ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

ক্যানসারে আক্রান্ত ডেন্টাল ছাত্রীর চিকিৎসায় আর্থিক সহায়তার আহ্বান রামেক অধ্যক্ষের

রামেক সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ০১:৪৭ পিএম
ছবি: সংগৃহীত

ক্যানসারে আক্রান্ত রাজশাহী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের শিক্ষার্থী ডা. নূর ফাতেমার চিকিৎসার জন্য আর্থিক সহায়তার আহ্বান জানিয়েছে রাজশাহী মেডিকেল কলেজ প্রশাসন।

এ উপলক্ষে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. খন্দকার মো. ফয়সাল আলম স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্যানসারে আক্রান্ত ডেন্টাল ইউনিটের শিক্ষার্থী ডা. নূর ফাতেমা তার চিকিৎসার জন্য সবার কাছে আর্থিক সহায়তা চেয়ে আবেদন করেছেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে রাজশাহী মেডিকেল কলেজের সব চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী আর্থিক সহায়তা প্রদানের আহ্বান জানানো হয়েছে।

সহায়তা পাঠানোর জন্য বিজ্ঞপ্তিতে একটি ব্যাংক হিসাব, বিকাশ ও নগদ নম্বর উল্লেখ করা হয়েছে। আগ্রহী ব্যক্তিরা এসব মাধ্যমের যেকোনো একটির মাধ্যমে চিকিৎসা সহায়তা প্রদান করতে পারবেন।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাভাবিপ্রবির সিরাজগঞ্জ ক্যাম্পাসে ভেটেরিনারি অনুষদে ৪০ শিক্ষার্থী ভর্তির অনুমোদন
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) সিরাজগঞ্জ ক্যাম্পাসে অবস্থিত ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদে ২০২৬–২৭ শিক্ষাবর্ষে ৪০ জন শিক্ষার্থী ভর্তির অনুমোদন দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এর মধ্য দিয়ে দীর্ঘ কয়েক বছর বন্ধ থাকার পর অনুষদটিতে নতুন শিক্ষার্থী ভর্তির সুযোগ তৈরি হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগ থেকে পাঠানো এক পত্রে এ অনুমোদন ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। সংশ্লিষ্ট প্রক্রিয়া সম্পন্ন করে ২০২৬–২৭ শিক্ষাবর্ষ থেকে কৃষি গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হয়ে ভর্তি কার্যক্রম শুরু হতে পারে বলে জানা গেছে। অনুমোদিত একাডেমিক কাঠামো অনুযায়ী, বর্তমানে অনুষদটির অধীনে মোট ৯টি বিভাগ রয়েছে। এগুলো হলো—অ্যানাটমি অ্যান্ড হিস্টোলজি; ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি অ্যান্ড ফার্মাকোলজি; প্যাথলজি অ্যান্ড প্যারাসাইটোলজি; মাইক্রোবায়োলজি; মেডিসিন অ্যান্ড সার্জারি; অ্যানিমেল সায়েন্স অ্যান্ড নিউট্রিশন; জেনেটিক্স অ্যান্ড অ্যানিমেল ব্রিডিং; ডেইরি অ্যান্ড পোলট্রি সায়েন্স এবং এগ্রিকালচারাল ইকোনমিকস, সোশ্যাল সায়েন্স অ্যান্ড স্ট্যাটিস্টিকস। বর্তমানে অনুষদটিতে দুটি ব্যাচে মোট ৮৭ জন শিক্ষার্থী অধ্যয়ন করছেন। এর মধ্যে প্রথম ব্যাচের ৪৩ জন পঞ্চম বর্ষের প্রথম সেমিস্টারে এবং দ্বিতীয় ব্যাচের ৪৪ জন চতুর্থ বর্ষের প্রথম সেমিস্টারে রয়েছেন। অনুষদটির অধীনে পাঁচ বছর মেয়াদি ‘বিএসসি ইন ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজব্যান্ড্রি’ ডিগ্রি প্রদান করা হবে। এ ডিগ্রির মোট ক্রেডিট ২০০–২২৮। এ ছাড়া ভবিষ্যতে ভেটেরিনারি বায়োমেডিকেল ও প্রাণিসম্পদ উৎপাদনবিষয়ক মৌলিক ও ফলিত গবেষণার পাশাপাশি এমএস, এমফিল ও পিএইচডি পর্যায়ের উচ্চশিক্ষা কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে। বর্তমানে অনুষদটিতে পাঁচজন শিক্ষক ও ১০ জন কর্মচারী কর্মরত আছেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম বলেন, সিরাজগঞ্জ ক্যাম্পাসের ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদে শিক্ষার্থী ভর্তির অনুমতি পাওয়া আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত আনন্দের ও ইতিবাচক সংবাদ। অতীতের সীমাবদ্ধতা ও সংকট কাটিয়ে প্রতিষ্ঠানটিকে একটি মানসম্মত উচ্চশিক্ষা ও গবেষণাকেন্দ্রে রূপান্তরের লক্ষ্যে আমরা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছি। ৪০ জন শিক্ষার্থী ভর্তির অনুমোদন দেওয়ায় ইউজিসিকে ধন্যবাদ জানাচ্ছি। শিক্ষার্থী ভর্তির মাধ্যমে এ ক্যাম্পাসের সার্বিক একাডেমিক কার্যক্রমে নতুন গতি সঞ্চারিত হবে। তিনি আরও বলেন, আমাদের মূল লক্ষ্য হলো আধুনিক, বাস্তবমুখী ও আন্তর্জাতিক মানের ভেটেরিনারি শিক্ষা নিশ্চিত করা, যাতে শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রাণিসম্পদ খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ ও মানবিক গ্র্যাজুয়েট হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে। মূল ক্যাম্পাসের পাশাপাশি সিরাজগঞ্জ ক্যাম্পাসের অবকাঠামো, ল্যাবরেটরি ও গবেষণার সুযোগ সম্প্রসারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। উল্লেখ্য, প্রাণিসম্পদ খাতে দক্ষ জনবল তৈরির লক্ষ্যে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আজুগড়ায় ২০১৩ সালের জুন থেকে ২০১৮ সালের জুন মেয়াদে একটি সরকারি উন্নয়ন প্রকল্পের আওতায় প্রতিষ্ঠানটির অবকাঠামো নির্মাণ করা হয়। পরে ২০১৯ সালে এটি ‘সিরাজগঞ্জ সরকারি ভেটেরিনারি কলেজ’ নামে যাত্রা শুরু করে। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়ে ২০১৯–২০ ও ২০২০–২১ শিক্ষাবর্ষে সেখানে শিক্ষার্থী ভর্তি করা হয়। তবে শিক্ষকসংকট, প্রশাসনিক জটিলতা ও শিক্ষার্থীদের আন্দোলনের কারণে সেশনজট তৈরি হলে পরে ভর্তি কার্যক্রম বন্ধ হয়ে যায়। দীর্ঘদিনের অচলাবস্থা নিরসনে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৪ সালের ২৯ জুন প্রতিষ্ঠানটিকে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুষদ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। একই বছরের ৩০ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রথম পরীক্ষা কার্যক্রম শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ অনুমোদনকে ইতিবাচক অর্জন হিসেবে দেখছেন। তাদের মতে, অনুষদটিতে নতুন শিক্ষার্থী ভর্তি শুরু হলে সিরাজগঞ্জ ক্যাম্পাসের শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও গতিশীল হবে। আরটিভি/টিআর
মাভাবিপ্রবির সিরাজগঞ্জ ক্যাম্পাসে ভেটেরিনারি অনুষদে ৪০ শিক্ষার্থী ভর্তির অনুমোদন
ওভারটেক নিয়ে বিরোধ, হাতাহাতির একপর্যায়ে রিকশাচালককে চাপা দিল ট্রাক
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) দ্বিতীয় ফটকের সামনে ট্রাকচাপায় আসাদুল (২৭) নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে টাঙ্গাইলের সন্তোষ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দ্বিতীয় ফটকের সামনে একটি অটোরিকশা অন্য একটি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে ধাক্কা লাগে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই চালকের মধ্যে প্রথমে বাক্‌বিতণ্ডা এবং পরে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে এক অটোরিকশাচালক অপর চালক আসাদুলকে ধাক্কা দিলে তিনি ভারসাম্য হারিয়ে সড়কে পড়ে যান। এ সময় একটি চলন্ত ট্রাক তার বুকের ওপর দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ঘটনার বিষয়ে কাগমারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস এম আবদুস সোবহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা নিহতের নাম-পরিচয় শনাক্ত করেছি। ট্রাক ও অটোরিকশা জব্দ করার জন্য আমাদের টিম কাজ করছে। বাকিটা তদন্তের পর জানা যাবে। নিহত আসাদুল টাঙ্গাইলের সন্তোষের বালুচড়া এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে। আরটিভি/টিআর
ওভারটেক নিয়ে বিরোধ, হাতাহাতির একপর্যায়ে রিকশাচালককে চাপা দিল ট্রাক
অনুমোদন ছাড়া ইবিতে তড়িঘড়ি স্থায়ী মন্দির স্থাপনের চেষ্টা, কাজ স্থগিত
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ক্যাম্পাসে নির্মিত অস্থায়ী মন্দির স্থানান্তরের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে বিশ্ববিদ্যালয়ের লেকের (মুগ্ধ সরোবর) সর্বউত্তরের পূর্ব পাশে সীমানাপ্রাচীরসংলগ্ন একটি স্থান নির্ধারণ করা হয়। তবে নির্ধারিত স্থানের বাইরে ‘অনুমোদনহীন’ ইটের দেয়াল নির্মাণ করে পাকা স্থাপনা তৈরির কাজ শুরু করায় তা বন্ধের নির্দেশ দিয়েছে প্রশাসন। বুধবার (১১ নভেম্বর) অনুমোদনহীন ‘কেন্দ্রীয় মন্দির’ নামে নির্মাণাধীন স্থাপনার কাজ স্থগিত করা হয়। প্রশাসন বিষয়টি নজরদারিতে রেখেছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ২৯ সেপ্টেম্বর অস্থায়ী মন্দির স্থানান্তরসংক্রান্ত গঠিত কমিটির দ্বিতীয় সভায় নতুন স্থান নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির আহ্বায়ক প্রো-ভিসি অধ্যাপক ড. এমতাজ হোসেনের সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সদস্যরা ক্যাম্পাসের বিভিন্ন সম্ভাব্য স্থান সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সর্বসম্মতিক্রমে বিশ্ববিদ্যালয়ের লেকের সর্বউত্তরের পূর্ব পাশে সীমানাপ্রাচীরসংলগ্ন স্থানটি অস্থায়ী মন্দির স্থাপনের জন্য নির্ধারণ করা হয়। তবে সেখানে ‘কেন্দ্রীয় মন্দির ইসলামী বিশ্ববিদ্যালয়’ ব্যানারে প্রশাসনের অনুমতি ছাড়াই স্থায়ী মন্দির স্থাপনের চেষ্টার অভিযোগ উঠেছে ইবি পূজা উদ্‌যাপন পরিষদের বিরুদ্ধে। সেখানে ইটের গাঁথুনি দিয়ে স্থায়ী অবকাঠামো নির্মাণের কাজ শুরু হলে শিক্ষার্থীরা বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে এলে বিকেলে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে স্থায়ী মন্দির স্থাপনের কাজ বন্ধ করে দেন। এ নিয়ে উপাচার্য বরাবর অনুমোদনহীন মন্দির নির্মাণ বন্ধের দাবি জানিয়েছে শাখা জমিয়তে তালাবায়ে আরাবিয়া। পরবর্তী সময়ে শাখা সভাপতি সামাজিক যোগাযোগমাধ্যমে হুঁশিয়ারি দিয়ে লিখেছেন, মন্দির ইস্যুতে ইবি প্রশাসন শনিবারে সিদ্ধান্ত দেবে বলে জানিয়েছে। আশা করছি, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ শান্ত রাখার সিদ্ধান্তই নেবে। প্রশাসনের নিয়ম ভঙ্গ করে অবৈধ স্থাপনাটি পুরো বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অস্থিতিশীল করে তুলেছে। এ জন্য অবশ্যই তাদের জবাবদিহি করতে হবে এবং ভবিষ্যতে যেন এ রকম দুঃসাহস কেউ না দেখায়। মন্দিরের বিষয়ে জানতে চাইলে পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার বলেন, আমরা ইবি থানা-সংলগ্ন একটি খোলা জায়গায় পূজা করতাম। প্রধানমন্ত্রীর সম্ভাব্য আগমন উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জায়গাটি পরিবর্তন করে অন্যত্র স্থানান্তরের সিদ্ধান্ত নেয়। পরে আমরা নতুন জায়গায় গিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন করে পূজা করার মতো পরিবেশ তৈরি করি। জায়গাটি নিচু হওয়ায় ইটের গাঁথুনি দিয়ে উঁচু করা হয়। তবে এটি স্থায়ী মন্দির নয়। প্রশাসন বিকেলে গিয়ে কাজ বন্ধ করে দেয়। কিছুটা বর্ধিত নির্মাণকাজের জন্য প্রশাসনের অনুমোদন নেওয়া হয়নি। প্রশাসনের সিদ্ধান্তের বাইরে যেতে পারি না। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের সিভিল ইঞ্জিনিয়ার মো. আলীমুজ্জামান টুটুল বলেন, প্রক্টর ঘটনাস্থলে গিয়ে সব কাজ বন্ধ করে দিয়ে এসেছেন। আপাতত সব ধরনের নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের পক্ষ থেকে খুব ছোট একটি জায়গা বরাদ্দ দেওয়া হয়েছিল, সেটিও একেবারে সীমানাঘেঁষা। কিন্তু তারা নির্ধারিত জায়গার চেয়ে অনেক বেশি জায়গা নিয়ে পাকা স্থাপনা নির্মাণের কাজ শুরু করেছেন। এ কারণেই প্রক্টর সেখানে গিয়েছিলেন। তিনি আরও বলেন, আমাদের না জানিয়েই তারা নিজেদের মতো করে কাজটি করেছেন। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। প্রাথমিক পর্যায়ে প্রশাসন সব ধরনের কার্যক্রম বন্ধ রাখতে বলেছে। আশা করছি, প্রশাসন এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন বলেন, ইতোমধ্যে প্রক্টরকে বিষয়টি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা অস্থায়ীভাবে পূজা উদ্‌যাপনের জন্য একটি জায়গা তাদের ব্যবহারের অনুমতি দিয়েছিলাম। তবে ওই জায়গার বাইরে ইটের দেয়াল নির্মাণ করে ওপরে টিন দিয়ে স্থাপনা তৈরির কোনো অনুমতি দেওয়া হয়নি। শুরু থেকেই বিষয়টি সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে অনুমোদন দেওয়া হয়েছিল। এখানে কোনো স্থায়ী স্থাপনা নির্মাণ করা যাবে না। তিনি আরও বলেন, বিষয়টি আজ আমাদের নজরে এসেছে। জানার পরপরই প্রক্টরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। তিনি সরাসরি ঘটনাস্থলে গিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছেন। স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, অনুমোদিত জায়গার বাইরে কোনো স্থাপনা করা যাবে না। ইতোমধ্যে তাদের জানানো হয়েছে, যেটুকু নির্মাণ করা হয়েছে, তা দ্রুত অপসারণ করতে হবে। অন্যথায় পরবর্তী সময়ে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, বর্তমানে নির্মাণাধীন মন্দিরটি বিশ্ববিদ্যালয়ের আনসার সদস্য ও পুলিশের পাহারায় রয়েছে। প্রশাসন খুব শিগগিরই সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে। তবে এর প্রতিবাদে বাদ জুমা ‘লাইট অফ কুরআন’ নামক একটি প্ল্যাটফর্ম মানববন্ধনের ডাক দিয়েছে। আরটিভি/টিআর
অনুমোদন ছাড়া ইবিতে তড়িঘড়ি স্থায়ী মন্দির স্থাপনের চেষ্টা, কাজ স্থগিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, জেনে নিন বিস্তারিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদন আগামী ১৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে। আবেদন করা যাবে ৩০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।  তিনটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী বছরের ফেব্রুয়ারিতে। ১০০ নম্বরের বহুনির্বাচনী (এমসিকিউ) পদ্ধতিতে এসব পরীক্ষা নেওয়া হবে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এএইচএম আসলাম হোসেন স্বাক্ষরিত ভর্তি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে (http://admission.ru.ac.bd) প্রকাশিত নিয়মাবলি অনুসরণ করে সংশ্লিষ্ট ইউনিটে অনলাইনে আবেদন করতে হবে। ১৫ নভেম্বর দুপুর ১২টা থেকে ৩০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে।  তবে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়ন এবং সাপ্লিমেন্টারি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ফল প্রকাশের পর থেকে সাত দিনের মধ্যে যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন। ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, ইউনিটভিত্তিক ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। ইউনিট ‘বি’ (বাণিজ্য) এর পরীক্ষা ১২ ফেব্রুয়ারি শুক্রবার, ইউনিট ‘সি’ (বিজ্ঞান) এর পরীক্ষা ১৩ ফেব্রুয়ারি শনিবার এবং ইউনিট ‘এ’ (মানবিক) এর পরীক্ষা ২০ ফেব্রুয়ারি শনিবার অনুষ্ঠিত হবে। প্রতিটি ইউনিটের ভর্তি পরীক্ষা দুই শিফটে অনুষ্ঠিত হবে। প্রথম শিফট সকাল ১১টা থেকে দুপুর ১২টা এবং দ্বিতীয় শিফট দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে। তবে ইউনিট ‘বি’র দ্বিতীয় শিফটের সময় বিকেল ৩টা থেকে ৪টা নির্ধারণ করা হয়েছে। ভর্তি পরীক্ষা রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর, সিলেট, ময়মনসিংহ ও বরিশাল—এই আটটি আঞ্চলিক কেন্দ্রে অনুষ্ঠিত হবে। আবেদন করার সময় পরীক্ষার্থীদের পছন্দের পরীক্ষা অঞ্চল নির্বাচন করতে হবে। একবার অঞ্চল নির্বাচন করলে তা আর পরিবর্তন করা যাবে না। আবেদনের যোগ্যতা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫ ও ২০২৬ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া ডিপ্লোমা-ইন-কমার্স, বিএফএ (প্রাক), বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (ভোকেশনাল), এ লেভেল এবং অন্যান্য সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।  তবে অন্যান্য সমমান পরীক্ষার ক্ষেত্রে এইচএসসি সমমান নির্ধারণ কমিটির অনুমোদন প্রয়োজন হবে। বিএফএ (প্রাক) ডিগ্রিধারীদের আবেদনের সময় মার্কশিট আপলোড করতে হবে। কারিগরি শিক্ষা বোর্ডের অধীন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পাস করা শিক্ষার্থীরাও সংশ্লিষ্ট ইউনিটে আবেদন করতে পারবেন। তবে তাদের জিপিএ পাঁচের স্কেলে নির্ধারণ করা হবে। মানবিক ও বাণিজ্য শাখার শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে। দুই পরীক্ষায় মোট জিপিএ হতে হবে কমপক্ষে ৬.৫০। বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের উভয় পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৭.৫০ থাকতে হবে। জিসিই ও লেভেল পরীক্ষায় পাঁচটি বিষয়ে এবং এ লেভেল পরীক্ষায় ন্যূনতম দুটি বিষয়ে উত্তীর্ণ হতে হবে। উভয় লেভেলের মোট সাতটি বিষয়ের মধ্যে চারটিতে কমপক্ষে বি গ্রেড এবং তিনটিতে কমপক্ষে সি গ্রেড থাকতে হবে। ও লেভেল, এ লেভেল ও ইংরেজি ভার্সনে (জাতীয় শিক্ষাক্রম) উত্তীর্ণ আবেদনকারীদের জন্য প্রযোজ্য ক্ষেত্রে ইংরেজিতে অনূদিত প্রশ্নপত্র সরবরাহ করা হবে। ইংরেজি প্রশ্নপত্রে পরীক্ষা দিতে আগ্রহীদের আবেদনের সময় অনলাইনে সংশ্লিষ্ট অপশন পূরণ করতে হবে। ভর্তি পরীক্ষার পদ্ধতি ও নম্বর বণ্টন বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫ ও ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার শিক্ষাবোর্ড প্রণীত পাঠ্যসূচি অনুযায়ী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা যোগ্যতা অনুযায়ী তিনটি ইউনিটেই আবেদন করতে পারবেন। তবে যে শাখা থেকে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, সেই শাখার জন্য নির্ধারিত যোগ্যতা তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। প্রতিটি ইউনিটে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে। প্রতিটি ইউনিটে প্রশ্ন থাকবে ৮০টি। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। একই প্রশ্নের একাধিক উত্তর দিলে তা ভুল উত্তর হিসেবে বিবেচিত হবে। ভর্তি পরীক্ষায় পাস নম্বর ৪০। এ ছাড়া সংশ্লিষ্ট ইউনিট, বিভাগ ও ইনস্টিটিউটের আরোপিত শর্তও প্রযোজ্য হবে। কোটায় আবেদনকারীদের অনলাইনে দেওয়া নির্দেশনা অনুসরণ করে আবেদন করতে হবে। অন্যথায় পরবর্তী সময়ে তাদের কোটাভুক্তির আবেদন গ্রহণ করা হবে না। আবেদন ফি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, ইউনিটভেদে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে। ইউনিট ‘এ’ (মানবিক) ও ইউনিট ‘সি’ (বিজ্ঞান)-এর আবেদন ফি ১ হাজার ৩২০ টাকা। এর মধ্যে মূল আবেদন ফি ১ হাজার ২০০ টাকা এবং ১০ শতাংশ সার্ভিস চার্জ ১২০ টাকা। অন্যদিকে, ইউনিট ‘বি’ (বাণিজ্য)-এর আবেদন ফি ১ হাজার ১০০ টাকা। এর মধ্যে মূল আবেদন ফি ১ হাজার টাকা এবং ১০ শতাংশ সার্ভিস চার্জ ১০০ টাকা। ইউনিট ‘এ’-এর অধীনে কলা অনুষদের ১২টি বিভাগ, আইন অনুষদের দুটি বিভাগ, সামাজিক বিজ্ঞান অনুষদের ১০টি বিভাগ, চারুকলা অনুষদের তিনটি বিভাগ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর) রয়েছে। ইউনিট ‘বি’-এর অধীনে বিজনেস স্টাডিজ অনুষদের ছয়টি বিভাগ- হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা, ম্যানেজমেন্ট স্টাডিজ, মার্কেটিং, ফাইন্যান্স, ব্যাংকিং ও ইনস্যুরেন্স এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট। এ ছাড়া ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) এ ইউনিটের অন্তর্ভুক্ত। ইউনিট ‘সি’-এর অধীনে বিজ্ঞান, কৃষি, প্রকৌশল, জীববিজ্ঞান, ভূ-বিজ্ঞান, ফিশারীজ এবং ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস অনুষদের বিভাগগুলো রয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ইউনিট, বিভাগ ও ইনস্টিটিউটভিত্তিক বিশেষ শর্ত, অনলাইনে আবেদন পদ্ধতি, ভর্তি পরীক্ষার রুটিন এবং প্রয়োজনীয় অন্যান্য তথ্য যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ভর্তি পরীক্ষার হলে মোবাইল ফোন, ক্যালকুলেটর, হেডফোন, মেমোরিযুক্ত ঘড়িসহ কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখা যাবে না। দুই কানসহ মুখমণ্ডল আবৃত রাখা এবং হিজাব পরিহিত নারী পরীক্ষার্থীদের পরিচয় শনাক্তের প্রয়োজনে নারী পরিদর্শকের মাধ্যমে যাচাই করা হবে। আরটিভি/টিআর
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, জেনে নিন বিস্তারিত
কর্তৃপক্ষের ‘অব্যবস্থাপনা’, স্বেচ্ছাশ্রমে লেক পরিষ্কার করলেন ইবি শিক্ষার্থীরা
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মীর মুগ্ধ সরোবর (মফিজ) লেকে দীর্ঘদিন থেকে জমে থাকা কচুরিপানা অপসারণে স্ব-প্রণোদিত হয়ে স্বেচ্ছাশ্রমে কাজ শুরু করেছেন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী।
কর্তৃপক্ষের ‘অব্যবস্থাপনা’, স্বেচ্ছাশ্রমে লেক পরিষ্কার করলেন ইবি শিক্ষার্থীরা
আরও পড়ুন
রামেকে ডেঙ্গুতে নারীর মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৫৫
রেসিডেন্সি পরীক্ষায় রামেকের সাবেক দুই ইন্টার্ন প্রতিনিধির সাফল্য
শরীরে জমছে দুই ‘চিরস্থায়ী রাসায়নিক’, বাড়ছে স্তন ক্যানসারের ঝুঁকি: মার্কিন গবেষণা
নিদারুণ কষ্ট নিয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে অসহায় জোবায়ের