটনাপ্রবাহ সংক্ষেপে উল্লেখ করা হয়েছে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাবিতে ছাত্রদলের ‘ক্যাম্পাস ক্লিনিং ডে’ পালিত
শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পরিচ্ছন্নতাকর্মী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় কাজী মোতাহার হোসেন (অ্যানেক্স) ভবন, ঢাকা মেডিকেল কলেজের বহির্বিভাগ, কেন্দ্রীয় শহীদ মিনার ও সংলগ্ন এলাকায় বিশেষ এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
ঢাবিতে ছাত্রদলের ‘ক্যাম্পাস ক্লিনিং ডে’ পালিত
আইইবির কেন্দ্রীয় কাউন্সিল সদস্য হলেন রুয়েট উপাচার্য-ছাত্রকল্যাণ পরিচালক
প্রকৌশলীদের জাতীয় পেশাজীবী সংগঠন ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) এর ২০২৬ সালের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
আইইবির কেন্দ্রীয় কাউন্সিল সদস্য হলেন রুয়েট উপাচার্য-ছাত্রকল্যাণ পরিচালক
নজরুল বর্ষের জাতীয় প্রতিযোগিতায় অংশ নেবে নজরুল বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী
নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় পর্যায়ে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী।
নজরুল বর্ষের জাতীয় প্রতিযোগিতায় অংশ নেবে নজরুল বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী
ছোট ক্যাম্পাসের হতাশা, ভবিষ্যৎ পরিকল্পনায় বুটেক্স
উচ্চমাধ্যমিকের গণ্ডি পেরিয়ে কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে দেশের স্বনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পান শিক্ষার্থীরা।
ছোট ক্যাম্পাসের হতাশা, ভবিষ্যৎ পরিকল্পনায় বুটেক্স
নজরুল বিশ্ববিদ্যালয়ে কুয়াশার পরশ, শীতের পদধ্বনি
ভোরের কুয়াশা ও হালকা শীতের অনুভূতি বাড়তে শুরু করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।
নজরুল বিশ্ববিদ্যালয়ে কুয়াশার পরশ, শীতের পদধ্বনি
আরও পড়ুন
শেখ হাসিনার ফেরার চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি দিয়ে চবিতে ছাত্রদলের মিছিল
প্রদীপের আলোয় সেজেছে চবি, দীপাবলি ঘিরে উৎসবের আমেজ
দেড় শতাধিক শিক্ষক থাকতেও ডিনের দায়িত্বে চবি উপ-উপাচার্য আল-আমীন
চাকসুর মেয়াদ পূর্ণ হলেও ভাঙা মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ নজরে আসেনি মুক্তিযুদ্ধ সম্পাদকের