ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে চবিতে ছাত্রদলের মোটরসাইকেল মিছিল

চবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ০২:২৩ পিএম
ছবি : আরটিভি

গোপালগঞ্জসহ সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগের প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মোটরসাইকেল মিছিল করেছে শাখা ছাত্রদল।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়ে জিরো পয়েন্ট, শাহজালাল হল, আলাওল হল, সোহরাওয়ার্দী হল, এফ রহমান হল, ২ নম্বর গেট, নিরাপত্তা দপ্তর, সমাজবিজ্ঞান অনুষদ, আবদুর রব হল, শহীদ ফরহাদ হল, অতীশ দীপঙ্কর হল, প্রশাসনিক ভবন, উপাচার্যের বাংলো, ছাত্রী হল এলাকা, সাউথ ক্যাম্পাস, মাস্টারদা সূর্যসেন হল ও টিচার্স ক্লাব প্রদক্ষিণ করে লেডিস ঝুপড়িতে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াসিন বলেন, সারা দেশে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসীরা পরিকল্পিত নৈরাজ্য ও সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে।

তিনি আরও বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেকোনো ধরনের নৈরাজ্যপূর্ণ তৎপরতা রুখে দিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল সর্বদা প্রস্তুত।

সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আহমেদ, জালাল সিদ্দিকী ও শাফায়াত হোসেন।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিএনপি ক্ষমতায় এসেছে বলেই ভিসি হয়েছি: জবি উপাচার্য
বিএনপি রাষ্ট্রক্ষমতায় এসেছে বলেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্যের দায়িত্ব পেয়েছেন বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।
বিএনপি ক্ষমতায় এসেছে বলেই ভিসি হয়েছি: জবি উপাচার্য
প্রধানমন্ত্রীর জন্মদিনে শাবিপ্রবি প্রশাসনের বৃক্ষরোপণ-শিশুদের মধ্যে খাবার বিতরণ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ ও শিশুদের মধ্যে খাবার বিতরণ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসন।
প্রধানমন্ত্রীর জন্মদিনে শাবিপ্রবি প্রশাসনের বৃক্ষরোপণ-শিশুদের মধ্যে খাবার বিতরণ
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যা বললেন শিবির সভাপতি সাদ্দাম
চলমান পরিস্থিতি নিয়ে সমালোচনাপূর্বক ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর এই পুলিশ প্রশাসনের ওপর টোটালি (সম্পূর্ণ) নিয়ন্ত্রণ নেই অথবা ইচ্ছা করেই তিনি নিয়ন্ত্রণ নিচ্ছেন না, অথবা আওয়ামী লীগকে তারা সুযোগ দিচ্ছে।’
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যা বললেন শিবির সভাপতি সাদ্দাম
নিজের কাছে সবসময় ঘুসের বান্ডিল আসে বলে দাবি আমির হামজার
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা বলেছেন, যদি মসজিদের ইমাম সাহেব বলে যে ‘আমি ঘুস খাই না’, তো তারে ঘুস দেবে কে?
নিজের কাছে সবসময় ঘুসের বান্ডিল আসে বলে দাবি আমির হামজার
মহাকাশচারীদের স্বাস্থ্য সুরক্ষায় ‘অ্যাস্ট্রা’, রিজিওনাল জয় শেষে বিশ্বমঞ্চের পথে ‘ক্রোনোস্ট্রাইডার’
নাসার আন্তর্জাতিক হ্যাকাথন ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬’-এর বাংলাদেশ আঞ্চলিক পর্বে দ্বিতীয় রানার-আপ হয়েছে পাঁচ সদস্যের দল ‘ক্রোনোস্ট্রাইডার’।
মহাকাশচারীদের স্বাস্থ্য সুরক্ষায় ‘অ্যাস্ট্রা’, রিজিওনাল জয় শেষে বিশ্বমঞ্চের পথে ‘ক্রোনোস্ট্রাইডার’
আরও পড়ুন
নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে আটক করল জবি ছাত্রদল
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে ঢাকায় ছাত্রদলের বিক্ষোভ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আমলে ‘একাডেমিক পূর্ণতা পায়’ চবি
‘লীগ পেলে আগে পেটাব, তারপর পুলিশে সোপর্দ করব’—কুবি ছাত্রদল আহ্বায়ক